Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, ইমাম আবু হানিফার অভিমতানুযায়ী তারতিব শর্ত নয় বটে কিন্ত ওয়াজিব । কারণ প্রস্তরনিক্ষেপ পরিত্যাগকারীর জন্য কোরবানী ওয়াজিব হয়। যেমন ওয়াজিব হয় কোরবানী, মস্তক মুন্ডন ও প্রস্তর নিক্ষেপের তারতিব ভঙ্গ করলে । সুতরাং তিনটি জুমরায় প্রস্তর নিক্ষেপের ক্রম ভঙ্গ করলেও কোরবানী ওয়াজিব হওয়া উচিৎ। আয়াতের শেষে বলা হয়েছে__ তোমরা আল্লাহকে ভয় করো এবং একথা স্মরণে রেখো যে আল্লাহ্‌র নিকটই তোমাদের সকলকে সমবেত হতে হবে । তখন তোমাদের বিশুদ্ধচিত্তসম্বলিত সৎকর্মসমূহের প্রতিদান দেয়া হবে তোমাদেরকে । কালাবী, মুকাতিল ও আতার উদ্ধৃতি দিয়ে বাগবী বলেছেন, আখনাস্‌ বিন শরিফ ছিলো বনি জোহরার মিত্র। আখনাস্‌ অর্থ অতিপশ্চাদবর্তী। বদর যুদ্ধে আখনাস্‌ রসুল স. এর সহযোগী হয়নি । সে তার তিনশ' অনুগামী নিয়ে পৃষ্ঠপ্রদর্শন করেছিলো । আখনাস্‌ ছিলো ম্রিষ্টভাষী ও সৌম্যকান্ত। সে প্রায়শঃই রসুল স. দরবারে উপস্থিত হয়ে সুচতুর বাক্যালাপের মাধ্যমে একথা বুঝাতে চেষ্টা করতো যে, সে রসুল স.কে একনিষ্ঠভাবে ভালোবাসে । রসুল স. তার এই ভালোবাসাকে মনে করতেন অকৃত্রিম । কিন্তু আখনাস্‌ ছিলো খাঁটি মুনাফিক। সেই আখনাস্‌ সম্পর্কেই অবতীর্ণ হয়েছে নিঙ্গের আয়াত । সুরা বাকারা £ আয়াত ২০৪, ২০৫, ২০৬, ২০৭ ৮22) 1৩ ৩৬494৩081৬4: 5৬৯৫৩৪ সপ ১০০৮ টেপা ক্র 0-5406313০90%52/0-0/408%, 5১4৫ পর্ণ ৬৮৫৫%০৬]। পা ৫১ ৮৮০ 24:2০ পাতি 2 ১৩৮54৬৮ঞ ০৯৩৪৫১:/4১/৯৩৬৮৪৫৪৬৮৪৬ (0 মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে যাহার পার্থিব জীবন সম্বন্ধে কথা-বার্তা তোমাকে চমৎকৃত করে এবং তাহার অন্তরে যাহা আছে সে সম্বন্ধে সে আল্লাহ্‌কে সাক্ষী রাখে। প্রকৃত পক্ষে সে কিন্তু ঘোর বিরোধী । তাফসীরে মাযহারী/8৪৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।