কথা পরিষ্কার বুঝা যায়। এখানে আরাফায় অবস্থানের সাথে সাথে মুজদালিফায় অবস্থানের কথাও রয়েছে। এঁকমত্যসম্মত অভিমত এই যে, আরাফায় অবস্থানের সময় শেষ রাত পর্যস্ত। তাই কেউ যদি দশম জিলহজের রাত পর্যন্ত একঘন্টার জন্যও আরাফায় অবস্থান করেন তবে তার হজ সম্পন্ন হবে। নিঃসন্দেহে মুজদালিফায় অবস্থানের সৃচনা হয় প্রত্যুষের পরে। হজরত আবদুর রহমান বিন ইয়াম্মার দায়লামী বলেছেন, আমি প্রত্যক্ষদর্শী যে, রসুল পাক স, আরাফার মাঠে অবস্থান নিয়েছিলেন। লোকজন সেখানে সমবেত হচ্ছিলো । এক সময় নজদবাসীরাও এলো। তারা জিজ্ঞেস করলো, হজ কী? রসুল করীম স. বললেন, নবম জিলহজে আরাফার প্রান্তরে অবস্থান নেয়ার নামই হজ। যে ব্যক্তি ফজরের নামাজের আগেই মুজদালিফায় উপস্থিত হলো সে হজ পেয়ে গেলো। এরপর মিনায় অবস্থানের দিনগুলো আইয়ামে তাশরিক। সেখানে যে ব্যক্তি দু'দিন অবস্থান করে চলে গেলো তার কোনো অপরাধ নেই। আর যে সেখানে দু'দিনের বেশী থাকলো তারও কোনো দোষ নেই। তাহাবী। এ হাদিসের প্রেক্ষিতে ইমাম মালেক বলেছেন, ফজরের পূর্বেই মুজদালিফায় উপস্থিত হওয়া ওয়াজিব । কিন্তু ধারণাটি ঠিক নয়। কেনোনা সুনান প্রণেতা, হাকেম, দারা কুতনী ও বায়হাকী যে উদ্দেশ্যে হাদিসটি বর্ণনা করেছেন; তাতে করে বুঝা যায়, আরাফায় অবস্থানই প্রকৃত হজ। আরাফায় অবস্থানের পর ফজরের আগেই যদি কেউ মুজদালিফায় পৌছে যায়, তবে সে তার হজকে পূর্ণ করেই নেয়। মুজদালিফায় গমনের সময় নির্ধারণ করা এ হাদিসের উদ্দেশ্য নয়। এ হাদিসটি থেকে আবার ইমাম আহমদ এই দলিল গ্রহণ করেছেন যে, মুজদালিফায় রাত্রি যাপন ওয়াজিব । কেনোনা রসুল স. মুজদালিফায় রাত্রি যাপন করেছেন এবং ফজরের নামাজের পরেও সেখানে অবস্থান গ্রহণ করেছেন। তিনি স. আরও বলেছেন, তোমরা আমার নিকট থেকে হজের পদ্ধতি শিখে নাও । আমি বলি, বর্ণিত দলিলের প্রেক্ষিতে বুঝা যায়, মুজদালিফায় রাত্রিবাস ও সেখানের ফজরের নামাজে অংশ গ্রহণ দু'টোই ওয়াজিব। কিন্তু তিনি স. তার আত্মীয়স্বজনের মধ্যে যারা দুর্বল তাঁদেরকে ভোরবেলাতেই মুজদালিফা থেকে মিনায় যাত্রা করার অনুমতি দিয়েছিলেন ॥ তাই একথা প্রমাণিত হয় যে, প্রত্যুষের পরে মুজদালিফায় অবস্থান ওয়াজিব নয় । যেমন বোখারী ও মুসলিম তাদের গ্রন্থে উল্লেখ করেছেন-_ হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, রসুল স. ভোরবেলায় ধাদেরকে মিনায় পাঠিয়েছিলেন আমিও তাদের মধ্যে ছিলাম । বোখারী ও মুসলিমে হজরত আসমা থেকে আরো বর্ণিত হয়েছে- রসুল স. চাদ ডুবে যাওয়ার সাথে সাথেই মিনার উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দিয়েছিলেন । হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর এবং উম্মে হাবীব! থেকেও এরকম বর্ণনা এসেছে। এ সকল বর্ণনার পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে, দুর্বল ব্যক্তিদের অনুমতি লাভের মাধ্যমে একথা প্রমাণিত হয় না যে, যারা দুর্বল নয় তাদের জন্য _ ৬৮ তাফসীরে মাযহারী/৪৩৩ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।