Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

অনুগ্রহে সত্য পথে পরিচালিত করেন। আল্লাহ যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। বাষ্যার তার মসনদে, হাকেম তীর মুস্তাদরাকে এবং ইবনে জারীর, ইবনে আবী হাতেম ও ইবনে মুনজির তাদের তাফসীরে বিশুদ্ধ সূত্রে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের উক্তি উদ্ধৃত করেছেন এরকম-_ হজরত আদম ও হজরত নুহ এর মধ্যে দশটি যুগের ব্যবধান ছিলো। ওই সকল যুগের লোকেরা ছিলো সঠিক ধর্মের অনুসারী । পরবর্তী সময়ে তাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়। হজরত কাতাদা থেকে ইবনে আবী হাতেম বলেছেন, দশটি যুগের ব্যবধানেই ছিলেন হজরত আদম ও হজরত নুহ। তাদের মধ্যবর্তী লোকেরা ছিলেন বিদ্বান ও পথপ্রাপ্ত। পরে তাদের একতা বিনষ্ট হয়। তখন হজরত নুহ্‌কে আল্লাহপাক নবী হিসেবে প্রেরণ করলেন। তিনিই ছিলেন প্রথম প্রেরিত রসুল। আতা ও হাসান বলেছেন, হজরত আদমের মহাপ্রস্থানের পর থেকে হজরত নুহ আ. এর আবির্ভাবকালের মধ্যবর্তী সময়ে মানুষেরা ছিলো চতুষ্পদ জন্তর মতো-অবিশ্বাসী । আল্লাহপাক তখন হজরত নুহ আ. কে প্রেরণ করেন। প্রকাশ্যতঃ পরস্পরবিরোধী হাদিসগুলোর ছন্দ এভাবে নিরসন করা যেতে পারে যে, প্রথম দিকে মানুষেরা তো মুসলমানই ছিলো । কিন্তু হজরত নুহের আবির্ভাবের প্রাক্কালে তারা অধোপতিত হয়েছিলো । হজরত নুহের মাতা-পিতা ছাড়া সকলেই হয়ে গিয়েছিলো কাফের । তার পিতা-মাতা যে ইমানদার ছিলেন তা প্রমাণিত হয় কোরআন মজীদে উল্লেখিত হজরত নুহের দোয়ার মাধ্যমে । হজরত নুহ দোয়া করেছিলেন, হে আমার আল্লাহ্‌! তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে ক্ষমা করো । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, তদানীস্তন আরবের সকল মানুষই এই আয়াতের লক্ষ্য। ইবনে কাসীর বলেছেন, আমর বিন আমের খাজায়ী মক্কার শাসনকর্তা হওয়ার পূর্ব পর্যস্ত সকল আরববাসী ছিলেন দ্বীনে ইবাহিমের অনুসারী । হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, আরব ভূখন্ডে সর্বপ্রথম ষাড় ছেড়ে দেয়া ও প্রতিমা পূজার প্রচলন করেছিলো আবু খাজাআ আমর বিন আমের । আমি তাকে ছিন্ন নাড়ীভুঁড়িসহ নরকাগ্নিতে জ্বলতে দেখেছি। হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. এরশাদ করেন- আমি আমর বিন আমের বিন লেহিয়া বিন কাসআ বিন খন্দককে নাড়ীভূঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে জ্বলতে দেখেছি। সেই ছিলো সর্বপ্রথম ষাড় ছেড়ে দেয়ার রীতি প্রচলনকারী। ইবনে জারীর তার তাফসীরে হজরত আবু হোরায়রা সূত্রে এরকমই বলেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, আমর বিন আমেরই দ্বীনে ইব্রাহিমের উচ্ছেদসাধনকারী । মানুষ এক মতাদর্শী ছিলো (কানান্নাসু উম্মাতাউ ওয়াহিদা) _ এখানে নাস বা মানুষ বলতে যদি আরববাসীকে বুঝানো হয়ে থাকে তবে আয়াতের অর্থ সামঞ্জস্যহীন হয়ে পড়ে। কারণ, হজরত মোহাম্মদ মোস্তফা স. ব্যতীত আরব তাফসীরে মাযহারী/৪৬০ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।