Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবুদুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, তখনকার প্রসিদ্ধ বাজার ছিলো তিনটি । ওকাজ, জুলমাজান্নাহ ও জুলমাজাজ । মুসলমানেরা ওই বাজারগুলোতে পণ্য বিপণন করাকে পাপ মনে করতেন। কিন্তু তা যে পাপ নয় সে কথাই আল্লাহপাক এ আয়াতে জানিয়ে দিয়েছেন । বোখারী । ইমাম আহমদ, ইবনে আবী হাতেম, ইবনে জারীর ও হাকেম বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমরের নিকট হজরত আবু উমামা তাহমী জিজ্ঞেস করলেন, আমরা আমাদের বাহনগুলোকে মক্কা পর্যস্ত খাটাই । তাই কেউ কেউ বলে আমাদের হজ হয়নি। হজরত ইবনে ওমর বললেন, তোমরা কি অন্যের মতো হজের এহরাম গ্রহণ করো না? তাওয়াফ, সায়ী, কংকর নিক্ষেপ ইত্যাদি করো না? হজরত আবু উমামা বললেন, অবশ্যই করি । হজরত ইবনে ওমর বললেন, তবে তো তোমাদের হজ হয়েছেই। এক ব্যক্তি রসুল স. এর নিকট তোমার মতোই প্রশ্ন করেছিলো । রসুল স. চুপ করেছিলেন। তখন অল্প সময়ের মধ্যেই অবতীর্ণ হলো *তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই ।" “যখন তোমরা আরাফা থেকে দ্রম্তগতিতে প্রত্যাবর্তন করবে'__- এখানে দ্রুতগতিতে প্রত্যাবর্তন বুঝাতে ইফাদা শব্দটি ব্যবহৃত হয়েছে। আর আরাফাত একটি বিস্তীর্ণ প্রান্তর । ওই প্রান্তরের প্রতিটি অংশই আরাফা । তাই সমগ্র প্রাস্তরকে বহুবচনে আরাফাত বলা হয়েছে । আরাফাতের নামকরণ প্রসঙ্গে বিভিন্ন প্রকার বর্ণনা পাওয়া যায়। যেমন-_ ১. হজরত ইব্রাহিম আ.কে আরাফাত প্রান্তরের কতিপয় নিদর্শনের কথা বলা হয়েছিলো । সে নিদর্শনগুলো থেকে তিনি আরাফার মাঠ সনাক্ত করতে পেরেছিলেন। তাই ওই মাঠের নাম আরাফাত । ২. হজরত জিব্রাইল,হজরত ইব্রাহিমকে হজের দ্রষ্টব্য স্থানগুলো পরিদর্শন করালেন। তখন হজরত ইব্রাহিম বললেন, আরিফতু (আমি চিনলাম) __ আরাফা নামকরণ করা হয়েছে একথা থেকেই । ইবনে জারীর বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস এবং হজরত আলী এ বক্তব্যের সমর্থক। ৩. হজরত জুহাক থেকে বাগবী বলেছেন__ হজরত আদম পৃথিবীতে এসে ভারত ভূমিতে নামলেন এবং হজরত হাওয়া নামলেন জেদ্দায়। দীর্ঘ বিরহের পরে তাদের পুনর্মিলন ঘটেছিলো এ মাঠে । এ যেনো ছিলো নতুন করে চেনা । তাই ওই মাঠের নাম হয়েছে আরাফা । ৪. সুদ্দী বলেছেন-_ হজরত ইব্রাহিম সাধারণভাবে সকল মানুষের প্রতি হজের আহবান জানালেন । কেউ কেউ সে আহবানে সাড়া দিলো । তারা তালবিয়া পড়তে পড়তে হজরত ইবাহিমের নিকট সমবেত হলো । আল্লাহপাক নির্দেশ করলেন-__ সবাই আরফাতের মাঠে যাও। হজরত ইব্রাহিমকে ওই মাঠের পরিচিতি দান করলেন আতম্নাহ্‌্পাক। তিনি তার সাথীদেরকে নিয়ে আরাফা অভিমুখে চললেন। পথিমধ্যে আকাবা নামক স্থানে একটি গাছের নিকট এসে মুখোমুখি হলেন শয়তানের । থমকে দীড়ালো শয়তান। হজরত ইব্রাহিম তার প্রতি নিক্ষেপ করলেন সাতটি কংকর। প্রতিটি নিক্ষেপের সময় তিনি তকবীর ধ্বনি দিলেন। শয়তান পালিয়ে তাফসীরে মাযহারী/৪২৮ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।