Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হবে তাকে । প্রথমোক্ত তিন দিনের শেষ রোজাটি হতে হবে আরাফার দিবসে । এই তিন দিনের রোজা ওয়াজিব যদি এহরাম অবস্থায় আরাফা দিবসের পূর্বেই রোজা তিনটি পালন করে তবে এঁকমত্যসূত্রে সিদ্ধ হবে না। বরং কোরবানীর দিনে রোজা রাখা হারাম । তাই এহরামমুক্ত হওয়ার পর রোজা রাখলে ওয়াজিব আদায় হবে না। হজরত ওমর বিন খাত্তাব থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে___ রসুল স. দুইদিন রোজা রাখতে নিষেধ করেছেন। ঈদুল ফিতরের দিন ও কোরবানীর দিন; যে দিন কোরবানীর গোশত খাওয়া হয়। হজরত আবু সাঈদ ও হজরত আবু হোরায়রা থেকে এ হাদিসটি বর্ণিত হয়েছে । হজরত আমর বিন আস বলেছেন, রসুল স. কোরবানীর দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আবু দাউদ ও ইবনে মুনজির। ইবনে খুজাইমা ও হাকেম হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। হজরত কাব বিন মালেক থেকে মুসলিম বলেছেন, এ দিনগুলো পানাহারের দিন। মুসলিমের বর্ণনায় নাবিসা হাজালী কর্তৃকও এরকম বলা হয়েছে। বিশর বিন সুহাইল থেকে নাসাঈর মাধ্যমে অনুরূপ বর্ণনা এসেছে। বিশুদ্ধ সনদে উকবা বিন আমের থেকে সুনান প্রণেতাগণ, হাকেম এবং ইবনে হাব্বানও এরকম বর্ণনা করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে ইবনে আবদুল বার বলেছেন, রসুল স. আজ্ঞা করেন, তাশরিকের দিন___ পানাহার ও নামাজের দিন। ওই দিন রোজা রাখবে না। এ সম্পর্কে আরও অনেক হাদিস য়েছে। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ বলেছেন, তামাত্তু হজ সম্পাদনকারী যদি কোরবানী করতে সমর্থ না হয় এবং কোরবানীর আগে রোজা না রাখে তবে তাশরিকের দিন তার জন্য রোজা রাখা সিদ্ধ । তবে কোরবানীর দিনে রোজা রাখা একমত্য সূত্রে “নাজায়েজ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর ও জননী আয়েশা বলেছেন, “আইয়ামে তাশরিকে' রোজা রাখা যায় না। তবে যে কোরবানী সংগ্রহ করতে পারেনি তার জন্য অনুমতি রয়েছে । বোখারী । হজরত ইবনে ওমর থেকে বোখারী আরও বর্ণনা করেন, “তামাতৃতু" সম্পাদনকারীদের জন্য আরাফার দিন পর্যন্ত রোজা রাখা জায়েয। তবে যে কোরবানী সংগ্রহ করতে অসমর্থ এবং আরাফার দিন পর্যস্ত যে রোজাও রাখেনি সে মিনায় অবস্থানের দিনগুলোতে রোজা রাখবে । ইমামত্রয় বলেছেন, যদিও এটা আসার- তবুও বিধানের দিক দিয়ে মারফুর স্থলাভিষিক্ত । আমরা বলি, আসার বিধান হিসেবে মারফু- এ সিদ্ধান্ত আমরা মানি না । মনে হয় হজরত ইবনে মাসউদ এবং হজরত আয়েশা “হজের তিন দিন' কোরআনের এই নির্দেশ থেকে আইয়ামে তাশরিকের তিন দিনকে ধরে নিয়েছেন। ওই তিন দিন হজের কিছু অনুষ্ঠান থাকে । যেমন কীকর নিক্ষেপ ইত্যাদি । তাই তারা ওই তিন দিনের মধ্যে রোজা রাখা সিদ্ধ বলেছেন। কেউ যদি বলে, হজরত ইবনে ওমর থেকে দারা কৃতনীর বর্ণনায় এসেছে_- রসুল স. কোরবানীর পশু নেই- এরকম তাফসীরে মাযহারী/৪ ১৭ শট |||.0|110019,.0011

— পৃষ্ঠা ৪১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।