মুড়িয়েছি। তিনি স. বললেন কোনো অসুবিধা নেই। এখন জবাই করো। আরেকজন জিজ্ঞাসা করলেন, হে প্রিয় নবী! আমি তো এশার নামাজের পরে প্রস্তর নিক্ষেপ করেছি। তিনি স. বললেন, কোনো অসুবিধা নেই । বোখারী ৷ তবে এখানে এশার পরে কথাটির অর্থ হবে দ্িপ্রহরের পরে- সূর্যাস্তের পরে নয়। যেহেতু কোরবানীর দিন সূর্যাস্ত পর্যস্তই থাকে। প্রস্তর নিক্ষেপের শেষ সময় হচ্ছে-_ এগারো তারিখের ফজরের উদয়কাল পর্যন্ত । কেনোনা রসুল পাক স. রাখালদেরকে রাতের বেলায় কংকর নিক্ষেপের অনুমতি দিয়েছিলেন। হজরত ইবনে আব্বাস থেকে ইবনে আবি শায়বা এ রকম বলেছেন। এই অনুমতিদান থেকে একথাই প্রমাণিত হয় যে, অক্ষমদের জন্য রাতে প্রস্তর নিক্ষেপ জায়েয। কিন্তু যারা সমর্থ তাদের জন্য এরকম করা মাকরূহ। আইয়ামে তাশরিকের দিনগুলোতে (এগারো, বারো ও তেরোই জিলহজে) প্রস্তর নিক্ষেপ করা উচিৎ। প্রতিটি স্তম্ভের জন্য সাতটি প্রস্তর নির্ধারিত । প্রথম দিন প্রস্তর নিক্ষেপ করতে হবে ফজরের পরে। দ্বিতীয় দিন ছিপ্রহরের পরে। যেহেতু হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে দ্িপ্রহর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত রসুল স. প্রস্তর নিক্ষেপ করেননি । প্রস্তর নিক্ষেপের সময়সীমা সূর্যাস্ত পর্যন্ত বিস্ৃত। অক্ষমদের জন্য পরবর্তী দিনের সুবহে সাদেক পর্যস্ত। যারা সমর্থ তাদের জন্য সুবহে সাদেক পর্যস্ত প্রস্তর নিক্ষেপ বিলঘিত করা মাকরূহ। তৃতীয় দিবসেও প্রস্তর নিক্ষেপ করতে হবে ছিপ্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়সীমার মধ্যে । 4ম বলেছেন ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ । এটা একমত্য যে, তৃতীয় দিবসে সূর্যাস্তের পর প্রস্তর নিক্ষেপ বৈধ নয়। কারণ আইয়ামে তাশরিকের শেষ সীমা তৃতীয় দিবসের সূর্যাস্ত পর্যন্তই । ইমাম আবু হানিফা বলেছেন, তৃতীয় দিবসে (১৩ই জিলহজে) দ্বপ্রহরের পূর্বেও প্রস্তর নিক্ষেপ জায়েয । ইবনে হুম্মাম বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, প্রস্থানের দিন (১৩ই জিলহজ) সূর্যকিরণ প্রখর হতে শুরু করলে প্রস্তর নিক্ষেপ 3 তাওয়াফের সময় হয়ে যায়। বায়হাকী । কিন্তু এই হাদিসের এক বর্ণনাকারী তালহা বিন ওমরকে জয়ীফ বলে আখ্যায়িত করেছেন বায়হাকী, ইবনে মুঈন ও দারাকৃতনী । ইমাম আহমদ তাকে বলেছেন পরিত্যক্ত । পর্যায়ক্রমে প্রস্তর নিক্ষেপ করতে হবে, না যেভাবে খুশী নিক্ষেপ করা যাবে-_- সে সম্পর্কে মতবিরোধ রয়েছে । জমহুরের নিকট তারতিব (পর্যায়ক্রম) ওয়াজিব । ইমাম আবু হানিফার মতে সুন্নত। জমহুরের বক্তব্য হচ্ছে- ইবাদত সম্পর্কিত বিষয় কারও মতামতের উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে তারতিব লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি । কাজেই তারতিব ওয়াজিব। ইমাম আবু হানিফা বলেন, যদি তিনটি জুমরাতে প্রস্তর নিক্ষেপ একটি ইবাদতের অন্তর্তৃত হতো তবে তারতিব ওয়াজিব হতো । কিন্তু তিনটি জুমরায় প্রস্তর নিক্ষেপ পৃথক পৃথক তিনটি ইবাদতের পর্যায়। সুতরাং প্রস্তর নিক্ষেপের ক্ষেত্রে পর্যায়ক্রমকে মান্য করা ওয়াজিব নয়। তাফসীরে মাযহারী/৪৪ ২ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।