Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মিসকিনের মধ্যে বিলিয়ে দাও অথবা একটি ছাগল কোরবানী দাও কিংবা তিন দিন রোজা রাখো । আমি বলি, ফরকের পরিমাণ তিন সা এর সমান। এখানে উল্লেখিত নুসুক শব্দটি বহুবচন-_- যার একবচন হচ্ছে “নুসাইকা' বা 'নাসিকাহ'__ যার অর্থ উন্নত পর্যায়ের কোরবানীর উট, মধ্যম পর্যায়ে গাভী এবং নিম্ন পর্যায়ে ছাগল। এহরামধারীদের ফিদিয়ার কোরবানী মক্কা মোয়াজ্জমায় জবাই করা ওয়াজিব। এটা ধঁকমত্য। বাধাগ্রস্ত হলে যে কোরবানী করতে হয় সেই কোরবানীর পশু মন্কা মোয়াজ্জমায় জবাই করা ওয়াজিব নয়। *যখন নিরাপদ হবে তখন যে ব্যক্তি হজের প্রাঞ্ধালে ওমরা দ্বারা লাভবান হতে চায়'-__ এ কথার অর্থ, যখন শক্রদ্ধারা অবরুদ্ধ হবে না কিংবা অসুস্থতা অন্তরায় সৃষ্টি করবে না কিংবা প্রথম থেকেই নিরাপদ থাকবে এ অবস্থাকে এখানে “ফা ইজা আমিনতৃম' বাক্যের মাধ্যমে বুঝানো হয়েছে। “ফামান তামাত্তাআ' অর্থ হজ এবং ওমরার মিলিতাবস্থায় লাভবান হওয়া । এর মধ্যে রয়েছে 'কিরান' ও “তামাতৃতু* উভয় প্রকার হজের কথা । ওমরা ও হজকে একত্রে সম্পাদন করাকে বলে 'কিরান'। আর ওমরা সম্পন্ন করে এহরাম খুলে ফেলে স্বাভাবিক অবস্থার সুবিধা ভোগ করে (ক্ত্রী সহবাস এবং অন্য সুবিধাদি ভোগ করে) হজের সময় পুনরায় এহরাম গ্রহণ করে হজ সম্পাদন করার নিয়মটিকে বলে “তামাতৃতু ।' কেউ কেউ বলেছেন, এখানে লাভবান হওয়ার অর্থ হচ্ছে ওমরা সম্পাদনের পর হজের এহরাম পরিধানের পূর্ব পর্যন্ত স্বাভাবিক জীবনের সুযোগ সুবিধা ভোগ করা। এ ব্যাখ্যাটি গ্রহণ করলে 'কিরান' হজ এ বিধানের বাইরে পড়ে যাবে। সুতরাং প্রথমোক্ত ব্যাখ্যাটি কোরআনের অর্থগত ও শব্দপত দিক থেকে অধিকতর উত্তম । 'সে সহজলভ্য কোরবানী করবে'__এ কথার অর্থ “তামাত্তু' হজ সম্পাদনকারীরা কৃতজ্ঞতা প্রকাশার্থে যে কোনো ধরনের কোরবানী করবে। উর্ধ্ব পর্যায়ে উট অথবা নিম্ন পর্যায়ে ছাগল-_ যে কোনো একটি । এরকম করা ওয়াজিব। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদের মতে এ কোরবানী কৃতজ্ঞতার কোরবানী । সুতরাং কোরবানীদাতা তার গোশত্‌ খেতে পারবে। কিন্ত ইমাম শাফেয়ী বলেছেন, এটা জরিমানার কোরবানী-_ তাই কোরবানীদাতা এর গোশত খেতে পারবে না। হজরত জাবের বর্ণিত দীর্ঘ হাদিসটি প্রথমোক্ত অভিমতের দলিল যেখানে বলা হয়েছে, রসুল স. প্রতিটি কোরবানীকৃত উট থেকে এক টুকরো করে গোশত নিয়ে একত্রিত করলেন এবং একই পাত্রে রন্ধনের নির্দেশ দিলেন। রন্ধনের পর তিনি স. এবং হজরত আলী সে গোশত ও তার সুরুয়া ভক্ষণ করলেন। এ কারণে হাদিসটি দলিল হিসাবে গ্রহণ করা হয়েছে যে, রসুল স. স্বয়ং কিরান' হজ সম্পাদন করেছিলেন। সকল উটের গোশত একত্রিত করার উদ্দেশ্য ছিলো কোরবানীদাতার জন্য তার কোরবানীর গোশত ভক্ষণ করা যে মোস্তাহাব সে বিষয়টিকে প্রমাণ করা । ইবনে জাওজীর মতে দ্বিতীয় দলিল হচ্ছে__ হজরত আলী ভাফসীরে মাযহারী/৪ ১৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।