Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

0 যথন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শস্য- ক্ষেত্র ও জীব-জন্তর বংশ নিপাতের চেষ্টা করে; কিন্ত আল্লাহ্‌ অশান্তি পছন্দ করেন না। 0 যখন তাহাকে বলা হয়, “তুমি আল্লাহ্‌কে ভয় কর' তখন তাহার আত্মাভিমান তাহাকে পাপানুষ্ঠানে লিপ্ত করে। সুতরাং জাহান্নামই তাহার জন্য যোগ্য। নিশ্চয় উহা নিকৃষ্ট আশ্রয়স্থল ০ মানুষের মধ্যে অনেকে আল্লাহের সন্তুষ্টি লাভার্থে আত্ম-বিক্রয় করিয়া থাকে । আল্লাহ্‌ তাহার দাসগণের প্রতি অত্যন্ত দয়ার্দ। মানুষের মধ্যে এমন ব্যক্তি বলতে মুনাফিক আখনাসৃকে বুঝানো হয়েছে। বলা হয়েছে, হে প্রিয় রসুল! আখনাসের কথাবার্তা আকর্ষণীয় হলেও তার অন্তর অপবিভ্র। সুদ্দী বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম এবং ইবনে ইসহাক কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল পাক স. একটি ক্ষুদ্র সেনাদলকে একটি বিশেষ অভিযানে পাঠিয়েছিলেন । ওই সেনাদলে ছিলেন হজরত আসেম এবং হজরত মাশহাদ । সেনা দলটি পরাস্ত হলো। তখন মুনাফিকদের মধ্যে দুই ব্যক্তি বললো, এরা কতোই না হতভাগ্য । তারা পরিবার পরিজনকে হারালো । আবার তাদের নেতা মোহাম্মদের নির্দেশও প্রতিপালন করতে পারলো না। মুনাফিকছয়ের এই কথোপকথনের পরিপ্রেক্ষিতেই এই আয়াত নাজিল হয়েছে। যার পার্থিব জীবন সম্বন্ধে কথা-বার্তা তোমাকে চমতকৃত করে __ এ কথার অর্থ তার কথাগুলো সুমিষ্ট ও আকর্ষণীয়। কিন্তু তার কথাগুলো অন্তর থেকে উৎসারিত নয়। তাই পৃথিবীতে মনোমুগ্ধকর হলেও আখেরাতে ওগুলোর কোনোই মূল্য নেই। এরকমও অর্থ হতে পারে যে, মুনাফিকেরা যে ইমান ও ভালোবাসার কথা বলছে (আপনি সরল ও পবিত্র তাই) সে কথা শুনে মুগ্ধ হচ্ছেন-_ কিন্তু তাদের কথার সঙ্গে জড়িত রয়েছে কেবল পার্থিব স্বার্থ, মিথ্যাচারিতা। আল্লাহর নামে তারা মিথ্যা শপথ করে চলেছে। সেই শপথকে বিশ্বাস্য মনে করে আপনি চমতকৃত হচ্ছেন। “আল্লাহর শপথ! আমি ইমানদার। আপনাকে খুব ভালোবাসি'__ এ সকল কথা কেবল তাদের মুখেরই কথা। প্রকৃত পক্ষে তারা আপনার ঘোর বিরোধী। ঘোর বিরোধী বুঝাতে এখানে “খিসাম' শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দটি খাসামতু শব্দের ধাতু । জুজায বলেছেন, শব্দটি খাসাম শব্দের বহুবচন। বাহার শব্দের বু বচন যেমন বিহার, তেমনি খাসাম শব্দের বহু বচন খিসাম। শব্দটির অর্থ ঘোর বিরোধী অথবা চরম কলহপ্রিয়। হজরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন- আল্লাহ্‌র নিকট ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণ্য যে “আলাদ্দুল খিসাম' (চরম কলবহপ্রিয়)। কাতাদা বলেছেন, ওই ব্যক্তি আলাচ্ছুল খিসাম যে অবাধ্যতায় দৃঢ়, বাকচাতুর্ষে দক্ষ এবং মিথ্যাচারে সুপ্রতিষ্ঠিত । তাফসীরে মাযহারী/৪৪৪ টু ॥11.111001117.0011

— পৃষ্ঠা ৪৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।