Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

থেকে আবদুর রহমান ইবনে আবী হাতেমের বর্ণনাটি । হজরত আলী বলেছেন, রসুল স. আমাকে আহারের পর বেঁচে যাওয়া গোশত বিলিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন । এতে করে প্রমাণিত হয়, এরূপ কোরবানীর গোশত খাওয়া সিদ্ধ। ইমাম শাফেয়ীর মতে, যে সকল কোরবানী ওয়াজিব সেগুলোর গোশত ভক্ষণ নিষিদ্ধ । ওই সকল গোশত মিসকিনদের হক । তার দলিল হচ্ছে__হজরত নাজিয়া খাজামী যিনি রসুল স. এর উটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন- তিনি রসুল স.কে প্রশ্ন করেছিলেন, ইয়া রসুলাল্লাহ্‌! কোনো উটের ক্ষতির আশংকা দেখলে কী করবো? তিনি স. বললেন, জবাই করো । জুতায় রক্ত মাখাও। তারপর উটের শরীরের পাশে দাগ দিয়ে ছেড়ে দাও । মিসকিনেরা খেয়ে নেবে । মালেক, আহমদ, তিরমিজি ও ইবনে মাজা । তিরমিজি বলেছেন, হাদিসটি বিশুদ্ধ। ওয়াকেদীর বর্ণনায় অতিরিক্ত সংযোজিত রয়েছে একথাটি- তুমি বা তোমার কোনো বন্ধু (ওই গোশত) খাবে না। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে- রসুল স. একজনকে আমীর নিযুক্ত করে তার তন্বাবধানে ষোলোটি উট দিলেন এবং বলে দিলেন, তুমি বা তোমার কোনো লোক এগুলোর গোশত খাবে না। মুসলিম । এ প্রসঙ্গে আরও অনেক হাদিস রয়েছে। আমি বলি, এ হাদিসগুলোর সঙ্গে 'কিরান' বা “তামাতৃতু' হজের কী সম্পর্ক? এগুলো হুদাইবিয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। নাও পারে। তিনি স. হিজরতের পরে কেবল বিদায় হজ ব্যতীত অন্য কোনো হজ করেন নি। বর্ণিত হাদিসগুলোতে যে কোরবানীর উল্লেখ দেখা যায় সেগুলো কি হজের সঙ্গে সম্পর্কিত? মনে হয় না। বরং সেগুলো নফল কোরবানী হওয়াই যুক্তিযুক্ত । আর আমরাও নফল কোরবানী সম্পর্কে সিদ্ধান্ত দিয়ে থাকি যে, ওগুলোর গোশত খাওয়া সিদ্ধ নয়__ যদি পথে ক্ষতির আশংকায় সেগুলোকে জবাই করা হয়ে থাকে । মাসআলাঃ ইমাম আবু হানিফা, শাফেয়ী ও আহমদের মতে তামাত্তু হজের কোরবানী, কোরবানীর দিন অর্থাৎ দশই জিলহজের পূর্বে জবাই করা সিদ্ধ নয়। দশই জিলহজ কংকর নিক্ষেপের পর কোরবানী করা উচিৎ। কোনো কোনো আলেম বলেছেন, দশই জিলহজের আগেও কোরবানী করা যাবে । আমাদের দলিল হচ্ছে- জননী হাফসা, রসুল স. সকাশে নিবেদন করলেন, ইয়া রসূলাল্লাহ! আপনি আমাদের সঙ্গে এহরাম মুক্ত হলেন না কেনো? তিনি স. বললেন, কোরবানী পাঠিয়ে দিয়েছি। এখনো মাথা মুস্ডন করিনি । কোরবানী সম্পাদনের পর এহরাম মুক্ত হবো। এ প্রসঙ্গে আরেকটি হাদিস এই-_ রসুল স. এরশাদ করেন, আমি কোরবানী না নিয়ে এলে এহরাম মুক্ত হতাম । এর ছারা প্রমাণিত হয় 'কিরান' এর কোরবানী দশই জিল হজের আগে জবাই করা সিদ্ধ নয়। যদি হতো, তবে রসুল স. এহরাম মুক্ত হতে আপত্তি করতেন না। যদি কেউ না পায় তবে তাকে হজের সময় তিন দিন রোজা রাখতে হবে। গৃহ প্রত্যাবর্তনের পর রাখতে হবে সাতটি রোজা । এভাবে মোট দশদিন রোজা রাখতে তাফসীরে মাযহারী/৪১৬ |11.01100119.001

— পৃষ্ঠা ৪১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।