আমি বলি, জিলহজ মাসের তের তারিখের মধ্যে হজ সম্পর্কিত সকল অনুষ্ঠান শেষ হয়ে যায়। কাজেই পুরো জিলহজ মাসকে হজের মাসের মধ্যে গণ্য করা ঠিক নয়। বায়যাবী বলেছেন, জিলহজ মাস পুরাপুরিই হজের মাস। তিনি আরো বলেছেন, জিলহজ মাসের মধ্যে হজ অপেক্ষা অন্য কোনো অনুষ্ঠান সর্বোত্তম নয়। ইমাম মালেক বলেছেন, জিলহজ মাসের অবশিষ্ট দিনগুলোতে ওমরা করা মাক্রূহ। আমি বলি, ব্যাখ্যাটি সুসংগত নয়। কারণ, ওই সময় বিদেশাগতদের জন্য ওমরা করা সর্বসম্মতভাবে জায়েয । স্বয়ং রসুল স. জিলকৃদ মাসে চারবার ওমরা করেছিলেন । তাই ইমাম মালেক এবং শাফেয়ী বলেছেন মক্কাবাসীদের জন্য তামাতৃতু হজ সিদ্ধ। ইমাম শাফেয়ী এ আয়াত থেকেই সিদ্ধান্ত দিয়েছেন যে, হজের সময়ের পূর্বে হজের এহরাম গ্রহণ সিদ্ধ নয়। দাউদ বলেছেন, হজের সময়ের পূর্বে হজের এহরাম অনর্থক। ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেছেন, হজের সময়ের আগে যদি কেউ এহ্রাম গ্রহণ করে তবে তার হজ হবে। তবে তা হবে মাকরূহ । তাদের দলিল হচ্ছে__ এহরাম হচ্ছে হজের শর্ত_ এ রকম নয়। কেউ যদি হজ বা ওমরার সংকল্প না করে এহরাম গ্রহন করে এবং পরে হজে কিরান বা তামাত্তু অথবা ওমরার নিয়ত করে তবে তা জায়েয হবে। হজরত আনাস বিন মালিকের বর্ণনাটিকে তারা তাদের এই বক্তব্যের সমর্থনে প্রমাণ হিসাবে গ্রহণ করেছেন। হজরত আলী ইয়ামান থেকে রসুল স. এর সকাশে উপস্থিত হলেন। রসুল স. বললেন, আলী তোমার উদ্দেশ্য কী? কিসের এহরাম গ্রহণ করেছো? হজরত আলী বললেন, রসুল স. এর যা নিয়ত আমারও তাই । হজরত আবু মুসা আশআরী থেকেও এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। হাদিস দু'টি রয়েছে বোখারী ও মুসলিমে । সুতরাং এটা সাব্যস্ত হলো যে, এহরাম হজের রোকন নয় বরং শর্ত। নির্ধারিত সময়ের পূর্বে শর্তের বাস্তবায়ন শরিয়ত সমর্থিত। যেমন, নামাজের শর্ত হচ্ছে অজু । আর নামাজের সময়ের আগেই অজ্ঞু করা জায়েয । তবে এ কথাও ঠিক যে, নামাজের জন্য অজু কেবলই শর্ত। এহরামও শর্ত বটে, কিন্তু রোকনের সঙ্গে তার সাদৃশ্য রয়েছে। যেমন ক্রীতদাস যদি এহরাম গ্রহণ করার পর আরাফার দিবসের আগে আজাদ হয়ে যায় তবে তার ফরজ আদায় হবে না। এ কারণেই আমরা মাকরূহ বলি । আবার এহরাম যেহেতু হজের শর্তও তাই হজের পূর্বে এহরাম গ্রহণকে সিদ্ধ বলা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পূর্বে হজ সম্পন্ন হবে না। যেমন বিতির নামাজের জন্য এশার নামাজ শর্ত । কিন্তু তাই বলে বিতির আদায়ের জন্য কেউ যদি মাগরিবের পরপরই এশার নামাজ আদায় করে বিতির পড়ে তবে কি তা সিদ্ধ হবেঃ আল্লাহপাক সমধিক জ্ঞাত। 'যে এই মাসগুলোতে হজ করা তার কর্তব্য বলে মনে করে'__ একথার অর্থ, যে হজের মাসে হজ সম্পাদনার্থে এহরাম গ্রহণ করে। এহরাম সম্পর্কে আলেমগণ বিতিন্নরকম ব্যাখ্যা দিয়েছেন। ইমাম শাফেয়ী, মালেক ও আহমদ বলেছেন, এহরাম হলো রোজার মতো মনে মনে হজের জন্য সংকল্পবদ্ধ হওয়া। এখানে অঙ্কে সবি ]|||||2|10011 8,001
— পৃষ্ঠা ৪২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।