থেকে । হাদিসগুলোর সনদ সমালোচনামুক্ত নয় । কিম্তু ইমাম মালেক এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন মারফু পদ্ধতিতে । আল্লাহ্পাক যেভাবে নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবে তাকে স্মরণ করার অর্থ, মুর্খতার যুগের স্বকপোলকল্পিত স্মরণরীতিকে পরিত্যাগ করে খাটি তাওহীদের পদ্ধতিতে আল্লাহ্কে স্মরণ করো । এই সঠিক স্মরণ পদ্ধতি আল্লাহ্পাকই জানিয়ে দিয়েছেন। তিনি জানানোর আগে তোমরা এ সম্পর্কে ছিলে নিতান্তই অজ্ঞ, ইমান ও আনুগত্যের প্রকৃতি সম্পর্কে বেখবর। সুরা বাকারা $ আয়াত ১৯৯ 6৯ ৫৪১৫ ০ ৮৪ প্র 92৮7৯529191 2১)1১৯5 ০1৮০৬৬৫০৬৮৩ 77 অতঃপর অন্যান্য লোক যেখান হইতে দ্রুতগতিতে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান হইতে দ্রুতগতিতে প্রত্যাবর্তন করিবে । আর আল্লাহের নিকট ক্ষমা প্রার্থনা করিবে, বস্ততঃ আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন-আরবের বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা হজের সময় সমবেত হতো আরাফায়। আর কোরাইশরা সমবেত হতো মুজদালিফায়। এই বৈসাদৃশ্যের প্রতিবাদে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । হজরত আসমা বিনতে আবু বকর থেকে ইবনে মুনজির বর্ণনা করেছেন-কোরাইশরা হজের সময় মুজদালিফায় অবস্থান গ্রহণ করতো! । অন্যেরা অবস্থান নিতো আরাফায়। কেবল শায়বা ইবনে রবীয়া ছিলেন ব্যতিক্রম । এই বিভাজনের বিরুদ্ধে আয়াতটি নাজিল হয়েছে । বাগবী বলেছেন, কোরাইশরা নিজেদেরকে মনে করতো কুলীন। তাই অন্যদের সঙ্গে অবস্থান গ্রহণ করাকে মনে করতো কৌলিন্যবিরোধী। বলতো, আমরা হলাম আল্লাহ্র পরিবারের সদস্য । আমরা হেরেমের অধিবাসী । তাই হেরেম পরিত্যাগ করা আমাদের জন্য শোভনীয় নয়। অন্য লোকেরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করতো, তখন কোরাইশরা প্রত্যাবর্তন করতো মুজদালিফা থেকে । তাই আয়াতে নির্দেশ দেয়া হয়েছে, অন্যান্য লোকজন যেখান থেকে দ্রুতগতিতে প্রত্যাবর্তন করে তোমরাও সেস্থান থেকে দ্র'তগতিতে প্রত্যাবর্তন করবে । একথার মধ্যে এই ইঙ্গিতটিও রয়েছে যে, আরাফায় অবস্থান করা হজরত ইব্রাহিম আ. ও হজরত ইসমাঈল আ. এর সুন্নত । আয়াতে অন্যান্য লোক (আন্নাস) কথাটির মধ্যে আত্মঘোষিত কুলীনরা ছাড়া অন্য সকলেই অন্তর্তত। জুহাক বলেছেন, এখানে আন্নাস অর্থ হজরত ইব্রাহিম । যেমন আম ইয়াহ্সুদুনান্নাস এর অর্থ গ্রহণ করা হয় হজরত মোহাম্মদ স.। এভাবেই “ইজকুলা লাহুমুন্নাসু বদ জাময়া লাকুম বাকি' আননাস বলে বুঝানো তাফসীরে মাযহার়ী/৪৩০ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৪৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।