হজরত ইবনে ওমর ওই সময় নামাজের বাইরের সকল অবস্থায় তকবীর উচ্চারণ করতেন। তাদের তকবীর ধ্বনি শুনে অন্য মানুষেরাও তকবীর উচ্চারণ করতেন। এই আয়াতকে তারা দলিল হিসাবে গ্রহণ করতেন এবং বলতেন আইয়ামে তাশরিকে একমাত্র মিনা ব্যতীত অন্য কোথাও তকবীর বলা ওয়াজিব নয়। ইবাদত প্রতিপালন ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে মিনায় অবস্থান করাই জিকির এর সঙ্গে মুখে যদি দোয়া ও তকবীর ধ্বনি উচ্চারিত হয় তবে তা উত্তম । কাজেই আয়াতের মূল নির্দেশ হচ্ছে মিনায় অবস্থান গ্রহণ__ কংকর নিক্ষেপ নয়। আমরা বলি, অবস্থান ও কংকর নিক্ষেপ দু'টিই আয়াতের প্রতিপাদ্য বিষয়। জেনে রাখার প্রয়োজন যে, আয়াতের সংক্ষিপ্ত বর্ণনা ও এ সম্পর্কিত হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়েছে-_ কোরবানীর দিনে আকাবায় কংকর নিক্ষেপের সময় সাতটি কংকর ব্যবহার করা ওয়াজিব । ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেছেন, কংকর নিক্ষেপের সময় শুরু হয় কোরবানীর দিনে ফজরের পর থেকে! ইমাম আহমদ ও শাফেয়ীর মতে চাদের দশ তারিখের অর্ধ রাত্রির পর থেকে । মুজাহিদের মতে সূর্যোদয়ের পর থেকে । মুজাহিদের দলিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত ওই হাদিসটি যেখানে বলা হয়েছে___ রসুল স. তার পরিবারের দুর্বল সদস্যদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন সূর্যোদয় না হওয়া পর্যন্ত পাথর ছুঁড়ো না। তিরমিজি । আমরা বলি, এই নির্দেশটি মোস্তাহাব প্রকৃতির । প্রকৃত কথা হচ্ছে__ সুবহে সাদেকের পরে সূর্যোদয়ের পূর্বেই প্রস্তর নিক্ষেপ জায়েয । হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে স্বসূত্রে তাহাবী বর্ণনা করেছেন, রসুল স. হজরত ইবনে আব্বাস ও অন্য দুর্বলদেরকে সুবহে সাদেকের পূর্বেই প্রেরণ করেছিলেন। এতে প্রমাণিত হয় যে, সুবহে সাদেকের পূর্বে প্রস্তর নিক্ষেপ জায়েয নয়। ইমাম শাফেয়ী ও আহমদ বলেছেন সুবহে সাদেকের পূর্বে প্রস্তর নিক্ষেপ জায়েয । তাদের দলিল হচ্ছে, হজরত আয়েশা বলেছেন, রসুল স. হজরত উম্মে সালমাকে দশ তারিখের রাতে পাঠিয়ে দিয়েছিলেন । তিনি ফজরের পূর্বে প্রস্তর নিক্ষেপ করে আরও অগ্রসর হয়ে "তাওয়াফে ইফাদা' সম্পন্ন করেছিলেন। দারা কৃতনী। আমরা বলি এই হাদিসটির সূত্রভৃত জুহাক বিন ওসমান একজন দুর্বল বর্ণনাকারী । দ্বিতীয় জবাব হচ্ছে, হজরত উম্মে সালমা ফজরের নামাজের পূর্বে প্রস্তর নিক্ষেপ করেছিলেন । ফজরের সময় হওয়ার পূর্বে নয়। এই দলিলটি আমাদের পক্ষে এবং মুজাহিদের বিপক্ষে । ইমাম আবু ইউসুফ বলেছেন, প্রস্তর নিক্ষেপের শেষ সময় দ্িপ্রহর পর্যন্ত । জমহুরের মতে প্রস্তর নিক্ষেপের শেষ সময় সূর্যাস্ত পর্যস্ত। কেনোনা হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, কোরবানীর দিন রসুল স. কে যে সকল প্রশ্ন করা হয়েছিলো সেগুলোর উত্তরে তিনি বলেছিলেন কোনোই অসুবিধা নেই । যেমন এক ব্যক্তি বললেন, হে আল্লাহ্র রসুল! আমি তো জবাইয়ের পূর্বেই মাথা তাফসীরে মাযহারী/8৪১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।