বলেছেন। এই অভিমতটি আয়াতের প্রকাশ্য অর্থের অনুকূলে, কিন্ত একমত্যের প্রতিকূল ইমাম আহমদের দলিল, আলোচ্য আয়াতের প্রথম বাক্যটি । এখানে নির্দিষ্টসংখ্যক দিনগুলোতে আল্লাহ্র স্মরণ__ রাত্রিযাপন ও কংকরনিক্ষেপ উভয়টির ওয়াজিব হওয়াকে সম্ভাবনাময় করে তুলেছে। এখানে রাত্রি যাপন ও কংকর নিক্ষেপকে আলাদা করে চিহ্ত করা হয়নি । রসুল স. এর আমল থেকেও 'এ দু'টির ওয়াজিব হওয়ার প্রমাণ রয়েছে । তিনি স. একথাও বলেছেন যে, আমার নিকট থেকে তোমরা হজের পদ্ধতি শিখে নাও । ইমাম আবু হানিফা বলেন, প্রস্তর নিক্ষেপের উদ্দেশ্যেই মিনায় অবস্থান গ্রহণ করতে হয় এবং দিবসের প্রতীক্ষায় রাত্রি যাপন করতে হয়। কেবল রাত্রি যাপ্ন মিনায় অবস্থানের উদ্দেশ্য নয় । দলিল হিসাবে তিনি বোখারী বর্ণিত হাদিসটিকে গ্রহণ করেছেন- যেখানে বলা হয়েছে, হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ বাতনে ওয়াদি (ওয়াদি উপত্যকা) থেকে কাঁকর ছুঁড়ে মারছিলেন। লোকেরা বললো, অন্য সকলে তো উপর দিক থেকে পাথর ছুঁড়েছে। হজরত ইবনে মাসউদ বললেন, যিনি ব্যতীত অন্য কেউ উপাস্য নেই সেই পরম সত্তার শপথ! যেস্থান থেকে আমি কীকর ছুঁড়ছি, সেস্থানটি ছিলো ওই মহামানবের যার উপর সুরা বাকারা অবতীর্ণ হয়েছে। হজরত ইবনে আব্বাসের এই উক্তির মাধ্যমে প্রতীয়মান হয় যে, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ্র স্মরণ অর্থ, কংকর নিক্ষেপণ। ইমাম আবু হানিফার দ্বিতীয় দলিল-_- হজরত আসেম বিন আদী বলেছেন, রসুল স. মিনায় পৌছে উটের রাখালদেরকে রাতেই চলে যেতে নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, কোরবানীর দিনের প্রস্তর নিক্ষেপ সেবে নাও । এরপর এগারো, বারো এবং প্রত্যাবর্তনের দিনের নিক্ষেপ সম্পন্ন করো । নাসাঈ বলেছেন, রসুল স. রাতেই প্রস্থানের অনুমতি দিয়েছিলেন এবং বলেছিলেন, কোরবানীর দিনের এবং পরের দু'দিনের কংকর নিক্ষেপন একই সঙ্গে সম্পন্ন করো (একই দিনে তিন দিনের প্রস্তর নিক্ষেপ সেরে নাও)। ইমাম মালেক বলেছেন, হাদিসটির ব্যাখ্যা হচ্ছে, কোরবানীর দিনে কংকর নিক্ষেপ করবে । কোরবানীর দিনের পরের দিন অতিবাহিত হলে, অর্থাৎ বারো তারিখের কংকর নিক্ষেপের পূর্বে এগারো তারিখের কংকর নিক্ষেপের কাজা আদায় করবে । কংকর নিক্ষেপ ওয়াজিব । তাই রসুল স. এর কাজা আদায় করতে বলেছেন। মিনায় অবস্থানের কাজা আদায় করতে হবে একথাটি তিনি বলেননি ! এতে করে এ বিষয়টি প্রমাণিত হয় যে, প্রস্তর নিক্ষেপই মুল বিষয় এবং মিনায় অবস্থান ও রাত্রিক্ষেপন ওই উদ্দেশ্যের অনুষঙ্গ ৷ এই হাদিসের জবাবে ইমাম আহমদ বলেছেন, রাখালদেরকে অনুমতি দেয়া হয়েছিলো প্রয়োজনবশতঃ। এই অনুমতিদানের অর্থ এই নয় যে, মিনায় অবস্থান করা ওয়াজিব নয়। এরকম ওয়াজিব বিধানের ক্ষেত্রেই তো অনুমতি ও অবকাশ (রুখসত) দেয়া হয়ে থাকে । ইমাম মালেকের দলিল হচ্ছে- হজরত ওমর এবং তাফসীরে ম;যহারী/8৪০৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।