“যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শস্য-ক্ষেত্র ও জীব-জপ্তর বংশ নিপাতের চেষ্টা করে'-_ এখানে আখনাসের জঘন্য মানসিকতা ও আচরণের দিকে ইঙ্গিত করা হয়েছে। সাক্ফিদের সঙ্গে ছিলো আখনাসের চরম বিরোধ । আখনাস রাতে হত্যাকার্ড ঘটাতো। সাক্ফিদের শস্য-ক্ষেব্র জ্বালিয়ে দিতো এবং তাদের পশুপালের অনিষ্ট সাধন করতো । মুকাতিল বলেছেন, একবার আখনাস তায়েফের উদ্দেশ্যে যাত্রা করলো । সেখানে গিয়ে সে ফসলের ক্ষেত জ্বালিয়ে দিলো এবং একটি স্ত্রী গাধার চার পা-ই কেটে ফেললো। তখন আল্লাহপাক ওয়া ইজা তাওয়াল্লাহ'-_ এই আয়াতটি নাজিল করলেন। জীব-জন্তর বংশ বুঝাতে এখানে নসল শব্দটি ব্যবহৃত হয়েছে। মানুষ পশু সকল প্রাণীর বংশকেই বলা হয় নসল। জুহাক বলেছেন, “ইজা তাওয়াল্লাহ্' অর্থ যে শাসনকর্তা ফেনা সৃষ্টি করে। মুজাহিদ বলেছেন, যে শাসক নিযুক্ত হলে অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়। ফলে আল্লাহ্পাক বৃষ্টিপাত বন্ধ করে দেন__ চরম খরায় ধ্বংস হয়ে যায় ক্ষেত-খামার ও পশুপাল। সেই ধরনের অশান্তি সৃষ্টি করার কথাই এখানে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে আল্লাহ পাক অশান্তি (ফেতনা) পছন্দ করেন না। “যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপানুষ্ঠানে লিপ্ত করে'- এখানে 'ক্লালাহু' বাক্যাংশটির হু (তাকে) সর্বনামটির মাধ্যমে আখনাসকে বুঝানো হয়েছে। সে ছিলো জাত্যাভিমানী, মূর্খতার যুগের ংকার ও আত্মাভিমানে নিমজ্জিত । আরববাসীরা বলে “আখাজতু হু বিকায!'- একথার অর্থ, আমি তাকে অমুক কাজে উৎসাহিত করেছি। এ আয়াতেও পাপ কর্মের প্রতি উৎসাহদানকারী হিসাবে আত্মাভিমানের (আখাজতুহুল ইজ্জাত) কথা বলা হয়েছে। এখানে 'বিল ইসমি' অর্থ যে পাপ তার অন্তরে আছে। মুনাফিকের অন্তরে থাকে কুফরী বা অবিশ্বাস। সেই অবিশ্বাসী অভিমানই মুনাফিকদেরকে পাপের প্রতি প্ররোচিত করে। তাই তারা রসুল স. এর সঙ্গে প্রতারণার মতো জঘন্য কর্মে লিপ্ত হতে ছিধাগ্রস্থ হয় না। “জাহান্নামই তার জন্য যোগ্য'_ এ কথার অর্থ, জাহান্নামই তাদের প্রকৃত পরিণাম । জাহান্নাম হচ্ছে শাস্তির স্থান। আভিধানিকভাবে শব্দটি অগ্নির সমার্থবোধক। “নিশ্চয়ই উহা নিকৃষ্ট আশ্রয় স্থল'__ বাগবী বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত হয়েছে- আল্লাহ্পাকের নিকট সবচেয়ে বড় গোনাহ হচ্ছে__ যদি কেউ কাউকে বলে আল্লাহকে ভয় করো, তদুত্তরে ওই ব্যক্তি বলে “আরে মিয়া নিজের চরকায় তেল দাও।' এক বর্ণনায় এসেছে-_ এক লোক হজরত ওমরকে বললো, আল্লাহকে ভয় করুন। সাথে সাথে হজরত ওমর বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করলেন। তাফসীরে মাযহারী/88৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।