হজরত ওসমান বলেছেন, রসুল পাক স. এহরাম অবস্থায় তার পবিত্র মুখাবয়ব ঢেকে রাখতেন । দারা কৃতনী । তিনি বলেছেন, হাদিসটি মওকুফ | ফারাকেছা বিন উমায়ের হালাফী হজরত ওসমানকে আরজ নামক স্থানে এহরামের অবস্থায় মুখমন্ডল আবৃত রাখতে দেখেছিলেন । আমাদের দলিল হচ্ছে__হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, এক এহরামধারীকে তার বাহন আঘাত করলে সে মারা যায়। কাফনের সময় তার মুখমন্ডল ঢেকে দেয়ার প্রাক্কালে রসুল স. বললেন, মাথা ও মুখ ঢেকো না। সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে পুনরুথি ত হবে। এহরাম অবস্থায় বিবাহ করা যাবে কি না সে সম্পর্কে আলেমদের মতভেদ রয়েছে। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের মতে, এহরাম অবস্থায় নিজের কিংবা অন্যের বিবাহ সম্পাদন করা চলবে না। কাউকে উকিলও বানানো যাবে না। এরকম কিছু করলে তা বাতিল বলে গণ্য হবে। হজরত ওসমান বর্ণিত হাদিসটি তাদের দলিল-_ যেখানে বলা হয়েছে, এহরাম অবস্থায় বিয়ে করা যাবে না, করানোও যাবে না। পাত্রীও দেখা যাবে না। মুসলিম, আবু দাউদ । ইমাম আবু হানিফা বলেছেন, বিয়ে করা যাবে। বিয়ের চুক্তিও গ্রহণীয় হবে। যেহেতু আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, রসুল স. জননী মায়মুনাকে এহরাম অবস্থায় বিয়ে করেছিলেন । তিনি স. অবশ্য নব পরিণীতার সঙ্গে মিলিত হয়েছিলেন এহরাম মুক্ত অবস্থায় । বোখারী, মুসলিম । এই হাদিস সম্পর্কে জমহুরগণ বলেছেন, হাদিসের বর্ণনা সম্পর্কে মতানৈক্য রয়েছে। ইয়াজিদ বিন আসেম থেকে মুসলিম বর্ণনা করেছেন__ জননী মায়মুনা বিনতে হারিস স্বয়ং আমাকে বলেছেন, রসুল স. যখন আমাকে বিয়ে করেন, তখন তিনি ছিলেন এহরাম মুক্ত । ইয়াজিদ বলেছেন, হজরত মায়মুনা আমার ও ইবনে আব্বাসের খালা । জমহুর বলেছেন, হজরত মায়নুনার বর্ণনাই অধিক গুরুত্বহ। তিনি নিশ্চয় হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের চেয়ে আপন অবস্থা সম্পর্কে অধিক জ্ঞাত ছিলেন। তাছাড়া হজরত ওসমানের হাদিসে নিষেধাজ্ঞার ব্যাপারটি সুস্পষ্ট । তদসত্তেও হজরত ওসমানের হাদিস কওলী (কথা) এবং মাতা মায়মুনার হাদিস ফেলী (কর্ম)। এ কথাটিও মনে রাখতে হবে যে, বিবাহ সংক্রান্ত ব্যাপারে রসুল স. এর এমন বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় । এঘটনাটি হয়তো সে রকমই বৈশিষ্ট্যভূত । কলহ বিবাদ বিধেয় নয় (আলা জিদালা ফিল হাজ্জ)_ কারী আবু জাফর এখানে 'লা জিদালা' বাক্যাংশটিকে পড়তেন লা জিদালু এবং 'লাজিদ লুনা' অন্য কবারীগণ লা জিদালা-ই পড়েছেন। মুর্খতার যুগের রীতি ছিলো হাজীরা আরাফার ময়দানের বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করতো । প্রত্যেকে মনে করতো আমি হজরত ইব্রাহিমের অবস্থানে আছি। এ মনোভাবের কারণে তাদের মধ্যে লেগে যেতো ঝগড়া ও মারামারি । ফলে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়তো । কেউ থাকতো আরাফায় আবার কেউ অবস্থান গ্রহণ তাফসীরে মাযহারী/৪ ২৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।