Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে হাকেম, ইবনে আবী হাতেম ও ইবনে আবিদুদ্দুনিয়া বর্ণনা করেন “ইয়াউমা তাশাক্কাকুস্‌ সামাউ বিল গামামী'- আয়াতের ব্যাখ্যায় বলেছেন কিয়ামতের দিন আল্লাহপাক মানব-দানব, ভুচর-খেচর সকল সৃষ্টিকে একত্রিত করবেন। সে দিন বিদীর্ণ হবে আকাশ ও পৃথিবী । পৃথিবীবাসীদের চেয়েও অধিকসংখ্যক আকাশবাসী অবতরণ করবেন। তারা পৃথিবীবাসীদেরকে ঘিরে ফেলবেন। পৃথিবীবাসীরা তাদেরকে বলবে আমাদের প্রতিপালককে কি তোমরা দেখেছো? তারা বলবেন, না। এরপর অবতীর্ণ হবে দ্বিতীয় আকাশের অধিবাসীরা । তাদের সংখ্যা হবে আগের দুই দল অপেক্ষা বেশী । পৃথিবীবাসী ও প্রথম আকাশবাসীরা একযোগে তাদেরকে জিজ্ঞেস করবে_ আমাদের প্রভৃপালয়িতা কি তোমাদের মধ্যে রয়েছেন? তারা বলবে, না । এভাবে একে একে নেমে আসবে_ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আকাশের অধিবাসীরা । প্রতিটি নতুন আগমনকারী দলের সংখ্যা হবে পূর্ববর্তী দলের চেয়ে অধিক। পূর্ববর্তীরা নতুন আগমনকারী দলকে একই প্রশ্ন করে যাবেন। পরে আগমনকারীরা প্রশ্নের উত্তরে বলতে থাকবে না, কেবলই না। অবশেষে মেঘমালার ছত্রছায়ায় আল্লাহপাক অবতরণ করবেন স্বয়ং। চতুপ্পার্থে অবস্থান গ্রহণ করবেন নৈকট্যভাজন ফেরেশতাবৃন্দ। তাদের সংখ্যা হবে পৃথিবী ও সাত আকাশের ফেরেশতাদের চেয়েও বেশী। সেখানে আরও উপস্থিত থাকবেন, আরশবাহী ফেরেশতারা । বর্শাফলকের মতো ধারালো হবে তাদের শিং। তাদের দুই পায়ের ব্যবধান হবে অনেক অনেক (বর্ণনাকারী ব্যবধান পরিমাপ করতে সমর্থ নন বলে অনেক অনেক বলেছেন)। তাদের পদতল থেকে টাখনু পর্যন্ত পরিসর হবে পাচশ বৎসর দূরত্বের সমান। তেমনি টাখনু থেকে হাটু এবং হাটু থেকে কোমর পর্যন্ত পাচশ বছর পথের সমদূরত্ব সম্পন্ন হবে । কোমর থেকে কণ্ঠনালী পর্যস্ত তেমনি একই দূরত্ব থাকবে । ঘাড় থেকে কানও একই দূরত্ব সম্পন্ন হবে। আমি বলি, বায়যাবী এখানে সম্বোন্ধিতকে লোপ করে যে অর্থের অবতারণা করেছেন, যদি সে অর্থ ধর্তব্য হয় তবে ব্যাপারটা হবে 'তুমি জিজ্ঞেস করো গ্রামকে' ৷ আয়াতের অর্থ “তুমি জিজ্ঞেস করো গ্রামবাসীকে'_এর মতো । এরকম অর্থ করা হলে কোরআন মজীদের কোনো আয়াতই আর মোতাশাবেহ আয়াত থাকবে না। অথচ আল্লাহপাক এরশাদ করেছেন, এর মধ্যে কতিপয় আয়াত মোহকাম যা কোরআনের মূল আর অন্যগুলো মোতাশাবিহাত। সম্মানিত সুফী সম্প্রদায় এরকম আয়াত ব্যাখ্যার ক্ষেত্রে ভিন্নতর পদ্ধতিকে প্রশ্রয় দিয়ে থাকেন। তাদের অভিমত হচ্ছে, কিছু সংখ্যক মানুষের নিকট আল্লাহ্‌ পাকের বিকাশ অনির্ণেয় পরিবেশে প্রতিভাত হয়, যেমন আমরা ইতোপূর্বে আলোচনা করেছি। বিশ্বাসীদের হৃদয়ে এবং কাবা শরীফে আল্লাহপাকের বিশেষ বিকাশ (তাজাল্লী) প্রতিভাসিত হয়ে থাকে। সাধারণভাবে এ বিকাশ প্রতিটি তাফসীরে মাযহারী/৪৫৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।