Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

চলবে না এবং ওই কোরবানীর গোশত সে খেতে পারবে না। ইমাম শাফেয়ী ও অন্য ইমামগণ বলেছেন, তাকে কিছুই করতে হবে না। 'আল্লাহ্‌কে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ মন্দকাজের প্রতিফল দানে কঠোর'-_ এ কথার অর্থ, আল্লাহ্র ভয়ে আদেশ প্রতিপালন করো এবং নিষেধাজ্ঞা থেকে বিরত হও । কারণ, তিনি মন্দ কাজের কঠোর শাস্তি দানকারী । জ্ঞাতব্যঃ আল্লাহপাক এই আয়াতে হজ ও ওমরার বিবরণ দিয়েছেন। দু'টিকে আবার মিলিতাবস্থায় আদায় করতে বলেছেন। হাদিসের বর্ণনা দৃষ্টে প্রমাণিত হয় যে, হজ ও ওমরার সম্মিলিত প্রতিপালন দুই প্রকৃতির হতে পারে । একটি হচ্ছে একই সাথে হজ ও ওমরার এহরাম গ্রহণ করে হজ ও ওমরা সমাধার পর এহরাম মুক্ত হওয়া__ এরকম হজকে বলে হজে কিরান। দ্বিতীয়টি হচ্ছে প্রথমে ওমরার এহরাম গ্রহণ করে ওমরা সম্পাদনের পর এহরামমুক্ত হয়ে হজ প্রতিপালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করা । এ অবস্থায় সঙ্গে থাকতে হবে কোরবানীর পশু। তালবীয়ার দিবস এলে পুনরায় হজের এহরাম পরিধান করা এবং হজ সম্পাদনের পর দশই জিলহজ কোরবানী করে এহরাম মুক্ত হওয়া। এই প্রকৃতির হজকে বলে হজে তামাত্তু । এই দুই প্রকৃতির হজই বৈধ । তবে কোনটি উত্তম, সে সম্পর্কে মতানৈক্য পরিদৃষ্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে, রসুল স. বিদায় হজে কোন প্রকৃতির হজ করেছিলেন? ইফরাদ, কিরান না তামাত্তু? আরো প্রশ্ন হতে পারে, হজ ও ওমরার জন্য একটি তাওয়াফই যথেষ্ট না একাধিক? জমহুর বলেছেন, এক তাওয়াফ ও এক সায়ী যথেষ্ট । ইমাম আবু হানিফা বলেছেন, দুই তাওয়াফ ও দুই সায়ী করতে হবে। প্রসঙ্গটির বিস্তারিত আলোচনা প্রয়োজন । বিস্তারিত জানতে চাইলে আমার লেখা মাসরুল আহকাম দেখে নেয়া যেতে পারে। প্রকৃত কথা এই যে, রসুল স. হজে কিরান সম্পাদন করেছিলেন। তাই তামাতৃতু অপেক্ষা কিরান উত্তম । তবে শর্ত হচ্ছে- সঙ্গে কোরবানীর পশু থাকতে হবে। আর তামাতৃতু উত্তম হবে তখনই, যখন কোরবানীর পশু সঙ্গে থাকবে না। হজে কিরান ও হজে তামাতৃতু হজে ইফরাদ অপেক্ষা উত্তম। রসুল স. মক্কা মোয়াজ্জমায় এসে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করেছিলেন। এরপর আরাফাত থেকে প্রত্যাবর্তনের আগে আর কোনো তাওয়াফ করেন নি। বোখারী । আমি বলি, রসুল স. কৃত তাওয়াফ ও সায়ী ছিলো ওমরার জন্য। আর এই তাওয়াফই তাওয়াকে কুদুম এর জন্য যথেষ্ট। তিনি স. তাওয়াফ সম্পন্ন ইবনে ওমর এবং হজরত জাবের থেকে এ সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন মুসলিম। রসুল স. তাওয়াফে জিয়ারত সম্পন্ন করে সাফা মারওয়ায় সায়ী করেছিলেন । হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে__ তিনি সায়ী করেছিলেন বাহনে উপবিষ্ট হয়ে। এ রকম করেছিলেন এ জন্য যে, জনতা যেনো তীর দর্শন লাভে ধন্য হতে পারে এবং তাকে হজ সম্পর্কিত বিভিন্ন মাসায়েল জিজ্ঞেস করতে পারে । অসুর মার ||||||.এ|100118,00

— পৃষ্ঠা ৪২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।