Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

(0) তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহকে স্মরণ করিবে । যদি কেহ তাড়াতাড়ি দুই দিনে চলিয়া আসে তবে তাহার কোন পাপ নাই । আর যদি কেহ বিলম্ব করে তবে তাহারও কোন পাপ নাই । ইহা তাহার জন্য যে সাবধানে চলে। তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং জানিয়া রাখ যে তোমাদিগকে তাহার নিকট একত্র করা হইবে। পূর্বের আয়াতে উল্লেখিত দ্বিতীয় দল (যারা ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণকামী) কে লক্ষ্য করে এখানে নির্দেশ এসেছে, তোমরা নির্দিষ্টসংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। কেউ কেউ বলেছেন, প্রথম দল (যারা কেবল পৃথিবী চায়) এবং দ্বিতীয় দল--- এই দুই দলকে লক্ষ্য করেই অবতীর্ণ হয়েছে এই নির্দেশ। পূর্বের আয়াতের শেষে বলা হয়েছিলো, আল্লাহ্‌ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এ সম্পর্কে হাসান বলেছেন, আল্লাহপাক চোখের পলক নিক্ষেপের চেয়েও দ্রুত হিসাব গ্রহণ করবেন। কোনো কোনে ভাষ্যকার বলেছেন, একথার উদ্দেশ্য এই যে, কিয়ামত সমাগত, সুতরাং সত্ব্র আখেরাতমুখী হও। “আইয়ামে মা'দুদাত' অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক দিন! একথা বলে বোঝানো হয়েছে আইয়ামে তাশরিকের দিনগুলোকে (জিলহজের ১১, ১২, ১৩ তারিখকে আইয়ামে তাশরিক বলা হয়)। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস ও অন্যান্য তাফসীরবিদগণ এরকম বলেছেন___ “যদি কেউ তাড়াতাড়ি দুই দিনে চলে আসে'__ একথার অর্থ আইয়ামে তাশরিকের তিনদিন পুরো না ক'রে যারা দু'দিন অবস্থান করে প্রত্যাবর্তন করে। এ ব্যাপারে সকলে একমত্য পোষণ করেছেন যে, দু'দিনের পর তৃতীয় দিন যারা মিনার ময়দানে অবস্থান করে, তাদের জন্য তৃতীয় দিনের কংকর নিক্ষেপ ওয়াজিব। তবে এ ব্যাপারে মতানৈক্য রয়েছে যে, তৃতীয় দিন বলতে তৃতীয় রাত না তৃতীয় দিন ধর্তব্য। জমহুর বলেছেন, রাত ধর্তব্য। অর্থাৎ তৃতীয় রাতে যারা মিনায় অবস্থান করবে তারা প্রস্তর নিক্ষেপ ব্যতীত প্রত্যাবর্তন করতে পারবে না। ইমাম আবু হানিফা বলেছেন, তৃতীয় রাতের আগমন ঘটলেও কংকর নিক্ষেপ জরুরী নয়। তবে রাত শেষে সুবেহ সাদেক এসে গেলে কংকর নিক্ষেপ ওয়াজিব হবে । আর সুবেহ সাদেকের আগে চলে গেলে প্রস্তর নিক্ষেপ ওয়াজিব হবে না। ইমাম আবু হানিফার মতে কংকর নিক্ষেপের বিধান কার্যকর হয় দিবাভাগে । সুতরাং যে রাতে গ্রস্থান করে তার উদাহরণ ওই ব্যক্তির মতো, যে জুমআর নামাজের আগেই সফরে রওয়ানা হয়ে যায় (মুসাফিরের উপর জুমআ ফরজ হয় না)। অধিকাংশ আলেম বলেছেন, রাতের বেলা কংকর নিক্ষেপের বিধান নেই। কিন্তু মিনায় যেহেতু রাত্রিবাস ঘটেছে, তাই রাত্রিশেষে আগত দিনে কংকর নিক্ষেপ ওয়াজিব হবে। রাত এসে গেলে সন্নিহিত দিবসের কংকর নিক্ষেপ ব্যতিরেকে প্রস্থান করা সিদ্ধ নয়। বলা হয়েছে, যারা দু'দিন (মিনায়) অবস্থান করে তাড়াতাড়ি চলে যায় এবং যারা বিলম্ব ক'রে তিনদিন অবস্থানের পর প্রস্থান করে, তাফসীরে মাযহারী/৪৩৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।