Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

চরণে কাটা বিদ্ধ হওয়াও আমার মৃত্যু অপেক্ষা অধিক কষ্টকর । আবু সুফিয়ান বললো, মোহাম্মদের সাথীরা তাকে যে রকম ভালোবাসে সে ভালোবাসার কল্পনাও আমার মাথায় আসে না। এরপর ক্রীতদাস ফুসতাস হজরত জায়েদকে নির্মমভাবে শহীদ করে দিলো । হজরত খোবাইবকে ক্রয় করেছিলো হারিসের সন্তানেরা । বদর যুদ্ধে তাদের পিতা নিহত হয়েছিলো হজরত খোবাইবের হাতে । বন্দী অবস্থায় একদিন একটি চুল কামানোর ক্ষুর হারিসের মেয়ের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন খোবাইব। একটি শিশু হঠাৎ ঢুকে পড়েছিলো হজরত খোবাইবের বন্দীকক্ষে। কিছুক্ষণ পর শিশুটির মা দেখলো শিশুটি বসে আছে হজরত খোবাইবের কোলে আর তার হাতে রয়েছে সেই ধারালো অস্ত্র। মেয়েটি তখন ভয়ে চিত্কার করে উঠলো । হজরত খোবাইব বললেন, তুমি কী মনে করেছো? আমি কি একটি অবোধ শিশুর ক্ষতি করতে পারি? অঙ্গীকার ভঙ্গ করা আমার স্বভাব নয়। মেয়েটি পরে বলেছিলো হজরত খোবাইবের মতো বন্দী আমি কোনো দিন দেখিনি । আমি বন্দী অবস্থায় তাকে আঙ্গুর খেতে দেখেছি। অথচ সারা মক্কা জুড়ে কোথাও তখন আঙ্গুর পাওয়া যেতো না। নিশ্চয়ই আল্লাহপাকই তাকে আঙ্গুর খেতে দিয়েছিলেন । একদিন হেরেম শরীফের বাহিরে নিয়ে যাওয়া হলো হজরত খোবাইবকে। অবিশ্বাসীরা সিদ্ধান্ত নিয়েছিলো-_ তাকে শৃল বিদ্ধ করে হত্যা করা হবে। হজরত খোবাইব নামাজ পাঠের জন্য কিছু সময় চেয়ে নিলেন। আদায় করলেন দু'রাকাত নামাজ । তখন থেকেই বধ্যভূমিতে প্রাণদানের পূর্বে নামাজ পাঠের প্রথা চালু হয়ে গেলো । নামাজ পাঠের পর হজরত খোবাইব বললেন, তোমরা হয়তো মনে করবে মৃত্যুভয়ে আমি আমার নামাজ দীর্ঘায়িত করছি। তাই আমি আমার নামাজকে সংক্ষেপ করলাম। এরপর তিনি প্রার্থনা করলেন, হে আমার আল্লাহ! তুমি এদেরকে একজন একজন করে ধ্বংস করে দিও। এরপর তিনি একটি কবিতা আবৃত্তি করলেন- আমি মুসলমান অবস্থায় নিহত হচ্ছি! সুতরাং আমার মনে এরকম আশংকা নেই যে আমি মৃত্যুর পর কিভাবে পড়ে থাকবো । আর এটাতো হচ্ছে আল্লাহ্র পথে জীবন সমর্পণ । যদি আল্লাহপাক ইচ্ছা করেন তবে আমার ছিন্রবিচ্ছিন্ন অপপ্রত্যঙ্গকেও রহমতে বরকতে বিভৃষিত করে দেবেন। হজরত খোবাইবকে শুলীতে চড়ানো হলো । প্রাণবিয়োগের পূর্ব মুহূর্তে তিনি বললেন__ হে আমার পরম প্রভুপ্রতিপালক! তুমি তোমার রসুলকে এই সংবাদটি জানিয়ে দাও। কেউ কেউ বলেছেন, সালমান মাইসারা হজরত খোবাইবের বুকে বল্পম স্থাপন করলো । হজরত খোবাইব বললেন, রে দুরাচার! আল্লাহকে ভয় কর। এ কথা শুনে সালমান যাইসারা আরও উত্তেজিত হয়ে উঠলো এবং বল্পমের আঘাতে তাকে এফৌড় ওফৌড় করে দিলো। আত্মবিক্রয়ের এই অনন্য নিদর্শনের কথাই বিবৃত হয়েছে আলোচ্য আয়াতে । 2৬৬ তাফসীরে মাযহারী/8৪৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।