Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

কর্মগুলোই উত্তম কর্ম। যেমন পিতৃহীনের প্রতিপালন, অভাবপ্রস্তদেরকে সাহায্য দান, ক্রীতদাস মুক্তি- এ সকল কাজ কাফেরদের দৃষ্টিতেগ্ড উত্তম । যদিও কেউ কেউ এ সকল প্রশংসিত স্বভাব থেকে বঞ্ধিত। ওই লোকগুলো যেমন বর্ণিত সৎকার্যসমূহ থেকে বঞ্চিত তেমনি ইসলামের আবির্ভাবের পরে দুর্ভাগ্যজনকভাবে ইমান থেকেও বঞ্চিত হয়ে রইলো । আল্লাহ্‌পাকই ভালো জানেন। একথা নিশ্চিত যে, সর্ববাদিসম্মত মতানুযায়ী মুজদালিফায় অবস্থান হজের রোকন নয় । তবে এটা ওয়াজিব কিনা এ সম্পর্কে মতভেদ রয়েছে । কেউ কেউ বলেছেন, মুজদালিফায় অবস্থান ওয়াজিব। জমহুর বলেছেন, এই ওয়াজিব পরিত্যাগ করলে একটি কোরবানী ওয়াজিব হবে । ইমাম আবু হানিফা বলেছেন, কোরবানীর দিন ফজরের পর থেকে মুজদালিফায় অবস্থান ওয়াজিব । ইমাম মালেক বলেছেন, এক ঘন্টার জন্য হলেও কোরবানীর রাতে মুজদালিফায় থাকা ওয়াজিব । ওয়াজিবের দলিল পূর্বের আয়াতে উল্লেখিত হয়েছে (যখন তোমরা আরাফাত থেকে দ্রুতগতিতে প্রত্যাবর্তন করবে)। মুজদালিফা বা মাশয়ারুল হারামে আল্লাহ্‌কে স্মরণ করার যে কথা বলা হয়েছে, তার জন্য আরাফাত থেকে প্রত্যাবর্তন শর্ত। তাই মুজদালিফায় অবস্থান ওয়াজিব হওয়ার বিষযটি সুসাব্যস্ত ৷ কেউ যদি বলে, মুজদালিফায় আল্লাহ্র স্মরণ করার বিষয়টি মোস্তাহাব বলে মনে হয়-__ এর জবাবে বলা যেতে পারে, গুঁদাসিন্য অপসারণ করাই জিকির বা আল্লাহ্‌-স্মরণের উদ্দেশ্য । আর জিকির যেমন উচ্চারণের মাধ্যমে হতে পারে, তেমনি হতে পারে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও । হাদিসবেত্তাগণ বলেন, যে আল্লাহ্‌পাকের অনুগত নিঃসন্দেহে সে আল্লাহপাকের স্মরণকারী। মুজদালিফায় অবস্থান আল্লাহপাকের নির্দেশ। এ নির্দেশ পালন ওয়াজিব। নির্দেশ পালনকারীও তাই আল্লাহপাকের জিকিরকারী। তাছাড়া মুজদালিফায় তালবিয়া পড়তে হয়, দোয়া করতে হয় এবং নামাজও পাঠ করতে হয়। এগুলোও জিকির । মুজদালিফায় অবস্থান যে ওয়াজিব সে কথা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। এই ওয়াজিব হাদিস শরীফ দ্বারাও সুসাব্যস্ত। যেমন-__ ওরওয়া বিন মাজরাম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেন, যে ব্যক্তি কোরবানীর দিন ফজরের নামাজে আমাদের সঙ্গে মুজদালিফায় উপস্থিত থাকবে এবং বিগত দিন অবস্থান করবে আরাফায় তার হজ হয়ে যাবে। সুনান প্রণেতাগণ, ইবনে হাব্বান এবং হাকেম এ বর্ণনাটি এনেছেন । বর্ণনাটিতে আরাফার সাথে সাথে মুজদালিফায় অবস্থানের গুরুত্ব দেয়া হয়েছে। সুতরাং মুজদালিফায় অবস্থান ওয়াজিব। নাসাঈ বলেছেন, যে ব্যক্তি মুজদালিফায় তার ইমামকে পেয়েছে সে পেয়েছে তার হজকে; যে পায়নি সে হজও পায়নি । আবু ইয়া'লী বলেছেন, যে ব্যক্তি মুজদালিফা পায়নি সে হজও পায়নি । এতে করে বুঝা যায়, মুজদালিফায় সুবহে সাদেকের পর অবস্থান গ্রহণ করা ওয়াজিব। এটাই ইমাম আবু হানিফার মাজহাব । উপরন্ত্ত আলোচ্য আয়াত দ্বারাও মুজদালিফায় অবস্থান যে ওয়াজিব সে তাফসীরে মাযহারী/৪৩২ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।