গেলো। হজরত ইব্রাহিম অগ্রসর হলেন দ্বিতীয় জুমরার স্থানে। সেখানেও তিনি তকবীর ধ্বনিসহ কংকর নিক্ষেপ করলেন। তৃতীয় জুমরার স্থানেও তিনি এ রকম করলেন- শয়তান আর পথরোধ করার সাহস পেলো না। হজরত ইবাহিম জুলমাজাজ নামক স্থানে পৌছলেন। সেখান থেকে আরও অগ্রসর হয়ে পৌছলেন আরাফায়। যে নিদর্শন সমূহ আল্লাহপাক তাকে জানিয়েছিলেন সেই নিদর্শন সমূহের মাধ্যমে তিনি সহজেই চিনে নিলেন আরাফা । সেদিন থেকেই এই ময়দানের নাম হলো “আরাফা ।' আরাফা প্রান্তরে সূর্য অস্তমিত হলো। হজরত ইব্রাহিম প্রত্যাবর্তনের পথ ধরলেন। ফিরে এলেন মুজদালিফায় । ইজদিলাফ অর্থ নিকটে । তখন যে স্থানটির নিকটবর্তী হয়েছিলেন তিনি, সে স্থানের নামই হয়ে গেলো মুজদালিফা। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে আবু সালেহ বর্ণনা করেছেন, হজরত ইব্রাহিম তালবিয়ার রাতে স্বপ্নে দেখলেন, তিনি তার সন্তানকে জ্ববাই করছেন। স্বপ্রভঙ্গের পর তিনি ভাবতে শুরু করলেন ইঙ্গিতটি কোন দিক থেকে আসছে । আল্লাহ্র দিক থেকে, না শয়তানের দিক থেকে । তারবিয়া শব্দটির ধাতুগত অর্থ, চিন্তাভাবনা করা। তাই ওই দিনক'টির নাম হয়েছে ইয়াওমি তারবিয়া । স্বপ্রটি তিনি দেখেছিলেন আরাফার রাতে । চিন্তাভাবনার পর হজরত ইব্রাহিম বুঝতে পেরেছিলেন, স্বপ্নে ইঙ্গিত এসেছে আল্লাহর দিক থেকেই। যে স্থানে তিনি এই ইঙ্গিতের পরিচিতি পেয়েছিলেন, সেই স্থানের নামই আরাফা (পরিচয়)। “তখন মাশয়ারুল হারামে পৌছে আল্লাহ্কে স্মরণ করবে এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে তাকে স্মরণ করবে'__- মুজদালিফার দু'পাশের পাহাড়ের মধ্যবর্তী স্থানের নাম মাশয়ারুল হারাম। এই স্থানের বিস্তৃতি মাজমান থেকে মুহাস্সার উপত্যকা পর্যন্ত । অবশ্য মাজমান ও মুহাস্সার মুজদালিফার অন্তর্গত নয়। “মাশআর' শব্দের উৎপত্তি ঘটেছে শিয়ার থেকে। “শিয়ার' অর্থ নিদর্শন। হজের দর্শনীয় স্থান বলেই এই স্থানকে মাশআর বলা হয়েছে। আর বিধানবহির্ভ়ত কোনো কিছুই এখানে হালাল নয়। উর্না ব্যতীত আরাফার সকল স্থানই যেমন হাজীদের অবস্থানস্থল, তেমনি ওয়াদি মুহাস্সার ব্যতীত মুজদালিফার সকল স্থানও হাজীদের অবস্থানস্থল। এখানে মাগরিব ও এশা-__- এশার ওয়াক্তে একত্রে আদায় করতে হয় । রসুল স. এরশাদ করেন, উত্না ব্যতীত আরাফার সকল স্থানে অবস্থান গ্রহণ কোরো । তেমনি মুজদালিফায় অবস্থানকালে ওয়াদি মুহাস্সার থেকে পৃথক থেকো। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, তিবরানী, তাহাবী ও হাকেম। বায়হাকী মাওকুফ ও মারফু উভয় পদ্ধতিতে এই হাদিসটি বর্ণনা করেছেন। এরকম আরো হাদিস বর্ণিত হয়েছে হজরত জোবায়ের বিন মুতয়েম, হজরত আবু হোরায়রা এবং হজরত আবু রাফে তাফসীরে মাযহারী/৪ ২৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।