Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হজরত উসামা বিন জায়েদ বলেছেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, হজরত জিব্রাইল এখনই আমাকে খোবাইবের সালাম পৌছে দিলেন। সমবেত সাহাবীগণের উদ্দেশ্যে তিনি বললেন, কে এমন আছো যে শূলী থেকে খোবাইবের লাশ আনতে পারবে? যে তার লাশ আনতে পারবে তার জন্য রয়েছে জান্নাত । লাব্বাইক (আমি হাজির) বলে উঠে দীড়ালেন হজরত জোবায়ের । বললেন, আমি এবং মিকদাদ বিন আসওয়াদই এ কাজের জন্য যথেষ্ট । মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন হজরত জোবায়ের এবং হজরত মেকদাদ । দিনে তারা পথ চলতেন এবং রাতে আত্মগোপন করে থাকতেন। এভাবে খোজ নিতে নিতে তারা পৌছে গেলেন তানয়ীম নামের বধ্যভূমিতে । দেখলেন, হজরত খোবাইবের পবিত্র দেহ তখনও শূলবিদ্ধ অবস্থায় রয়েছে আর সেখানে পাহারা দিচ্ছে চল্লিশজন ভয়ংকরদর্শন কাফের। রাতে এক সময় পাহারাদারেরা সব ঘুমিয়ে পড়লো । তখন তারা দু'জনে মিলে শুলী থেকে লাশ নামালেন। তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন, চল্লিশদিন আগের শহীদ হজরত খোবাইবের লাশ সম্পূর্ণ সতেজ। শরীরের একটি জখমের উপরে ছিলো তার হাত। সেই ক্ষতস্থান থেকে তাজা লাল রক্ত ফোটা ফোটা গড়িয়ে পড়ছে। সে রক্তের সুবাস মেশক্‌ আম্বরকেও হার মানায়। হজরত জোবায়ের তার ঘোড়ায় দ্রুত লাশ উঠিয়ে নিলেন। তারপর দু'জনে যাত্রা করলেন মদীনার দিকে । ওদিকে প্রহরীরা জেগে গেলো । তৎক্ষণাৎ তারা লাশ অপহরণের সংবাদ পৌছে দিলো কোরাইশ নেতাদের নিকট । সতেরোজন অশ্বারোহী বেরিয়ে পড়লো লাশের সন্ধানে । খুঁজতে খুজতে তারা হজরত জোবায়েরের সন্ধান পেলো। হজরত জোবায়ের বিপদ আঁচ করতে পেরে হজরত খোবাইবের লাশ রেখে দিলেন মাটিতে । সঙ্গে সঙ্গে মাটি তাকে উদরস্থ করে নিলো । এ জন্যই তার নাম “বলিউল আরদ্‌' (মৃত্তিকা কর্তৃক ্রাসিত)। হজরত জোবায়ের এবং হজরত মেকদাদ যখন মদীনায় ফিরে গেলেন তখন হজরত জিব্রাইল আবির্ভূত হয়ে বললেন, ভাই মোহাম্মদ স.! ফেরেশতারা জোবায়ের এবং মেকদাদকে অভিনন্দন জানিয়েছে । তখনই অবতীর্ণ হলো “মানুষের মধ্যে অনেকে আল্লাহর সন্তষ্টি লাভার্থে আত্মবিক্রয় করে থাকে.......।' এ পটভূঁমির প্রেক্ষিতে আলোচ্য আয়াতের মর্ম হবে এরকম- যে ব্যক্তি হজরত খোবাইবকে শূলী থেকে উদ্ধার করতে জীবন উৎসর্গ করে। হজরত ইকরামা থেকে ইবনে জারীর বর্ণনা করেন, ইহুদীদের মধ্যে ইসলাম গ্রহণকারী হজরত আবদুল্লাহ বিন সালাম, হজরত সায়লাবা, হজরত ইবনে বিন আমর এবং হজরত কায়েস বিন জায়েদ নিবেদন করলেন, হে আল্লাহর রসুল! আমরা সপ্তাহের বিশেষ দিনের মর্যাদা রক্ষা করে চলতাম। আপনার অনুমতি সাপেক্ষে আমরা এখনও বিশেষ দিনটির মর্যাদা অক্ষুন্ন রাখতে চাই । আর তওরাত তো আসমানী কিতাব । রাতে আমরা দীড়িয়ে দাড়িয়ে তওরাত পাঠ করতে চাই । এ রকম বর্ণনা করেছেন বাগবী। তিনি আরও বর্ণনা করেছেন, ইসলাম গ্রহণ করা তাফসীরে মাযহারী/8৫০ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।