Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছিলেন । ইমাম তাহাবী ও হজরত আয়েশা থেকেও অনুরূপ বর্ণনা এসেছে। এ বিন সাম্মাম বর্ণনাকারী হিসেবে নির্ভরযোগ্য নয়। দারা কুতনী ও তাহাবী হাদিসটিকে জয়ীফ বলেছেন। আরেক বর্ণনাকারী ইবনে আবী লায়লা সম্পর্কে তাহাবী এনেছেন স্মৃতিত্রষ্টতার অভিযোগ । হজরত আয়েশা বর্ণিত হাদিসের সনদও দুর্বল। তাই এই হাদিসগুলো নিষেধাজ্ঞা সম্পর্কিত হাদিসের প্রতিদন্্ী হতে পারে কীরূপে? তাহাবী বলেছেন, অনেক আসার দ্বারা সুসাব্যস্ত হয়েছে যে, রসুল স. যখন মিনায় অবস্থান করছিলেন, তখন হাজ্জাজও সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গীদের অনেকেই ছিলেন তামাতৃতু হজ সম্পাদনকারী । আমি বলি, সকল হাজীই ছিলেন তামাত্তু অথবা কিরান হজ সম্পাদনকারী । কারণ, রসুল স. ওই বছর এহরাম ভঙ্গ করার নির্দেশ দিয়েছিলেন এবং এহরাম পুনর্থহণের নির্দেশ দিয়েছিলেন তালবীয়ার দিনে। এতদ্সত্বেও তিনি স. ওই দিনগুলোতে রোজা রাখতে নিষেধ করেছিলেন। প্রশ্ন উঠতে পারে যে, ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের উক্তি অনুযায়ী “হজের সময় তিন দিন' বলতে কী ব্রঝানো হয়েছে? ওই তিন দিন কি হজের রোকন না ওই তিন দিন হজের দিন? আমি বলি, হজের রোকনগুলো প্রতিপালনের সময়, রোজার সময় নয়। আরাফার দিনেই হজের সময় শেষ হয়ে যায়। “আলহাজ্জু আশহুরুম মা'লুমাত'_ বলতে হজের সময় দু'মাস দশ দিন ধার্য করা হয়েছে_ শাওয়াল, জিলবৃদ ও জিলহজের দশ তারিখ পর্যস্ত। পরের আয়াতে স্ত্রীসম্তোগ, অন্যায় আচরণ ও কলহবিবাদ বিধেয় নয় বলা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে আইয়ামে তাশরিক পড়ে না। কারণ, এ দিবসগুলোতে পানাহার, রতিকর্ম, শিকার ইত্যাদি জায়েয । মাসআলাঃ কেউ যদি মাথামুন্ডনের পুর্বে রোজা রাখা অবস্থায় অথবা রোজার পরে কোরবানীর পশু পেয়ে যায়, তবে আমাদের মতে কোরবানী করা ওয়াজিব ! ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের মতে ওয়াজিব নয় । আমাদের দলিল হচ্ছে- প্রথম অবস্থায় কোরবানী ওয়াজিব ছিলো । দ্বিতীয় স্তরে রোজা বিধিবদ্ধ হয়েছে- এই দ্বিতীয়াবস্থায় কোরবানী সহজলভ্য হওয়ার কারণেই কোরবানী ওয়াজিব হবে। যেমন তায়াম্মুম আদায়ের সময় পানি পেয়ে গেলে অজ্জু করে নিতে হয় । আর যদি হজের সময় রোজা বাদ পড়ে যায় তবে একটি কোরবানী ওয়াজিব হয়ে যায়। ইমাম মালেক ও শাফেয়ী বলেছেন, আলোচ্য রোজা তিনটি পালন করতে হবে হজের পরে । আমরা বলি, রোজা করতে হয় কোরবানীর পরিবর্তে । ইচ্ছে করলেই এই পরিবর্তন করা যায় না। আর রোজার বিনিময়ে কোরবানী শরিয়তের ভিত্তিতে সাব্যস্ত। ০

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।