মুত্তাকীগণ বিশুদ্ধচিত্ত। তাদের বিশ্বাস ও স্থীকৃতি প্রত্যক্ষ । তারা ওই সমস্ত কুটিল মনের অধিকারী প্রতারকদের মতো নন, যারা মুসলমানদের সামনে ইমান প্রকাশ করে, আর তাদের অসাক্ষাতে অস্বীকার করে। এমনও বলা যায় যে, আলোচ্য আয়াতের স্পষ্ট মর্ম হবে এরকম- যেমন হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ রা. বলেছেন, যে ব্যক্তি রসুল পাক স.- কে স্বচক্ষে দেখেছে, তার স. পবিত্র সংসর্গে অবস্থান করেছে- তার উপর তার স. নূর সূর্যকিরণের চেয়ে সমুজ্জবল ও সুস্পষ্ট ছিলো। ওই ব্যক্তির জন্য রসুল স. এর প্রতি ইমান আনা এবং তার আহ্বানে সাড়া দেয়া তেমন বিস্ময়কর ও প্রশংসার্থ নয়। বরং ওই ব্যক্তির ইমানই প্রশংসাধন্য যে তাকে স. না দেখেই ইমান এনেছে। যিনি ব্যতীত প্রতিপালনকারী কেউ নেই, সেই আল্লাহপাকের কসম! ইমানের ক্ষেত্রে কেউ তার চেয়ে অধিক মহান নয়, যে রসুল স. কে না দেখেই ইমান এনেছে এবং তার আহবানকে মান্য করেছে। একথার সাক্ষ্য হিসেবে হজরত ইবনে মাসউদ “আলিফ লাম মীম' থেকে “মুফলিহুন' পর্যন্ত পাঠ করলেন। ওয়া ইউক্যমুনাস্সলাহ-- এবং নামাজ কায়েম করে। 'ইউক্মুন' অর্থ ইউহাফিজুন- অর্থাৎ মুসত্তাকীরা ওই সকল লোক যারা নামাজের যথাযোগ্য হক সংরক্ষণ করে, শর্তসমূহ ও সীমারেখাকে যথানিয়মে মান্য করে। নামাজের রোকন সমূহ এবং প্রকাশ্য কর্মকান্ড, যেমন ওয়াজিব ও সুন্নত সমূহ পালন করে। অভ্যন্তরীণ অবস্থা অর্থাৎ একাগ্রচিত্ততাকেও সুসংরক্ষিত রাখে । “ইউক্মুন' এর অর্থ কোনো কিছুকে সুন্দর ও সরল করা । সালাত শব্দের প্রকৃত অর্থ প্রার্থনা । নামাজ প্রকৃতপক্ষে দোয়া বা প্রার্থনাই। তাই নামাজকে সালাত বলা হয়েছে। কারী ওয়ারশ সালাত শব্দটির 'লাম' হরফকে মোটা করে পড়েছেন। কিন্তু তিনি ব্যতীত অন্য কারীগণ পড়েছেন পাতলা করে । অবশ্য “আল্লাহ্ শব্দের লামকে মোটা করে পড়ার ব্যাপারে সকল কুারীই একমত । তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে যে, লাম অক্ষরের আগের অক্ষর জবর অথবা পেশযুক্ত হতে হবে। ওয়া মিম্মা রজাক্নাহুম ইউনফিকুন- তাদেরকে যে জীবনোপকরণ দান করেছি, তা থেকে ব্যয় করে। 'রিজিক' শব্দের আভিধানিক অর্থ হিস্সা বা অংশ। 'ইনফাক্' অর্থ কোনো বস্তুকে আপন অধিকার থেকে বিচ্ছিন্ন করে দেয়া। ব্যবহারিক অর্থ সৎপথে সম্পদ ব্যয় । এই বাক্যটি ওই সকল আরববাসীদের শানে অবতীর্ণ হয়েছে যারা বিনা বাক্যব্যয়ে নবীপাক স. এর প্রতি ইমান এনেছিলেন। তাফন্ীরে মাযহারী/৪৪ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।