Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তালবিয়া (লাব্বায়িক) উচ্চারণ করা কোনো শর্ত নয়। তবে ইমাম মালেক বলেছেন, এহরামের সময় লাব্বায়িক বলা ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব পরিত্যাগ করে, তবে তাকে একটি কোরবানী দিতে হবে। শাফেয়ী ও আহমদও এরকম বলেছেন। তবে তাদের প্রসিদ্ধ অভিমত হচ্ছে___ তালবিয়া সুন্নত । ইমাম আবু হানিফার মতে,তালবিয়া সহ এহ্রামের নিয়ত করতে হবে । যেমন, নামাজের নিয়তের সঙ্গে তাকবীর উচ্চারণ করতে হয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হজের তালবিয়া পাঠ ফরজ। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, তালবিয়া ফরজ ! ইবনে আবী শাইবা বলেছেন, হজরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদও এই অভিমত পোষণ করেন। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বর্ণিত হাদিসটিই আমাদের দলিল-__ যাতে বলা হয়েছে রসুল স. এরশাদ করেছেন, মদীনাবাসীদের জন্য জুলহুলাইফা থেকে তালবিয়া পাঠ করা উচিৎ । মাতা আয়েশা থেকে বর্ণিত হয়েছে- রসুল স. এরশাদ করেন, যার সংগ্রহে কোরবানীর পশু রয়েছে, সে যেনো হজ ও ওমরা উভয়টির জন্য এহ্‌রাম গ্রহণ করে। দেখা যাচ্ছে, রসুল স. তালবিয়ার নির্দেশ দিয়েছেন। আর তালবিয়া হচ্ছে উচ্চ স্বরে লাব্বায়িক বলা । আল্লাহ্‌ ও রসুল স. এর আদেশ ওয়াজিব । হাদিস শরীফের মাধ্যমে তালবিয়া ওয়াজিব প্রমাণিত হয়েছে। যারা তালবিয়াকে ওয়াজিব বলেন না, হাদিস শরীফ তাদের বিপক্ষে । প্রকৃত কথা এই যে, এহ্রামই হলো তালবিয়া। কিন্তু ইমাম আবু হানিফা একথা বলেছেন যে, যে যাত্রার জন্য উট সঙ্জিত করে হজের উদ্দেশ্যে রওয়ানা হলো, সে এহ্রাম গ্রহণকারী হয়ে গেলো;তালবিয়া উচ্চারণ না করলেও । এতে করে বুঝা যায়, ইমাম আবু হানিফা আমলকে (কর্মকে) উচ্চারণের স্থলাভিষিক্ত করেছেন । কারণ, জিকির যেমন কথা দ্বারা হয়, তেমনি হয় কর্ম ছ্বারা। যে ব্যক্তি বসে বসে আজানের জবাব উচ্চারণ করে এবং যে ব্যক্তি আজানের প্রাক্কালে মসজিদ অভিমুখে যাত্রা করে- দু'জনই আজানের জবাব দানকারী । একজনের জবাব কথা । আরেক জনের জবাব কাজ। আর কাজই আজানের মূল জবাব। তেমনি তালবিয়ার অর্থ, স্বয়ং উপস্থিত হওয়া এবং আনুগত্যের প্রস্তুতি । পক্ষান্তরে 'লাব্বায়িক' (আমি উপস্থিত) বলা কেবল মৌখিক ঘোষণা । আমি বলি, হজরত আবদুল্লাহ ইবনে ওমর ও হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাসের হাদিসে উল্লেখিত হয়েছে যে, হজের ইচ্ছে নেই__ এমন কেউ যদি মন্কা মোয়াজ্জমায় কোরবানীর পশু পাঠিয়ে দেয়, তবে সেও এহ্রাম গ্রহণকারী হিসেবে গণ্য। তার উপরও ওই নিষেধাজ্ঞা বলবৎ হবে যে নিষেধাজ্ঞা রয়েছে এহ্রাম গ্রহণকারীদের উপর। আসার দু'টির মাধ্যমে একথাই প্রমাণিত হয়ে যে, এটাই ছিলো হজরত দ্বয়ের মাজহাব । তবে এঁকমত্য সংঘটিত হয়েছে এর বিপক্ষে । বোখারী বলেছেন, জিয়াদ বিন আবু সুফিয়ান মাতা আয়েশার নিকট এই মর্মে একটি লিখিত অভিযোগ পেশ করলেন যে, হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস | 8|]100]1 800] তকে ম্ ৯৭৩

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।