আগন্তক বললেন, কিয়ামতের কথা বলুন। কবে তা সংঘটিত হবে? তিনি স. বললেন, এ বিষয়ে প্রশ্রকর্তার চেয়ে উত্তরদাতা অধিক অবগত নন। আগন্তক বললেন, কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলুন ? তিনি স. বললেন, দাসী তার প্রভুকে প্রসব করবে (দোসী অধিক সন্তানবতী হবে)। অন্যান্য আলামত হচ্ছে নগ্নপদ, বিবস্ত্র ছাগ চারণকারী সুউচ্চ প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে দর্সিত প্রতিযোগিতায় লিপ্ত হবে। হজরত ওমর বলেছেন_ আগন্তক চলে গেলেন, আমি বসে রইলাম । রসুল পাক স. বললেন, ওমর! আগন্তকটি কে তুমি জানো? আমি বললাম, আল্লাহ্ ও তার রসুলই সমধিক অবগত । তিনি স. বললেন, তিনি ছিলেন জিব্রাইল। তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। বোখারী ও মুসলিম কিঞ্চিত শব্দগত তারতম্য সহকারে এই হাদিসটি বর্ণনা করেছেন। রসুল স. আরো এরশাদ করলেন, কিয়ামত সংঘটিত হওয়ার আরেকটি নিদর্শন হচ্ছে বিবস্ত্র, নগ্রপদ, বোবা ও বধির জনপ্রশাসক হবে। 'গইব' বা অদৃশ্যের জ্ঞান বস্তুতঃ পাচটি এমন বিষয়ের জ্ঞান, যা আল্লাহপাক ব্যতীত আর কেউ জানে না। অতঃপর রসুল স. সুরা লুকমানের শেষাংশ থেকে পাঠ করলেন। ১. কিয়ামতের বিষয়ে কেবল আল্লাহই জানেন আর কিয়ামতের জন্য রয়েছে নির্ধারিত সময় যা আল্লাহ্ ব্যতিত কেউ অবগত নয় ২. মেঘমালার বর্ষণ ৩. মায়ের উদরের সন্তান পুত্র না কন্যা তা কেবল তিনিই জানেন ৪. ভবিষ্যতের জ্ঞান ৫. মৃত্যুবরণের স্থান _ নিঃসন্দেহে আল্লাহ্পাক এসকল বিষয়ে অবহিত । বর্ণিত হাদিস দৃষ্টে একথা স্পষ্টই প্রতীয়মান হয় যে, ইসলাম হচ্ছে প্রকাশ্য আমলের নাম। আল্লাহপাক বলেন, আরবের বেদুইনেরা বলে আমরা ইমান এনেছি। হে নবী। আপনি তাদেরকে বলে দিন, তোমরা ইমান আনো নাই। তোমরা বরং বলতে পরো- আমরা মুসলমান হয়েছি। কোরআন ও হাদিসের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইমান ও ইসলাম কখনো ভিন্নার্থক আবার কখনো সমার্থক হিসেবে উপস্থাপিত হয়েছে । ইমান ও ইসলাম অবশ্যই দু'টি পৃথক বিষয় । কিন্তু অনেক ক্ষেত্রে ইমানকে ব্যবহারিক অর্থে ইসলাম হিসেবেও গ্রহণ করা হয়েছে । যেমন কোরআনে উল্লেখিত হয়েছে, “ইজকৃলা লাহু রব্বুহু আসলিম কৃলা আসলামতু লি রব্বিল আ'লামীন।' এই আয়াতে ইসলাম শব্দটি উল্লেখিত হলেও এর মর্মার্থ হচ্ছে ইমান। সার কথা হচ্ছে ইসলাম বলতে প্রকাশ্য আমল এবং অভ্যন্তরীণ বিশ্বাস উভয়কেই বুঝায়। বিল গয়িব_-এখানে 'গয়িব' শব্দটি মাসদার। শব্দটি মুবালিগা হিসেবে 'ইউ' মিনুন' শব্দের সাথে সম্পর্কযুক্ত । আল্লাহপাক বলেন, “আলিমুল গইবি ওয়াশ্ শাহাদাহ' । ওই সকল বন্তকে গয়িব বলে যা মানবচক্ষুর অন্তরালবর্তী। যেমন আল্লাহ্পাকের জাত, সিফাত, ফেরেশতা, মৃত্যুত্তোর জীবন, বেহেশত, দোজখ, পুল সিরাত, মিজান, কবরের শাস্তি ইত্যাদি । তাফসীরে মাযহারী/৪৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।