পরের আয়াতে বলা হয়েছে, “এবং তাদের মধ্যে অনেকে বলে'__ একথার অর্থ মানুষের মধ্যে যারা ইমানদার তাদের প্রার্থনার বাণী এ রকম__ “হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নিযন্ত্রণা থেকে রক্ষা করো।' “ওয়াফিল আখিরতি হাসানা' অর্থাৎ পরকালের কল্যাণ অর্থ আল্লাহ্পাকের সন্তোষ ও আখেরাতের নেয়ামতের অফুরস্ত সন্তার। বিশ্বাসীদের প্রার্থনায় অগ্নিযস্ত্রণা থেকে রক্ষা পাওয়ার নিবেদনটিও রয়েছে। তাই পৃথিবী ও আখেরাতের কল্যাণ প্রার্থনার সঙ্গে তাদের কণ্ঠে একথাটিও উচ্চারিত হয় যে, আমাদেরকে অগ্নিযন্ত্রণা থেকে রক্ষা করো। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে স্বসূত্রে বাগবী বলেছেন, রসুল স. এক দুর্বল আগন্ুকের দিকে দৃষ্টিপাত করলেন । সে ছিলো ডিমের খোলস থেকে বেরিয়ে আসা পক্ষীশাবকের চেয়েও দুর্বল। রসুল স. বললেন, তুমি কি আল্লাহ্পাকের নিকট কিছু যাথ্চা করেছিলে? লোকটি বললো, হে জাল্লাহার রসুল! আমি আল্লাহ্পাককে বলেছিলাম, হে মেহেরবান আল্লাহ্! তুমি পৃথিবীতেই আমাকে পরকালের শাস্তি দিয়ে দাও। রসুল স. বললেন, সুবহানাল্লাহ! সেই আযাব সহ্য করার শক্তি কি তোমার রয়েছে? তুমি এরকম প্রার্থনা করলে না কেনো, “রব্বানা আতিনা ফিদ্ দুন্ইয়া হাসানা, ওয়া ফিল আখিরতি হাসানা, ওয়াক্ননা আযাবান্নার ।" হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে-__ রসুল স. প্রায়শঃই “রব্বানা আতিনা........ * এই প্রার্থনাটি করতেন। হজরত আবদুল্লাহ্ ইবনে সাঈব বলেছেন, এই দোয়াটি রসুল স. পাঠ করতেন রোকনে জামাহ্ এবং রোকনে আসওয়াদে। আবু দাউদ, নাসাঈ, ইবনে হাব্বান, হাকেম ও ইবনে আবী শায়বা। আবুল হাসান বিন জুহাক বর্ণনা করেছেন_হজরত আনাস বলেছেন, রসুল আকরম স. শতবার দোয়া করলেও সকল দোয়ার শুরু এবং শেষে থাকতো, 'রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও.....' এই প্রার্থনাটি । এক সঙ্গে দু'টি প্রার্থনাবাণী উচ্চারিত হলে এই প্রার্থনাটি উচ্চারিত হতো দু'বার । হজরত আনাস থেকে নবী বিন মাখলাদ বর্ণনা করেছেন- রসুল স. এর প্রার্থনার প্রথমে, মধ্যস্থলে এবং শেষে থাকতো, “রব্বানা আতিনা ফিছ্দুনইয়া হাসানাতাও ওয়াফিল আখিরতি হাসানাতাও ওয়াক্না আযাবান্নার ৷ সুরা বাকারা £ আয়াত ২০৩ ৯৩৮৫৫ ঠল্ির$ত পা) ৫ 4৫. ঠপর্র ১8৫৫4. 98 ১5৬9 ১০৯৮৩ 55৯54425205 1585154819 55554851548 চি ১৪ ৫৩5 £%4 ৩১/5৮2৮০৭ তাফসীরে মাযহারী/৪৩৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।