Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বলেন, যারা মক্কা শরীফে কোরবানী পাঠিয়েছে, তাদের প্রতিও ওইসব বিষয় নিষিদ্ধ- যে সকল নিষিদ্ধতা থাকে এহরামকারীদের উপর । মাতা আয়েশা তখন বলেছিলেন, এটা ঠিক নয়। আমি স্বহস্তে কোরবানীর পশুর জন্য মালা বানিয়েছি । রসুল স. স্বয়ং তা পশুর গলায় বেধে দিয়ে আমার পিতার দায়িত্বে মক্কা শরীফে পাঠিয়েছেন; কিন্ত তিনি নিজের উপর কোনো কিছু হারাম করেননি । হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন, ঘটনাটি নবম হিজরীর । স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নয়'___জুযাজ বলেছেন, স্ত্রী সম্ভোগ বুঝাতে এখানে 'রাফাস" শব্দটি ব্যবহার করা হয়েছে । কেউ কেউ বলেছেন, রাফাস অর্থ অশ্লীলতা । আমি বলি, অশ্লীলতা তো সকল সময়ের জন্যই হারাম । সুতরাং এই আয়াতে রাফাস শব্দটির অর্থ অশ্লীলতা নয়, স্ত্রী সম্তোগই বুঝতে হবে। অন্যায় আচরণ সম্পর্কে হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, এহরাম গ্রহণকারীদের জন্য যা নিষিদ্ধ তাই অন্যায় আচরণ বা ফুসুক্‌ । এহরাম অবস্থায় নিষিদ্ধকর্ম ছয়টি । ১. রতিক্রিয়া ও রতিকর্মের প্রতি প্ররোচনা । এ বিষয়টি প্রথমেই উল্লেখ করা হয়েছে, কারণ এই নিষেধাজ্ঞাটি লংঘন করলে হজ ও ওমরা দু'টিই বিনষ্ট হয়। অন্য নিষেধাজ্ঞাগুলো লংঘন করলে ক্ষতিপূরণ স্বরূপ কোরবানী অপরিহার্য হয়। এভাবে হজ ও ওমরা বিনষ্টি থেকে রক্ষা পায়। অবশ্য আরাফা দিবসের পর স্ত্রী সম্তোগ হজকে বিনষ্ট করে কিনা-_সে সম্পর্কে মতানৈক্য রয়েছে । কিন্তু আরাফা দিবস পর্যন্ত নিষিদ্ধতা সম্পর্কে কোনোই মতানৈক্য নেই। ২. স্থলভাগে শিকার করা বা কোনো শিকারীকে শিকার দেখিয়ে দেয়া । যেমন, অন্যত্র এরশাদ হয়েছে, 'এহরাম অবস্থায় শিকার কোরো না।' আরেক স্থানে বলা হয়েছে, 'তোমাদের উপর স্থলভাগের শিকার হারাম__ যখন এহরামে থাকো ।' ৩. চুল ও নখ কর্তন করা। যেমন আল্লাহপাক বলেছেন, "মাথা মুন্ডন কোরো না যতোক্ষণ না-_ কোরবানীর স্থানে কোরবানীর পশ্ড পৌছে যায়।" শরীরে উপবিষ্ট মাছি, মশা এবং উকুন মারাও কেশকর্তনের পর্যায়ভূত। ৪. শরীরে বা বস্ত্রে আতর ব্যবহার করা । রসুল স. এরশাদ করেন, এমন পোশাক পরিধান কোরো না, যাতে ব্যবহৃত হয়েছে জাফরান বা অরস। বোখারী, মুসলিম । এই চারটি নিষেধাজ্ঞা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য । অবশিষ্ট দু'টি নিষেধাজ্ঞা কেবল পুরুষের জন্য। সে দু'টো হচ্ছে-_ ১. সেলাই করা পোশাক পরিধান করা যাবে না ও মোজা পরিধান করা যাবে না। তবে কারো নিকট লুঙ্গি না থাকলে সে পাজামা পরতে পারবে আর জুতা না থাকলে পরতে পারবে মোজা । ২. মাথা ঢেকে রাখা যাবে না। ইমাম আবু হানিফা ও মালেক বলেছেন, পুরুষ রমণী উভয়ের জন্য মুখমন্ডল আবৃত করা হারাম । ইমাম শাফেয়ী ও আহমদ বলেছেন, মুখমন্ডল আবৃত করা হারাম কেবল রমণীদের জন্য । যেহেতু হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, পুরুষের জন্য মাথা আর নারীর জন্য মুখ ঢেকে রাখা হারাম । দারা কুতনী, বায়হাকী । তাফসীরে মাযহারী/৪ ২৪ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।