Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সংবাদ পৌছে গেলো রসুল স. এর নিকটে । অবিশ্বাসীদের সঙ্গে মরণপণ যুদ্ধ করেছিলেন সাহাবাগণ। কাফেরদের তীব্র তীর বর্ষণের ফলে সাতজন শহীদ হলেন । বেচে রইলেন কেবল হজরত খোবাইব, হজরত আবদুল্লাহ বিন তারিক ও হজরত জায়েদ । হোজাইল বংশের লোকেরা হজরত আসেমের পবিত্র মস্তক কর্তন করার উদ্যোগ নিতেই সহসা এক ঝাক বোলতা এসে তার পবিব্র মরদেহ ঘিরে ফেললো । ফলে অবিশ্বাসীরা তার পবিত্র মস্তকের নিকটে যেতে পারলো না। এ ঘটনার কারণেই হজরত আসেমের একটি নাম হয়েছে 'হামীউদ্দুবার' (বোলতা কর্তৃক আশ্রিত)। এরপর হঠাৎ মেঘ জমতে শুরু করলো আকাশে । মুষলধারে শুরু হলো বৃষ্টি। সেই ঘনঘোর বর্ষণে অদৃশ্য হয়ে গেলো হজরত আসেমের পবিত্র লাশ। জ্ঞাতব্যঃ উহুদ যুদ্ধে সালাফা নামী এক রমণীর পুত্রকে হজরত আসেম হত্যা করেছিলেন। তখন ওই রমণীটি শপথ করেছিলো যদি সে কোনো দিন হজরত আসেমের ছিন্ন মস্তক পায়, তবে সে ওই মস্তকের খুলিতে মদ্য পান করবে । আর সে ইচ্ছা বাস্তবায়ন করার উদ্দেশ্যেই অবিশ্বাসীরা হজরত আসেমের মস্তক কর্তন করতে উদ্যত হয়েছিলো। করেছিলেন যে, তিনি কোনে মুশরিককে স্পর্শ করবেন না। কোনো মুশরিকও ষেনো তাকে স্পর্শ না করে। আল্লাহপাক বোলতাবাহিনীর মাধ্যমে তার সে অঙ্গীকার পূরণ করেছিলেন। হজরত খোবাইব, হজরত আবদুল্লাহ বিন তারিক ও হজরত জায়েদ বন্দী হলেন মুশরিকদের হাতে । মুশরিকেরা বন্দীত্রয়কে বিক্রয়ের উদ্দেশ্যে মন্ধার দিকে যাত্রা করলো । যাহরান নামক স্থানে পৌছলে হজরত আবদুল্লাহ্‌ তার হাতকড়া ভেঙে ফেলে অসি উত্তোলন করলেন । মুশরিকেরা প্রস্তর বর্ষণ করে তাকে শহীদ করে দিলো। যাহরানেই তিনি সমাহিত হলেন। অবশিষ্ট সাহাবাদ্ধয়কে মক্কার বাজারে বিক্রয় করে ফেললো মুশরিকেরা। ইবনে ইসহাক ও ইবনে সায়াদ বলেছেন, হজরত জায়েদকে কিনে নিলো সাফওয়ান বিন উমাইয়া । তার ছেলের হত্যার প্রতিশোধ নেয়া ছিলো তার ইচ্ছা । এই সাফওয়ান পরে মুসলমান হয়েছিলেন । সাফওয়ান হজরত জায়েদকে নিয়ে তার ক্রীতদাস ফুসতাস এর হাতে ন্যস্ত করলো । এরপর তাকে নিয়ে যাওয়া হলো তানয়ীম নামক স্থানে । আবু সুফিয়ানসহ কোরাইশদের একটি বিরাট দল সেখানে উপস্থিত হলো । আবু সুফিয়ান বললো, জায়েদ। আল্লাহর কসম দিয়ে বলছি এই সিদ্ধান্তটিকে তুমি কেমন মনে করো? তুমি মোহাম্মদের স্থলে এবং তিনি তোমার স্থলে অধিষ্ঠিত হোক । তার মস্তক কর্তিত হোক আর তুমি রেহাই পেয়ে যাও- এটা কি তোমার জন্য কল্যাণকর নয়? হজরত জায়েদ বললেন, আল্লাহর কসম! কখনই এ রকম সম্ভব নয় । তিনি জামার স্থলে এবং আমি তার স্থলে-_ এ রকম আমি কখনোই চাই না। তার স. পবিত্র তাফসীরে মারহারী/৪৪৮ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।