Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণরূপে মুক্ত থাকতে হবে । এরকমও ব্যাখ্যা করা যেতে পারে যে, সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ_ এ বিধানটির মধ্যেই রয়েছে ইসলামের সকল বিধান। তাই কাউকে সদুপদেশ দিতে গেলে নিজেও সৎ কাজ করতে হবে এবং সকল অসদাচারণ থেকে রক্ষা পেতে হবে । হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. বলেন, ইমানের সর্বোত্তম শাখা হচ্ছে 'লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বনিঙ্গ শাখা হচ্ছে পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ। লজ্জাও ইমানের একটি অঙ্গ ! মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা। *শয়তানের পদাংক অনুসরণ কোরো না'_ এ কথার অর্থ সপ্তাহের বিশেষ দিনের মর্যাদা রক্ষা করতে যেয়ো না। উটের গোশতকেও হারাম জেনো না। কারণ, পূর্বেকার বিধান এখন রহিত। “নিশ্য়ই সে তোমাদের প্রকাশ্য শক্র'- এ বিষয়টি একটি হাদিসের মাধ্যমে ভালো করে বুঝে নেয়া যেতে পারে । হজরত জাবের বিন আবদুল্লাহ বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, একবার রসুল পাক স. এর খেদমতে হজরত ওমর নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! ইহুদীদের কথা বার্তাতো ভালোই । অনুমতি দান করলে আমি তাদের কিছু কিছু কথা লিখে রাখতাম । রসুল স. বললেন, তোমরাও কি ইহুদী খৃষ্টানদের মতো সীমাতিক্রমকারী হবে? আমিতো তোমাদেরকে দিয়েছি সূর্যসম উজ্জ্বল শরিয়ত। হজরত মুসা যদি এখন থাকতেন তবে তাকেও আমার অনুসারী হতে হতো। আহমদ, বায়হাকী । হাদিসটি লিপিবদ্ধ রয়েছে 'শো'বুল ইমান' গ্রন্থে । “সুস্পষ্ট নিদর্শন আগমণের পর যদি তোমরা স্থলিত হও তবে জেনো আল্লাহ মহা পরাক্রান্ত, প্রজ্ঞাময়'- এখানে সুস্পষ্ট নিদর্শন বলতে “আল বাইয়্যেনাত' শব্দটি ব্যবহৃত হয়েছে। এ আয়াতের মাধ্যমে এমর্মে সাবধান করে দেয়া হয়েছে যে, ইসলামের সুদৃঢ় অবস্থান থেকে যদি তোমরা সরে যাও তবে স্মরণে রেখো, আল্লাহপাক কঠোর প্রতিশোধ গ্রহণকারী । স্বলনের সঙ্গে সঙ্গে তিনি প্রতিশোধ বাস্তবায়ন করতে সম্পূর্ণ সক্ষম । কিন্ত তিনি একারণেই অবকাশ দান করে থাকেন যে, তিনি প্রজ্ঞাময় (হাকিম)। তার এ অবকাশ দানের মধ্যে রয়েছে অপার এক রহস্য। সুরা বাকারা ঃ আয়াত ২১০ % ত গপাশির্রি পা ৮22 জ7৮1411 55 1৮১১ 5 পাচ ৫ 51১১ 5 ৫৬৯১৫৭5৩55১) পি হি সি পাঠ ১11৮401৫15৮, সকষসীে সন/৪৫২ ||||||, 81110011800

— পৃষ্ঠা ৪৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।