করতো মুজদালিফায়। কেউ হজ করতো জিলকৃদ মাসে কেউ জিলহজে। প্রত্যেকে ধারণা করতো তারা ঠিক কাজই করছে। এই ভ্রান্ত ধারণা উচ্ছেদ করতেই আল্লাহপাক এরশাদ করেছেন-*আলা জিদালা ফিল হাজ্জ ।' একথার মাধ্যমে এই মর্মে সতর্ক করে দেয়া হয়েছে যে, সাবধান! রসুল স. যেভাবে হজ সমাপণ করলেন সেভাবেই হজ সম্পন্ন করতে হবে। ফলে এতে কোনো কলহ বিবাদ নেই। মুজাহিদ বলেছেন- একথার অর্থ হজ জিলহজ মাসেই অনুষ্ঠিত হবে। এতে কোনো সন্দেহ বিবাদ নেই। এর মাধ্যমে “নাসিয়া' কে বাতিল করে দেয়া হয়েছে। জ্ঞাতব্যঃ মোজার গোত্রগুলোর মধ্যে জীবন ধারণের উপকরণ ছিলো সামান্য । ব্যবসা বাণিজ্যের প্রসারও তাদের ছিলো না। সামান্য চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতো তারা । ওদিকে ইয়ামেনের হুমাইর গোত্রের অবস্থা ছিলো বেশ উন্নত। তাদের চাষাবাদের জমি ছিলো উর্বর। তদুপরি ব্যবসা বাণিজ্যেও তারা ছিলো অগ্রগামী । শিল্পসন্ভারেও এগিয়ে ছিলো তারা । মোজার গোত্রেরই একটি শাখার নাম কোরাইশ। সে হিসেবে ধর্মীয় নেতৃত্ব ছিলো মোজার গোত্রের অধীনে । লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি এসকল ছিলো মোজার গোত্রের জীবিকার মূল মাধ্যম। তারা যাত্রীদের উপর হামলা করে তাদের ধন-সম্পদ ও পশুপাল ছিনিয়ে নিতো । নারী ও শিশুদেরকে বন্দী করতো । তারপর তাদেরকে বিক্রয় করে অর্থ উপার্জন করতো । এটা হয়ে পড়েছিলো একটি সাধারণ নিয়ম । ফলে তাদের মধ্যে সবসময় লেগেই থাকতো যুদ্ধ-বিগ্রহ, ঝগড়া ফাসাদ। কিন্তু হজের মাসগুলো ছিলো এর ব্যতিক্রম । তখন ধর্মীয় অনুষ্ঠানাদি ছাড়াও বসে যেতো তিনটি প্রসিদ্ধ মেলা___জুলমাজাজ, জুলমাজান্নাহ্ এবং ওকাজ। মেলা যাত্রীদের গমণাগমণ ও পণ্যসামগ্রীর সুষ্ঠ আমদানী রফতানীর জন্য তখন পথের নিরাপত্তা ছিলো অত্যন্ত জরুরী । তাই তারা রজব, জিলকৃদ, জিলহজ ও মহররম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ঘোষণা করলো । মানুষেরা এ চারমাস নির্ভয়ে চলাচল করতে পারতো । যেখানে যখন খুশী যেতে পারতো । কিন্ত এতে করে লুষ্ঠনকারীদের স্বার্থ সংকৃচিত হয়ে এলো । তারা তখন আবিষ্কার করলো এক নতুন ফন্দি। এ নতুন ফন্দির নাম 'নাসিয়া' । হজের পরে ওকাজের মেলায় কোরাহশদের সর্দার ঘোষণা দিলো-_আগামী বছর মহররম মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে না। বন্ধ থাকবে সফর মাসে । পরের বছরের মেলায় সফর মাসের পরিবর্তে অন্য কোনো মাসকে নিষিদ্ধ ঘোষণা করা হতো। এভাবে এক এক বছর এক এক রকম বিধান জারী করে তারা লুটপাটের সুযোগ সৃষ্টি করতো। কোরাইশরা ছিলো হজ অনুষ্ঠানের নিয়ন্ত্রক । তাদের এই জঘন্য 'নাসিয়া' রীতির মূলোৎপাটন করতেই আল্লাহপাক এখানে ঘোষণা করেছেন_ “হজের সময়ে কলহ বিবাদ বিধেয় নয়।' _ রসুল করীম স. এরশাদ করেন, শোনো! সেই যুগে ফিরে এসো-_ যে সময়ে সৃষ্টি হয়েছিলো আসমান ও জমিন। এ নিয়মের কমবেশী করা যাবে না। বোখারী, মুসলিম। তাফসীরে মাযহারী/8 ২৬ ॥111|.0|1100119.0011
— পৃষ্ঠা ৪২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।