Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মুজদালিফায় অবস্থান ওয়াজিব নয়। কেউ যদি বলে, আলোচ্য আয়াতে এ বিষয়টির প্রমাণ রয়েছে যে, আরাফা ও মুজদালিফায় অবস্থান গ্রহণ করা ওয়াজিব । অথচ বলা হচ্ছে, মুজদালিফায় অবস্থান হজের রোকন নয়-_- তবে আরাফার অবস্থান কী করে হজের রোকন হয়? এর জবাব হচ্ছে, আরাফায় অবস্থান যে হজের রোকন একথা সাব্যস্ত হয়েছে ঠকমত্যের মাধ্যমে । তাই আরাফায় অবস্থান না করলে হজ বাতিল হয়ে যাবে । কিন্তু মুজদালিফায় অবস্থান না নিলে হজ বাতিল হবে না। একমত্যের সনদ হচ্ছে এই, রসুল স. এরশাদ করেছেন, আরাফায় অবস্থানের নামই হজ। এই একক বর্ণনাটির (খবরে ওয়াহেদের) মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে একমত্য। বিস্ময়ের ব্যাপার এই যে, একমত্য পোষণকারীগণ রসুল স. এর উক্তি থেকেই আরাফায় অবস্থানের রোকন হওয়াকে প্রতিষ্ঠা করেছেন। আরাফা প্রান্তরে অবস্থানের সময়সীমা সম্পর্কে বিভিন্ন অভিমত লক্ষ্য করা যায়। ইমাম আহমদ বলেছেন, আরাফায় অবস্থান গ্রহণ করতে হবে নয়ই জিলহজ সকাল থেকে । ইমাম আবু হানিফা ও শাফেয়ী বলেছেন, দিপ্রহরের পর থেকে । আর ইমাম মালেক বলেছেন, নয়ই জিলহজ সূর্যাস্তের পর থেকে দশ তারিখের সুবহে সাদেক পর্যস্ত। হজরত আবদুর রহমান বিন ইয়াম্মার দায়লামী বর্ণিত হাদিসটি ইমাম মালেকের দলিল, যেখানে পরিষ্কারর্ূপে বলে দেয়া হয়েছে__ ওই ব্যক্তির হজ সমাধা হয়েছে, যে দশই জিলহজ সুবহে সাদেকের পূর্বে মুজদালিফায় উপস্থিত হতে পেরেছে। ইমাম আহমদের দলিল হচ্ছে, ওরওয়া বিন নাদরানের ওই হাদিস__ যেখানে বলা হয়েছে, যারা আরাফার দিনের পূর্বে দিনে বা রাতে আরাফায় উপস্থিত হলো, তাদের হজ হয়ে গেলো। হজরত জাবের বর্ণিত হাদিসটিকে দলিল হিসেবে গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা ও শাফেয়ী । মুসলিম ও অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসটির বর্ণনাকারী । হাদিসটিতে বলা হয়েছে- রসুল স. তালবিয়ার দিনে (আটই জিলহজ) বাহনে আরোহী হয়ে মিনায় গমন করলেন । সেখানে তিনি আদায় করলেন জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর । সূর্যোদয় হলো। তিনি স. লোক মারফত আরাফার মাঠে তাবু খাটানোর ব্যবস্থা করলেন। তারপর যাত্রা করলেন আরাফা অভিমুখে । সেখানে তার জন্য নির্মিত তাবুর সম্মুখে অবতরণ করলেন তিনি । দ্িপ্রহরের পর তিনি আরোহন করলেন তার কোসওয়া নামক উস্ভ্রীতে। কোসওয়া উপনীত হলো বাতন উপত্যকায়। এই বিবরণটির মাধ্যমে স্পষ্টতঃই প্রতীয়মান হয় যে, আরাফায় প্রকৃত অবস্থানের সময় হচ্ছে ঘিপ্রহরের পর । আরাফায় অবস্থানের সময় যদি দিপ্রহরের পূর্বে হতো, তবে তখনই তিনি স. বাতন উপত্যকায় অবস্থান গ্রহণ করতেন, তাবুতে থাকতেন না। এ সম্পর্কে কেউ কেউ বলেছেন, হাদিসের বিবরণে কেবল এতটুকৃই বুঝা যায়, দিপ্রহরের পরে আরাফায় অবস্থান গ্রহণ উত্তম । এতে করে একথা বুঝা যায় না যে, দিপ্রহরের পূর্বে সেখানে অবস্থান নেয়া যাবেই না। আর সালিম বিন আবদুল্লাহ্‌ থেকে বর্ণিত হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর আরাফার দিন দুপুরের পর তাফসীরে মাযহারী/৪৩৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।