দিয়ে যাচ্ছিলো । তিনি বললেন, দেখো! আমি বয়োবৃদ্ধ । আমি কারো পক্ষে কিংবা বিপক্ষে গেলে তেমন কিছু যাবে আসবে না। তোমরা বরং আমার ধনসম্পদ নিয়ে আমাকে রেহাই দাও । মুশরিকেরা তার কথা মেনে নিলো। কোনো কোনো তাফসীরবিদ বলেছেন, আয়াতটি অবতীর্ণ হয়েছে রাজি'এর পথের যাত্রীদের উদ্দেশ্যে। ইবনে ইসহাক, মোহাম্মদ বিন সায়াদ প্রমুখ বর্ণনা করেছেন, হোজাইলের একটি গোত্রের নাম ছিলো লেহ্ইয়ান। তাদের এক লোককে হত্যা করেছিলেন হজরত আবু সুফিয়ান । তখন হোজাইলের কতিপয় লোক কারা নামক এক জনপদের অধিবাসীদের নিকট গিয়ে বললো, তোমরা মোহাম্মদ স. এর নিকটে গিয়ে কিছু হাদিয়া পেশ করো । যখন ইসলামের পয়গাম নিয়ে তার স. কতিপয় সাহাবী তোমাদের কাছে আসবেন, তারা তোমাদেরকে ধর্মের কথা শোনাবেন, তখন আমরা তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবো। তারা মনে মনে স্থির করলো, ওই ধর্মপ্রচারক সাহাবাগণকে এভাবে নিজেদের আওতায় নিয়ে এলে তাদের কয়েকজনকে হত্যা করা যাবে এবং বাকীগুলোকে মক্কার বাজারে বিক্রয় করে অর্থ উপার্জনও করা যাবে। সিদ্ধান্ত অনুযায়ী আজল ও কারা গোত্রের লোকেরা রসুল স. সকাশে উপস্থিত হলো । নিবেদন করলো, হে আল্লাহ্র রসুল! আমাদের জনপদে কয়েকজন ধর্মপ্রচারক পাঠিয়ে দিন। তাদের নিকট থেকে আমরা ধর্মজ্ঞান লাভ করতে পারবো । রসুল স. তখন হজরত আসেম বিন সাবেত আনসারীকে দলপতি নিযুক্ত করে ধর্ম প্রচারের উদ্দেশ্যে পাঠালেন- হজরত খোবাইব বিন আবি আনসারী, হজরত মারসাদ বিন আবি মারসাদ, হজরত গানাতী, হজরত খালিদ বিন বকর, হজরত আবদুল্লাহ বিন তারিক এবং হজরত জায়েদ বিন দাসনা কে। সহীহ্ বোখারীর ভাষ্যমতে তারা ছিলেন দশজন-__ হজরত আসেম বিন সাবেত আনসারী ছিলেন তাদের অধিনায়ক । হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আবু হোরায়রা থেকে। ধর্মপ্রচারক সাহাবাগণ যখন কাফেরদের জনপদে গেলেন তখন একশ' জন তীরন্দাজ তাদেরকে ঘিরে ফেললো । অপর বর্ণনায় দেখা যায়, যারা ঘিরে ফেলেছিলো তাদের সংখ্যা ছিলো দুইশ" । আমি বলি, তারা দুইশ' জনই ছিলো। তবে তীরন্দাজের সংখ্যা ছিলো একশ" । হজরত আসেম ও তার সঙ্গীরা তৎক্ষণাৎ উঠে পড়লেন পাহাড়ের একটি টিলায়। হত্যা করা হবে না। হত্যার উদ্দেশ্য আমাদের নেই। আমরা তোমাদেরকে মক্কাবাসীদের নিকট বিক্রয় করে কিছু অর্থ উপার্জন করতে চাই । সুতরাং তোমরা নির্ভয়ে নিচে নেমে এসো। হজরত আসেম বললেন, অবিশ্বাসীদের দেয়া প্রতিশ্রতিতে আমরা বিশ্বাস করি না। তিনি দোয়া করলেন, হে আমাদের আল্লাহ্! তোমার দ্বীনের সাহায্যকারী হতে গিয়ে আজ আমরা দুর্দশাগস্ত । আমাদের রক্ত ও গোশতের হেফাজত করো । রসুল স.কে আমাদের বর্তমান অবস্থা জানিয়ে দাও। তার দোয়া কবুল হলো। যখন তারা শহীদ হলেন, তৎক্ষণাৎ তাদের শাহাদাতের তাফসীরে মাযহারী/88 ৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।