[2 তাহারা শুধু ইহার প্রতীক্ষায় রহিয়াছে যে আল্লাহ্ মেঘের ছায়ায় ফেরেশতা- সহ তাহাদের নিকট উপস্থিত হইবেন, তৎপর সব কিছুর মীমাংসা হইয়া যাইবে। সমস্ত বিষয় আল্লাহেরই নিকট প্রত্যাবর্তিত হইবে। এখানে হয়ানজুরুনা” শব্দটির অর্থ হবে ইয়ানতাজিরুনা' (প্রতীক্ষায় রয়েছে)। 'জুলাল' শব্দটি এসেছে 'জুল্লাতুন' শব্দ থেকে। আর বাগবীর মতে “আল গামাম' অর্থ শ্বেশুভ্র মেঘমালা । "গম" অর্থ আচ্ছাদন। তাই গামাম অর্থ আড়াল বা ছায়া। মুজাহিদ বলেছেন, মেঘ ছাড়া অন্য কিছুকে বলে 'গামাম।' বনি ইসরাইলেরা সেই গামামের ছায়াই পেয়েছিলো মেঘের ন্যায় । “আল্লাহ মেঘের ছায়ায় ফেরেশতাসহ তাদের নিকট উপস্থিত হবেন'-_ এ প্রসঙ্গে পূর্বসূরী ও উত্তরসূরী সকলেই অভিন্নমত পোষণ করে বলেছেন, আল্লাহপাক দেহবিশিষ্ট নন-_ নশ্বর প্রকৃতির কোনো কিছুর মতোও নন। তারা এ আয়াতের ব্যাখ্যায় দু'টি পদ্ধতি অবলম্বন করেছেন_ একটি হচ্ছে এই, এ ব্যাপারে নীরবতা পালন করতে হবে এবং বলতে হবে বিষয়টি আল্লাহ্পাকই সমধিক জ্ঞাত। আল্লাহ্্পাকের এ কালামের প্রতি বিশ্বাস স্থাপন করাই আমাদের কর্তব্য বলে জানতে হবে। কালাবী বলেছেন, বিষয়টি গোপনীয় ও ব্যাখ্যার অতীত । এ ধরনের আয়াত সম্পর্কে মাকহুল, আওজায়ী, মালেক, ইবনে মোবারক, সুফিয়ান সাওরী, আবু লাইস, আহমদ ও ইসহাক বলেছেন- এ রকম আয়াত যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবেই রক্ষা করতে হবে। সুফিয়ান বিন ওয়াইনা বলেছেন, আল্লাহপাক তার কিতাবে যে সকল গুণবস্তা দ্বারা বিশেষিত হয়েছেন, সেগুলোকে তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। আলোচনাকে প্রশ্রয় দেয়া যাবে না। আল্লাহপাক এবং তার রসুলই কেবল এ সকল আয়াতের তাফসীর করতে পারেন। ইমাম আবু হানিফার অভিমতও এরকম । তিনি বলেছেন, আল্লাহ ছাড়া এ সকল আয়াতের ব্যাখ্যা অন্য কেউ জানে না। আর "ওয়ার রসিখুনা' (যারা জ্ঞানে সুগভীর) -- তারাও এ সকল ব্যাখ্যা থেকে পৃথক। দ্বিতীয়টি হচ্ছে__ সুসংগত পদ্ধতিতে এ ধরনের আয়াতের ব্যাখ্যা করা যেতে পারে। এ পদ্ধতির প্রবসক্তারা বলেন, যারা জ্ঞানে সুগভীর তারাও এ ধরনের আয়াতের ব্যাখ্যা জানেন। বায়যাবী বলেছেন ইল্লা আই ইয়া'তিয়া হুমু ল্লাহু বাক্যটির ব্যাখ্যায় আল্লাহ্পাকের হুকুম ও আল্লাহ্র ভয় অর্থ গ্রহণ করা যায়। তিনি এখানে সম্বোদ্ধিতকে উহ্য মনে করেছেন। প্রকৃত কথা এই- যে মেঘমালা রহমত লাভের মাধ্যম, সেই মেঘমালা থেকেই নেমে আসবে শাস্তি । অর্থাৎ কঠিন লাঞ্কনার বর্ণনা দেয়াই উদ্দেশ্য । আমি বলি, এ আয়াত সম্পর্কে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সেগুলো বায়যাবীর ব্যাখ্যাকে সমর্থন করে না। তাফসীরে মাযহারী/৪৫৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।