সত্তেও তারা উটের গোশত ও দুধ হারাম মনে করতেন। তাদের এহেন চিন্তাচেতনার প্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে এ আয়াত সুরা বাকারা £ ২০৮, ২০৯ রা ১০1৬১: 87-৬55৮৭4১0৬5 0424৩94: ৩১০০ ৩৭৮৬ ০ প্রত, ১১62 ০৫৬০৮৮৮৪ 2 হে বিশ্বাসীগণ! তোমরা পূর্ণ রূপে ইসলাম গ্রহণ কর এবং শয়তানের পদাংক অনুসরণ করিও না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু । (0 সুস্পষ্ট নিদর্শন তোমাদের নিকট আসিবার পর যদি তোমাদের পদব্খলন ঘটে তবে জানিয়া রাখ যে আল্লাহ্ মহা পরাক্রান্ত, প্রজ্ঞাময় । *তোমরা পূর্ণরূপে ইসলাম গ্রহণ কর'_ এখানে ইসলাম শব্দের অর্থ সততা ও আনুগত্য । ইসলাম বললেই সততা ও আনুগত্যের বিষয়টি ভালোভাবে বুঝা যায়। নাফে ইবনে কাসির ও কাসায়ীর মতে “আসলিমু' শব্দটির সীন জবর যুক্ত। অন্য কারীগণ পাঠ করেছেন যের সহযোগে । এখানে কাফ্ফা শব্দটির অর্থ পূর্ণরূপে। আর “উদখুলু' শব্দটির অর্থ প্রবেশ করো বা গ্রহণ করো । পূর্ণ বাক্যটির মর্ম হবে এরকম- তোমাদের প্রকাশ্য ও গোপন অবস্থা আল্লাহ্্পাকের প্রতি পূর্ণ অনুগত করে তোলো। আমি বলি, জাহেরী ও বাতেনী আনুগত্য সুফী অর্থাৎ পীর আউলীয়া ছাড়া অন্য কেউ লাভ করতে পারে না। এ বাক্যটির মোটামুটি অর্থ হচ্ছে ইসলামে পুরাপুরি দাখিল হয়ে যাও। ইসলামের সঙ্গে অন্য কিছুর সংমিশ্রণ ঘটিও না। অর্থাৎ ইসলামের প্রতিটি শাখা প্রশাখা ও আদেশ নিষেধের মধ্যে পূর্ণরূপে অধিষ্ঠিত হও। হজরত হুজাইফা বিন ইয়ামিন বলেছেন, এ আয়াতের তাফসীর হচ্ছে, ইসলামের আটটি বিষয় পুরোপুরি আকড়ে ধরতে হবে । এর যে কোনো একটি বাদ পড়লে সে পুরোপুরি মুসলমান বলে গণ্য হবে না। সে আটটি বিষয় হচ্ছে- নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরাহ, জেহাদ, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। আমি বলি, হজরত হুজাইফা দৃষ্টান্ত স্বরূপ আটটি বিষয়ের উল্লেখ করেছেন। কিন্ত্র এখানে ইসলামের প্রতিটি দিককে গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে। সকল আদেশ যেমন সর্বান্তকরণে মেনে নিতে হবে, তেমনি সকল নিষেধাজ্ঞা থেকে তাফসীরে মাযহারী/৪৫১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।