হয়েছে নাঈম বিন মাসউদ আশজায়ীকে । জুহুরী বলেছেন, এখানে আন্নাস কথাটির অর্থ হবে হজরত আদম । তীর দলিল হচ্ছে, সাঈদ বিন জোবায়ের এ আয়াতটি উচ্চারণ করেছেন এভাবে _ 'ছুম্মা আফিদু মিন হাইসু আফাদান্লাসু।' এই নাসু অর্থ হজরত আদম । কেনোনা নাসু অর্থ বিস্মৃত । হজরত আদম আল্লাহর সাথে কৃত অঙ্গীকারের কথা বিস্মৃত হয়েছিলেন। কতিপয় ভাষ্যকারের অভিমত হচ্ছে- আয়াতে ছুম্মা (অতঃপর) বলে আরাফাত থেকে মুজদালিফায় আগমনের পর মিনায় প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে। কিন্তু অধিকাংশ তাফসীরবিদগণের মত হচ্ছে, এখানে বলা হয়েছে আরাফা থেকে মুজদালিফায় প্রত্যাবর্তনের কথা । বস্তুতঃ এই ব্যাখ্যাটির সঙ্গে "ছুম্মা' শব্দটি সামঞ্জস্যশীল নয়। কারণ, আরাফাত থেকে রওনা হতে হয় মুজদালিফা থেকে রওনা হওয়ার পূর্বে। তাই কোনো কোনো ভাষ্যকার ছুম্মা অব্যয়টির অর্থ 'অতঃপর' না করে 'এবং' করেছেন। কারণ হিসেবে বলা হয়েছে__ এখানে ছুম্মা অব্যয়টি ব্যবহৃত হয়েছে আরাফায় ও মুজদালিফায় অবস্থানের গুরুত্ বর্ণনার লক্ষ্যে । আরাফায় অবস্থান হজের রোকন, যা আদায় করা ফরজ। এই ফরজ পরিত্যাগ করলে হজই হবে না। মুজদালিফায় অবস্থান করা ফরজ নয়। সর্বসম্মত মত এই যে, মুজদালিফায় অবস্থান হজের রোকন নয়। কেবল লাইস এবং আলকামা বলেছেন, মুজদালিফায় অবস্থান হজের রোকন। তারা তাদের পক্ষে কোরআনের এই নির্দেশটিকে পেশ করেছেন, “ক্রীতদাস মুক্ত করো। ক্ষুধার অন্ন দান করো, আত্মীয়, এতীম এবং অভাবপ্রস্তদেরকে, অতঃপর তাদেরকেও যারা ইমানদার ।' এই আয়াতের মাধ্যমে তারা বলতে চেয়েছেন, ইমান সকল সৎকর্মের শীর্ষে । জ্ঞাতব্যঃ আরবী ভাষায় 'ছুম্মা' শব্দটি ব্যবহারে কর্মের পরম্পরা সূচিত হয়। ছুম্মা (অতঃপর) উল্লেখ করে পূর্বে বর্ণিত বিষয়ের সঙ্গে পরে বর্ণিত বিষয়ের ধারাবাহিকতা রক্ষা করা হয়। দুই বর্ণনার ব্যবধান হিসেবে বসানো হয় এই শব্দটিকে । এই আয়াতে ছুম্মা ব্যবহৃত হয়েছে মুজদালিফার উল্লেখের পরে । এতে করে অপরিহার্য হয়ে পড়ে যে, মুজদালিফার পরে আরাফা । অথচ বাস্তব অবস্থা এর বিপরীত। তাই মনে হয় ছুম্মা অব্যয়টি এখানে প্রকৃত অর্থে ব্যবহৃত হয়নি। ব্যবহৃত হয়েছে রপক অর্থে । কোনো কোনো ক্ষেত্রে মানের ক্রমন্্রোতির পর্যায়েও এই অব্যয়টির ব্যবহার লক্ষ্যগোচর হয় । যেমন দাসমুক্ত করা সম্পর্কিত আয়াতটির শেষ দিকে ছুম্মা উল্লেখের পর ইমানের উল্লেখ এসেছে। সেখানে উল্লেখিত বিষয়গুলোর শীর্ষস্থানই হচ্ছে ইমান। উর্দু অনুবাদকের নিকট ব্যাখ্যাটি তখনই গ্রহণযোগ্য হবে যখন 'ছুম্মা কানা' দ্বারা হ্যা বাচক বাক্য উল্লেখ করা হবে। কিন্তু অনেক ভাষ্যকার 'ছুম্মা কানা'কে না সূচক অর্থে নিয়েছেন। তারা বলেছেন, “ছুম্মা কানা' স্রিষ্ট হবে “ইকতামাহাল আকাবাহ্' এর সঙ্গে। আর দু'টো বাক্যই না সূচক। এমতাবস্থায় অর্থ দীড়াবে__ তারা মুমিনদের দলের অন্তর্ভুক্ত হবে না। এখানে ছুম্মার ব্যবহার প্রকৃত অর্থে উপরেই প্রতিষ্ঠিত হবে। কারণ, সর্বজনসমর্থিত তাফসীরে মাযহারী/৪৩১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।