Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তাদের কারো জন্যই কোনো পাপ নেই। তাড়াতাড়ি গমনকারীরা আমল করে রুখসতের (সহজসাধ্যতার) উপর এবং বিলম্বে গমনকারীরা আমল করে আজিমতের (শ্রমসাধ্যতার) উপর । এই বিধানটি ঘোষণার মাধ্যমে মূর্খতার যুগের একটি জঘন্য মানসিকতার অপনোদন করা হয়েছে। মূর্খতার যুগে কেউ কেউ দ্রন্ত প্রস্থানকারীদেরকে পাপী মনে করতো । আবার কেউ কেউ পাপী মনে করতো বিলম্বে প্রস্থানকারীদেরকে । “লিমানিত্তাকা' (এটা তাদের জন্য যারা সাবধানে চলে)__ এই বাক্যটির মাধ্যমে বুঝানো হয়েছে, সাবধানতা বা আল্লাহ্ভীতি প্রতিটি কর্মের মূল হওয়া বাঞ্ধুনীয়। কোনো কোনো ভাষ্যকার বলেছেন, যে সাবধানে চলে অর্থ, যে ব্যক্তি হজের আদিষ্ট অনুষ্ঠানাদি সম্পন্ন করে এবং পরিত্যাগ করে নিষিদ্ধ বিষয়সমুহ। এবূপ সাবধানী ব্যক্তি দ্রন্ততার সঙ্গে অথবা বিলম্বে যেভাবেই প্রস্থান করুক না কেনো, সে অপরাধী নয়। হজরত আলী এবং হজরত ইবনে মাসউদ এরকম অভিমতই পোষণ করেন। বাগবী একথা বলেছেন। এর সমর্থনে একটি মারফু হাদিসও রয়েছে । হজরত আবু হোরায়রা বর্ণিত ওই হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি হজের সময়ে স্ত্রীসম্োগ এবং দৃষণীয় কর্ম থেকে মুক্ত থাকে, সে হয়ে যায় সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিম্পাপ। হজরত আবু হোরায়রা থেকে আরো বর্ণিত হয়েছে- রসুল স. এরশাদ করেন, হজে মাবরুর (শরিয়তসম্মত হজ) এর প্রতিদান হলো জান্নাত । হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে__ রসুল স. বলেছেন, কামারের ভাটি যেমন লোহার মরিচা দূর করে, তেমনি হজ ও ওমরা দূর করে অভাব ও পাপকে। শাফেয়ী, তিরমিজি । হজরত ওমর থেকে আহমদও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। জেনে রাখা প্রয়োজন যে, মিনায় রাত্রিযাপন, প্রস্তর নিক্ষেপ- এসব হজের রোকন (মূল অনুষ্ঠান) নয়। মূল অনুষ্ঠানসমূহের বর্ণনা দেয়া হয়েছে পূর্বের আয়াতগুলোতে । সুতরাং পরের বিধানগুলো যে হজের রোকন নয়, সে কথা সহজেই বুঝা যায়। কিন্ত পরের অনুষ্ঠানগুলো (আলোচ্য আয়াত যার বিবরণদানকারী) কোনটি ওয়াজিব এবং কোনটি ওয়াজিব নয়, সে ব্যাপারে মতানৈক্য পরিদৃষ্ট হয়। ইমাম আহমদ বলেছেন, মিনা প্রান্তরে রাত্রিবাস ও কংকর নিক্ষেপ-__ দু'টিই ওয়াজিব । ইমাম মালেক বলেছেন, রাত্রিযাপন ওয়াজিব এবং কংকর নিক্ষেপ সুন্নতে মোয়াককাদা। এর বিপরীত অভিমত ব্যক্ত করেছেন ইমাম আবু হানিফা । তার মতে, রাত্রিবাস সুন্নত এবং কংকর নিক্ষেপ ওয়াজিব । ইমাম শাফেয়ী থেকে দু'টি অভিমতের বর্ণনা এসেছে। একটি মত ইমাম আহমদের অনুকূল । অন্যটি ইমাম আবু হানিফার । কোনো কোনো আলেমের অভিমত হচ্ছে_ - তকবীরের হেফাজতই কংকর নিক্ষেপের উদ্দেশ্য । তাই কেউ যদি কংকর নিক্ষেপ ছাড়াই কেবল তকবীর উচ্চারণ করে, তবে তাই তার জন্য যথেষ্ট হবে। জননী আয়েশা ও অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে ইবনে জারীর এরকমই তাফসীরে মাযহারী/৪৩৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।