Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা £ আয়াত ৪ ১ পা প (1৫ পি র্‌ রি শান বিরদিগর রা পা ১১৬ ১2৯৯ ০৮১১৮৯১০ স্িলি 0 এবং তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে ও তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে যাহারা বিশ্বাস করে ও পরলোকে যাহারা নিশ্চিত বিশ্বাসী, এরশাদ হচ্ছে, হে নবী। মুত্তাকী বা সাবধানী তারাই যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং যা কিছু অবতীর্ণ হয়েছে ইতোপূর্বে (তওরাত, ইঞ্জিল, যবুর ও অন্যান্য আকাশী পুস্তিকায়) - সকল কিছুর প্রতি ইমান এনেছে। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ ও হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে ইবনে জারীরের মাধ্যমে বর্ণিত হয়েছে- এখানে উদ্দেশ্য করা হয়েছে ওই সকল আহলে কিতাবগণকে যারা ইসলাম গ্রহণ করেছেন। তারা জ্ঞানে ধারণীয় এবং ইন্ড্রিয়ে অনুভবনীয় বিশ্বাসকে গ্রহণ করেছেন। সাথে সাথে শরিয়তের আমলও কার্যকর করেছেন। তারা ওই সমস্ত বিষয়েও বিশ্বাসী যা কেবলই শ্রুতিনির্ভর । শ্রুতি ছাড়া যা অন্যান্য ইন্দ্রিয়ের আওতাবহির্ভৃত। এই আয়াতে সাধারণ ও বিশেষ অবস্থা সম্মিলিতভাবে প্রকাশিত হয়েছে। যেমন 'তানায্যালুল মালাইকাতু ওয়াররূহ্‌' বাক্যটিতে রূহ ও মালায়িকা শব্দ দু'টির সম্মিলন ঘটেছে। বোখারী ও মুসলিমে হজরত আবু মুসা আশআরীর বর্ণনায় এসেছে, রসুল স. এরশাদ করেছেন, তিন ধরনের ব্যক্তির জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। তন্ধ্যে একটি ধরণ হচ্ছে এরকম- যারা আহলে কিতাব (পূর্ববর্তী নবীর উম্মত) আবার হজরত মোহাম্মদ মুস্তফা স. এর প্রতিও বিশ্বাস স্থাপনকারী । ইনজাল অর্থ অবতরণ । এখানে লাওহে মাহফুজ থেকে হজরত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ্‌র কালাম অবতীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। মহামর্যাদামন্ডিত আল্লাহতায়ালার অসীম জ্ঞানভান্ডার থেকে সসীম মানবের জ্ঞানে অবতীর্ণ হওয়ার বিষয়টিকে ইনজাল শব্দের দ্বারা প্রকাশ করা হয়েছে। দুই শব্দের মাঝখানে যখন টেনে পড়ার (মাদ) এর ব্যাপারটা আসে, তখনও আবু জাফর, ইবনে কাসীর এবং সুসী না টেনেই পড়েছেন। আর কালুণ এবং দাওরী কখনো টেনে কখনো না টেনে পড়েছেন। এরা ছাড়া অন্য কারীগণ টেনে পড়েছেন। এ ধরনের টেনে পড়াকে মাদ্দে জায়েয এবং মাদ্দে মুনফাসিল বলে। আরো এক ধরনের মাদ রয়েছে, যাকে বলে মাদ্দে মুত্তাসিল, যে মাদ থাকে একই শব্দের মধ্যে। যেমন আল মা-উ, ওয়াস্সামা-উ- এই সকল মাদ প্রলম্ষিত উচ্চারণে পড়তে হয়। এ ব্যাপারে মতভেদ নেই। এই মাদকে বলে মাদ্দে ওয়াজিব । মাদ্দে মুত্তাসিল ও মাদ্দে মুনফাসিলের ব্যাপারে অবশ্য ব্বারীগণের মতানৈক্য রয়েছে। ইবনে কাসীর, আবু আমর এবং কালুণ মাদ্দে মুস্তাসিলকে তিন হরকত পরিমাণ টেনে পড়েছেন। মাযহারী/৪৫ |, 20100|18,0] শক্পল সন

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।