Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

“গৃহ প্রত্যাবর্তনের পর সাতদিন'__ এ কথার অর্থ হজ অনুষ্ঠানসমূহ সম্পাদনের পর সাতটি রোজা করতে হবে । একথা বলেছেন ইমাম আবু হানিফা । ইমাম মালেক ও শাফেয়ী বলেছেন, একথার অর্থ যখন তোমরা হজ সমাপ্ত করে বাড়ির দিকে যাত্রা করবে। ইমাম আবু হানিফা বলেছেন, কেউ যদি হজের পরে মন্ধাতে বসবাস করতে চায়। অথবা যার বাড়িঘর বলতে কিছু নেই__ সে কী করবে? কাজেই হজ সম্পাদনকারী যেখানেই অবস্থান করুক না কেনো, সেখানেই রোজা আদায় করবে। 'এই পূর্ণ দশদিন'__ একথা বলা হয়েছে রোজাগুলোকে গুরুত্বহ করে তুলবার জন্য । অর্থাৎ পূর্বে উল্লেখিত তিন এবং পরের সাত__ এই দশদিন রোজা পালন করতে হবে। “এই বিধান তাদের জন্য যাদের পরিজনবর্গ মসজিদে হারামের বাসিন্দা নয়" । -_এই কথাটির মাধ্যমে স্পষ্ট বুঝা যায় বিধানটি মক্কাবাসীদের উপরে কার্যকর নয়। ইমাম আবু হানিফা এরকম বলেছেন । ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ বলেছেন, মককাবাসীদের জন্য হজে তামাতৃতু জায়েয । কিন্তু তাদের জন্য কোরবানী ওয়াজিব নয়। তাদের মতে এই বিধান (ইহা) কোরবানীর প্রতি প্রযোজ্য । আমরা বলি, আমাদের ব্যাখ্যার অনুরূপ ব্যাখ্যা হজরত ইবনে ওমর ও হজরত ইবনে আব্বাসও করেছেন। একবার হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমরের নিকট কাদের উপ্র তামাত্তু হজ সিদ্ধ বা অসিদ্ধ__ সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, মন্কাবাসী ব্যতীত সকলের জন্য সিদ্ধ। আল্লাহ্পাকও বলেছেন, “ইহা তাদের জন্য যাদের পরিবারবর্গ মসজিদে হারামের বাসিন্দা নয়।' ইবনে হুম্মাম উল্লেখ করেছেন, মককাবাসীদের জন্য কিরান ও তামাতৃতু হজ জায়েয নয়। হজরত ইবনে ওমর ও ইমাম আবু হানিফার অভিমত হচ্ছে__মিকাতের অভ্যন্তরে বসবাসকারীরাই মসজিদে হারামের বাসিন্দা । হজরত ইকরামাও এরকম বলেন। ইমাম শাফেয়ী বলেছেন, যারা মক্কা মোয়াজ্জমা থেকে সফরের (তিন দিনের) দূরত্বের ভিতরে বাস করেন তারাই মসজিদে হারামের অধিবাসী । তাউস ও অন্যান্য আলেমগণ বলেছেন, তারা হচ্ছেন হেরেম শরীফের অধিবাসী । যেহেতু মসজিদুল হারাম জনবসতির স্থান নয়, সেহেতু মসজিদে হারামের বাসিন্দা বলতে হেরেম শরীফের অন্তর্ভুক্ত বাসিন্দাদের বুঝতে হবে । যেমন অন্য আয়াতে বলা হয়েছে, “কাবার (প্রতি চালিত) কোরবানী সমূহ ।' আরেক আয়াতে মসজিদে হারাম বলতে হেরেম শরীফকেই বুঝানো হয়েছে। ইমাম মালেক বলেছেন, মসজিদুল হারামের বাসিন্দা অর্থ বিশেষভাবে মক্কার বাসিন্দা । নাফে, আয়রাজ ও তাহাবীও এ মতের সমর্থক । ইমাম আবু হানিফা বলেছেন, নিষেধাজ্ঞা সত্তেও কোনো মক্কাবাসী যদি তামাতৃ্তু হজ করে, তবে তাকে একটি ছাগল কোরবানী দিতে হবে। কারণ, সে নিষেধাজ্ঞা অমান্য করেছে। এই কোরবানীর স্থলে রোজা রাখলে তাকসীরে মাযহারী/৪১৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।