বলেছেন, এ আয়াতের (২১২) শুরুতে সত্যপ্রত্যাখ্যানকারী বলে বুঝানো হয়েছে আবু জেহেলকে। “তারা বিশ্বাসীগণকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে" একথার অর্থ কাফেরেরা দরিদ্র বিশ্বাসীদেরকে উপহাস করে । হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তখন খোবাইব, হজরত বেলাল, হজরত সুহাইব প্রমুখ । হজরত মুকাতিল বলেছেন, এ আয়াত অবতীর্ণ হয়েছে আবদুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গী মুনাফিকদেরকে লক্ষ্য করে। তারা পার্থব সুখ-সভ্োগে লিপ্ত থাকতো । আর দরিদ্র মুসলমানদেরকে লক্ষ্য করে বলতো-_ দেখো! দেখো! মোহাম্মদ এদের নিয়েই বিজয়ের স্বপ্র দেখে । আতা করে। তারা মুসলমানদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করতো । তাই আল্লাহপাক মুসলমানদের নিকট এই অঙ্গীকার করেছিলেন যে, বিনা যুদ্ধে তিনি বনী কুরাইজা ও বনী নাজিরের সকল সম্পদ মুসলমানদের অধিকারে দিয়ে দিবেন। “অথচ যারা সাবধানে চলে'- একথা বলে বুঝানো হয়েছে ওই সকল দরিদ্র মুসলমানদেরকে যারা আল্লাহর ভয়ে সতর্ক জীবন যাপনকে বেছে নিয়েছে। একথার মাধ্যমে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে যে, ১. তারাই মুত্তাকী (সাবধানী)। ২. তাকওয়া বা সাবধানতাই তাদের উচ্চ মর্যাদা লাভের কারণ। ৩. আমল ও ইমান ভিন্নবস্তর__ পূর্ববর্তী বাক্যে বিশ্বাসীগণকে (আল্লাজিনা আমানু) বলে ইমানের কথা বলা হয়েছে। পরক্ষণেই সাবধানতার কথা বলে আমলকে আলাদা করে নির্দেশ করা হয়েছে। কিয়ামতের দিন তারা তাদের উধ্রে থাকবে । এ কথায় বুঝা যায় তাকওয়া অবলম্বনকারীরা উন্নত মর্যাদার অধিকারী । তারা আল্লাহ্্পাকের নিকট সম্মানিভ। পৃথিবীতে কাফেরেরা তাদেরকে দেখে যেমন বিদ্রুপের হাসি হাসছে তেমনি কিয়ামতের দিন তাদের দৃষ্টিতে কাফেরেরাও হাস্যাম্পদ হবে। কারণ, সেদিন কাফেরদেরকে বরণ করে নিতে হবে চরম লাঞ্ুনা। কেবল কিয়ামতের দিনে নয়, পৃথিবী ও আখেরাত উভয় জগতে অবিশ্বাসীদের চেয়ে বিশ্বাসীরা আল্লাহ্পাকের অধিক প্রিয় । হজরত সহল বিন সা'আদ বলেছেন, একবার এক ব্যক্তি দরবারে নববী থেকে বিদায় গ্রহণ করলে রসুল স. উপস্থিত সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, লোকটি কেমন? একজন বললেন, খুবই অভিজাত। যদি সে কোথাও বিবাহের পয়গাম ধ্রেরণ করে তবে সঙ্গে সঙ্গে তার পয়গাম কবুল করা হবে । কারও জন্য সুপারিশ করলে সেই সুপারিশ সাথে সাথে গ্রহণ করা হবে। রসুল পাক স. নীরব রইলেন । ইত্যবসরে আর একজনের আগমন ঘটলো । রসুল স. বললেন, এই লোকটি কেমন? পূর্বে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন, ইনি একজন দরিদ্র মুসলমান । তিনি কোথাও বিবাহের প্রস্তাব পাঠালে অগ্রাহ্য হবে । কারো জন্য সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে তাফসীরে মাযহারী/৪৫৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।