কিয়ামতের দিন তাহারা তাহাদের উর্ধে থাকিবে। আল্লাহ্ যাহাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। এখানে বনী ইসরাইল বলতে বুঝানো হয়েছে মঙ্গীনার ইহুদীদেরকে । “বনী ইসরাইলদেরকে জিজ্ঞেস কর'__ এই জিজ্ঞেস করার কথা বলে তাদেরকে তিরস্কার করা হয়েছে এবং সাবধান করে দেয়া হয়েছে । “আমি তাদেরকে কতো স্পষ্ট নিদর্শন প্রদান করেছি'__ একথার মর্ম হচ্ছে আমি তাদেরকে অসংখ্য সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম কিন্তু তারা সেগুলোকে বিকৃত করে ফেলেছে। 'কাম অতাইনাহুম' বাক্যের “কাম' অব্যয়টি প্রশ্নরবোধক হওয়ার কারণে সাল বনী ইসরাইল (বনী ইসরাইলকে জিজ্ঞেস কর!) বাক্যটির অবস্থা জ্ঞাপক হয়েছে এভাবে__ বনী ইসরাইলদেরকে জিজ্ঞেস করুন আমি তাদেরকে কতোইনা দিয়েছি । আবার কাম শব্দটি বিজ্ঞপ্তিসূচক হওয়ার কারণে প্রশ্রাকারে অর্থ দীড়াবে এরকম__ (হে রসুল!) আপনি বনী ইসরাইলদেরকে জিজ্ঞেস করুন, তাদের নিকট অসংখ্য নিদর্শন ছিলো কিনা? আর ওই নিদর্শনগুলো ছিলো সরাসরি প্রকাশ্য মোজেজা। তওরাত শরীফ ছিলো হজরত মুসার নবুয়তের প্রমাণ । আর হজরত মোহাম্মদ মোস্তফা স. এর নবুয়তের নিদর্শনও লিপিবদ্ধ ছিলো ওই কিতাবে। প্রতিফল দানে কঠোর'- এখানে মোজেজা সমূহকেই নেয়ামত বা অনুগ্রহ বলা হয়েছে। কারণ, মোজেজাই হচ্ছে হেদায়েতের (পথপ্রাপ্তির) উপকরণ । আর এখানে অনুগ্রহ বলতে বুঝতে হবে আল্লাহ্র কিতাবকে ৷ পরিবর্তন করার অর্থ হবে কিতাবানুযায়ী আমল না করাকে । এখানে আরেকটি ইঙ্গিত লক্ষ্য করা যায় যে, অনুগৃহীত বাণী বিশ্লেষণের অবকাশ ছিলো । আর ইহুদীরা ব্যাখ্যা বা বিশ্লেষণের মাধ্যমে সেগুলোকে পরিবর্তন করে ফেলেছে। “আল্লাহপাক মন্দ কাজে প্রতিফল দানে কঠোর'-- এ কথায় বুঝা যায় ইহুদীদের অপরাধ সীমাহীন । তাই এখানে কঠোর প্রতিফল দানের কথা উল্লেখিত হয়েছে । কাফেরদের নিকট পার্থিব জীবন সুশোভিত। পার্থিব অপার্থিব সকল সৌন্দর্যের ্রষ্টা আল্লাহ্তায়ালা । সীমালংঘনকারীদের সৌন্দর্যবোধ, ভোগস্পৃহা এবং তাদের সৌন্দর্যের উপকরণ-_ সবকিছু তারই দান। তাই সীমালংঘনকারীরা সুশোভন পার্থিবতায় মগ্ন । জুজায বলেছেন, শয়তান অবিশ্বাসীদের দৃষ্টিতে পার্থিব সৌন্দর্যকে আরো অধিক মোহনীয় করে তোলে । আমি বলি, আল্লাহপাক বান্দাদের ক্রিয়াকর্মেরও স্রষ্টা। শয়তানও আল্লাহ্র সৃষ্টি। পার্থিব সৌন্দর্যের সঙ্গে অধিকতর সৌন্দর্যের সংযোগ ঘটানোর ক্ষমতা শয়তানের নেই। তবে সে কুমন্ত্রণা দানের যোগ্যতা লাভ করেছে। তাই সে কুমন্ত্রণার মাধ্যমেই মানুষকে শোভন পৃথিবীপ্রেমে ডুবিয়ে রাখে। কেউ কেউ তাফসীরে মাযহারী/৪৫৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।