Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের উপরেই বর্ষিত হয়। কারণ, মানুষ মহান সৃষ্টি এবং আল্লাহপাকের প্রতিনিধি (খলিফা)। এ বিকাশ কখনো হয় বিদ্যুৎ চমকের মতো- একে বলে “তাজান্লীয়ে বরকী ।' আবার কখনো হয় স্থারী- এ সকল তাজাল্লীর কারণে আকার প্রকারহীন পরম সত্তার অবিনশ্বরতায় ন্যনাধিক্য ঘটে না। তিনি যেমন চিরবিদ্যমান, চিরঅক্ষয় ও অতুলনীয় পবিত্র-তেমনি থাকেন। পক্ষান্তরে এ নশ্বর সৃষ্টি লয়, ক্ষয় ও নতুনত্বের কলংকে কলংকিত। যেমন সূর্য ও আয়না । আয়না স্বচ্ছ হলে সূর্যকিরণের প্রতিফলন লাভ করে ধন্য হয়। আয়নায় আলো পড়লে সে আলো যেমন সূর্যের মৌলিকতায় কোনোই প্রভাব বিস্তার করে না, তেমনি সৃষ্টির তাজাল্পী লাতে আল্লাহপাকের কোনোই ক্ষতি বা বৃদ্ধি হয় না। তাই আল্লাহ পাক একস্থানে এরশাদ করেছেন, 'আর তার প্রতিপালক পাহাড়ে তাজাল্লী নিক্ষেপ করলেন'। তেমনি এখানেও বলা হয়েছে _ মেঘের ছায়ায় ফেরেশতাসহ তার উপস্থিত হওয়ার কথা । এখানে উপস্থিত হওয়া অর্থ তাজাল্লী নিক্ষিপ্ত হওয়া বুঝতে হবে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহপাক মেঘমালার উপর তার তাজাল্লী নিক্ষেপ করবেন। যাদের অর্তজগত এ জগতেই নূর ও দিব্য দৃষ্টি পেয়েছে, তাদের সেই জ্যোতির্ময় দিব্যদৃষ্টি পৌছে যায় ওই মেঘমালারও উধ্রে। একজন সৃষ্ষদৃষ্টিসম্পন্ন ব্যক্তি মহাশূন্যে উ্ধ্রে দৃষ্টি নিক্ষেপ করতে সক্ষম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, জান্নাতে তার দর্শন হবে পূর্ণিমার চাদের মতো । অতএব মেঘমালার উর্ধে দিব্য দৃষ্টিতো গমন করতে পারবেই। আর যে সকল লোক এ পৃথিবীতে অন্তর্দৃষ্টি লাভ করতে সক্ষম হয়নি, তারা দৃষ্টিহীন। তারা দুনিয়া ও আখেরাত উভয় জগতে অন্ধ । ওই মেঘমালাই তাদের দৃষ্টির অন্তরায় আল্লামা জালালউদ্দীন সুযুতী তার “বদরু সৃসাকিরাহ' গ্রন্থে উল্লেখ করেছেন, আমি শায়েখ বদরুদ্দীন জারাক্সীর হাতের লেখায় দেখেছি সালমা বিন কাসেম গারাইবে উসুল পুস্তকে এ হাদিসটি উল্লেখ করেছেন___কিয়ামতের দিন আল্লাহ্‌পাকের তাজাল্লী দৃষ্টিগোচর হবে। মেঘচ্ছায়ায় তার উপস্থিতির অর্থ তিনি সৃষ্টির দৃষ্টিশক্তি পরিবর্তন করে দেবেন, তখন তারা পরিবর্তিত দৃষ্টিতে সেরকমই দেখবে। অথচ প্রকৃতপক্ষে তার উদাহরণরহিত অধিষ্ঠান আরশের উপরেই থাকবে । তিনি পরিবর্তন ও রূপান্তরের অতীত । আর স্থানাত্তরেরতো প্রশ্ই ওঠে না। আমি বলি, একথার আরও অধিক সৃষ্ষ্স মর্ম এই যে, সৃষ্টি তখন তাকে দেখবে স্বচ্ছ মেঘপুঞ্জ থেকে অন্তহীনতার দিকে । জালালউদ্দীন সুযৃতী বলেছেন, আবদুল আজীজ মাজেশুন থেকে বর্ণিত হয়েছে- আল্লাহ্‌পাক সৃষ্টির দৃষ্টিশক্তিকে এমন করে হবে। বিচ্ছুরিত তাজাল্লীর মাধ্যমে তিনি সঙ্গোপনে বান্দাদেরকে আহবান করবেন অথচ প্রকৃতার্থে তিনি রূপান্তরাতীত, স্থানান্তরাতীত ও কালাতীত। বিভিন্ন হাদিসের সূত্রে আমরা জানতে পারি হজরত জিব্রাইল তার আপনাকৃতিতে রসুল স. এর ||. 2|100119,00| আল যার

— পৃষ্ঠা ৪৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।