Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মুখের সঙ্গে । শরিয়তগত অর্থ হচ্ছে, রসুল স. আল্লাহ্‌পাকের নিকট থেকে যা এনেছেন তার প্রতি মনে ও মুখে স্বীকৃতি প্রদান করার নামই ইমান। এই জ্ঞান হচ্ছে সুদৃঢ় জ্ঞান। মৌখিক স্বীকৃতি ব্যতীত কেবল আত্তরিক স্বীকৃতি পূর্ণাঙ্গ নয় । বলপ্রয়োগের ক্ষেত্রে অবশ্য কেবল আন্তরিক স্বীকৃতি গ্রহণীয়। আল্লাহপাক বলেছেন,(এতদসত্বেও ফেরাউনের মন মুসার মোজেজার প্রতি দৃঢ় আস্থাবান হয়েছিলো কিন্তু আত্মন্তরিতার কারণে সে তা মানেনি।' এখানে মনের স্বীকৃতির সঙ্গে মুখের স্বীকৃতি ছিলো না বলে তা গ্রহণ করা হয়নি। আল্লাহপাক আরো বলেছেন, “ইহুদীরা যেরূপ আপন সম্ভানদেরকে চিনে, তেমনি নবী মোহাম্মদকেও চিনে।' এখানেও মনের স্বীকৃতিকে ধরা হয়নি। তবে হ্যা, বলপ্রয়োগের ক্ষেত্রে মনের স্বীকৃতি গ্রহণযোগ্য । এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, “যাকে কুফরীর উপর বলপ্রয়োগ করা হয় অথচ তার মনে রয়েছে ইমানের প্রশান্তি এতে কোনো অপরাধ নেই।' মোট কথা, শুধুই আন্তরিক স্বীকৃতি কেবল বলপ্রয়োগের ক্ষেত্রে ধর্তব্য। অন্যথায় স্বীকৃতি বলতে বুঝতে হবে মৌখিক ও আন্তরিক স্বীকৃতি । আল্লাহপাক বলেন, “আর আল্লাহপাক সাক্ষ্য দেন যে, মুনাফিকেরা নিশ্চিত মিথ্যাবাদী ।' মুনাফিকদের আমল ইমানের সাথে সংযুক্ত নয়। তাই সালাত কায়েমের সম্পর্ক ইমানের সঙ্গে সম্পর্কিত । তেমনি অন্যান্য সৎকর্ম সমূহও সম্পৃক্ত ইমানের সঙ্গে । মুসলিম শরীফে হজরত ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত হয়েছে, আমরা একদিন রসুল পাক স. এর সঙ্গে উপবিষ্ট ছিলাম । সহসা উপস্থিত হলেন শুভ্র পরিচ্ছদাবৃত এক আগন্তক। তার কেশরাজি ছিলো ঘোর কৃষ্ণবর্ণ। পথশ্রান্তির কোনো চিহ্ন তার অবয়বে পরিদৃষ্ট হচ্ছিলো না। আমরা কেউ তাকে চিনতে পারলাম না। তিনি অগ্রবর্তী হলেন এবং হাটু মুড়ে রসুল স. এর অতিসন্নিকটবর্তী হয়ে বসলেন। হাত রাখলেন রসুল স. এর পবিত্র উরুর উপর। তারপর নিবেদন করলেন, (ভ্রাতা) মোহাম্মদ! বলুন ইসলাম কী ? তিনি স. এরশাদ করলেন, ইসলাম হচ্ছে এ মর্মে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ্‌ ব্যতীত ইবাদতযোগ্য কেউ নেই এবং মোহাম্মদ স. তার রসুল - নামাজ পাঠ করা, জাকাত দেয়া, রমজানের রোজা রাখা এবং বাহন ও পাথেয় থাকলে আল্লাহ্‌র গৃহের হজ করা। আগন্তুক বললেন, যথার্থ বলেছেন । হজরত ওমর রা. বলেছেন, আমি বিশ্মিত হয়ে ভাবছিলাম (এ কেমন লোক!) প্রশ্ন করছে। আবার নিজেই জবাবের অনুমোদন দিচ্ছে। আগন্তক পুনরায় বললেন, ইমান কী ? হজরত স. বললেন ইমান হচ্ছে আল্লাহ্পাককে, ফেরেশতাকুলকে, আল্লাহ্র কিতাব সমূহকে, তার নবীগণকে, কিয়ামত দিবসকে এবং অদৃষ্টের ভালোমন্দকে আন্তরিক প্রত্যয়ে গ্রহণ করা। আগন্তক বললেন, ঠিকই বলেছেন। পুনরায় প্রশ্ন করলেন আগন্তক, এহসান কী ? এরশাদ হলো, এহসান হচ্ছে এমনভাবে আল্লাহ্‌র ইবাদত করো যেনো তুমি তাকে দেখছো। এরকম না হলে, তিনি তোমাকে দেখছেন এরকম প্রতীতি রাখো । তকষসীে মহা ||||||,8111001118,001

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।