“মানুষের মধ্যে অনেকে আল্লাহ্র সন্তুষ্টি লাভার্থে আত্মবিক্রয় করে থাকে'- এখানে ওই সকল লোকের কথা বলা হয়েছে, যারা জেহাদ অথবা সৎকার্ষের আদেশ দান কার্ধে নিজের জীবনকে করে উৎসগীঁকৃত। এরকম উৎসর্গ বা আত্মবিক্রয়ের কথা অন্য আয়াতেও বলা হয়েছে । যেমন “নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন বিশ্বাসীদের জীবন.....।' হজরত আবু উমামা বলেছেন, এক ব্যক্তি হজরত রসুল স.কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ্র রসুল! কোন জেহাদ সর্বোত্তম? তিনি স. বললেন, সর্বোত্তম জেহাদ হচ্ছে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা। হজরত আবু সাঈদ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইবনে মাজা, তিবরানী ও বায়হাকী । আল্লাহতায়ালার সন্তোষ লাভই হতে হবে জেহাদের মূল উদ্দেশ্য । তাই এখানে *আল্লাহ্র সন্তুষ্টি' লাভার্থে বলা হয়েছে। শেষে বলা হয়েছে_ “আল্লাহ্ তাহার দাসগণের প্রতি অত্যন্ত দয়ার ।' অর্থাৎ তিনি দয়ার বলেই আত্মবিক্রয়ের মতো অমূল্য নেয়ামতের সন্ধান দিয়েছেন। হজরত সাঈদ ইবনে মুসাইয়েব থেকে হারিস বিন আবী উসামা এবং ইবনে আবী হাতেম বর্ণনা করেন- হজরত সুহাইব হিজরত করে রসুল স. এর কাছে যাচ্ছিলেন। একথা জানতে পেরে কতিপয় কোরাইশ তার পশ্চাদ্ধাবন করলো। হজরত সুহাইব তার বাহন থেকে অবতরণ করলেন। তুন থেকে তীর টেনে নিয়ে তীরন্দাজ। আল্লাহ্র কসম, আমার তীরাধারে একটি তীর থাকা পর্যন্ত তোমরা আমাকে বশীভূত করতে পারবে না। আরও জেনে নাও আমার তরবারীর কিছু অংশ অবশিষ্ট থাকা পর্স্তও তোমরা আমার কাছ ঘেষতে পারবে না। এখন ভেবে দেখো, তোমরা কী করবে? আমি মক্কায় রক্ষিত আমার সম্পদের সন্ধান দিচ্ছি। যদি চাও, তবে সেগুলো দখল করে নাও। আমার পথ ছেড়ে দাও। পশ্চাৎধাবনকারীরা তার সম্পদের সন্ধান জেনে নিয়ে পশ্চাৎধাবনে ক্ষান্ত হলো। মদীনায় পৌছে রসুল স. এর নিকটে এই ঘটনাটি বর্ণনা করলেন হজরত সুহাইব। রসুল স. অত্যন্ত উৎফুল্ল হয়ে বললেন, হে আবু ইয়াহ্ইয়া! তুমি বাণিজ্যে প্রচুর লাভ করেছো । খুবই লাভজনক হয়েছে তোমার ব্যবসা । রসুল স. এর এ কথার পর “ওয়ামিনান্নাসি মাই ইয়াশরী ...' এই আয়াতটি অবতীর্ণ হয়। হাতেম এই হাদিসটি ইবনে মুসাইয়েবের সূত্রে খোদ হজরত সুহাইব থেকে বর্ণনা করেছেন। উপরন্ত্র তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন মোহাম্মদ বিন সালমা, হজরত সাবেত, হজরত আনাস সূত্রে। হাকেম আরও বলেছেন, মুসলিমের শর্তানুযায়ী হাদিসটি বিশুদ্ধ। ইবনে জারীর বলেছেন, আয়াতটি অবতীর্ণ হয়েছে সুহাইব বিন সানান রুমী সম্পর্কে। ঘটনাটি ছিলো এই- একবার হজরত সুহাইৰ আরো কয়েকজন মুসলমানের সঙ্গে মুশরিকদের হাতে বন্দী হলেন। মুশরিকেরা তাকে অসহনীয় কষ্ট তাফসীরে মাষহারী/৪৪৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।