উপরে বর্ণিত ইমামগণের দলিল প্রমাণাদির প্রেক্ষিতে বলা যায়- প্রথমত আমরা একথা মানতেই পারি না যে, পরের বছর রসুল স. এর সহচরের সংখ্যা ছিলো অল্প । একথাও মানতে পারি না যে, তিনি ওমরার কাজা আদায় করতে বলেননি । বোখারী শরীফের মাগাজী অধ্যায়ে ওয়াকেদী তার শায়েখগণের একটি বিরাট দল থেকে বর্ণনা করেছেন-__ সপ্তম হিজরীর জিলকৃদ মাসে রসুল স. এই মর্মে নির্দেশ জারী করেছিলেন যে, যারা গত বছর হুদাইবিয়ায় অবরুদ্ধ হয়েছিলো তারা যেনো কাজা আদায় করে। কেউ যেনো বাদ না পড়ে। ইতোমধ্যে খায়বর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তারা ছাড়া অন্য সকলে তার সহগামী হয়েছিলেন । এর সঙ্গে যোগ দিয়েছিলেন নতুন কিছু সহযাত্রী । সপ্তম হিজরীতে তার সহ্যাত্রী ছিলেন দুই হাজারের অধিক। তাছাড়া আরো বলা যায়, যারা পরের বছর সহগমন করেননি তাদের নিশ্যয়ই কোনো ওজর ছিলো । তারা পরে কাজা আদায় করেছিলেন। রসুল স. ঘোষণা দিয়েছিলেন, যে খোড়া কিংবা আহত হয়েছে সে এহরাম মুক্ত । আগামী বছর সে কাজা আদায় করবে । হজতো তার দায়িত্বে রইলোই। কেউ যদি বলে, কাজা ওয়াজিব না হলে ওমরাতুল কাজা কেনো বলা হয়? উত্তরে আমি বলি, ওমরার কাজা ছিলো বলেই একে ওমরাতুল কাজা বলা হয়নি। বরং এখানে কাজা মীমাংসা অর্থে ব্যবহৃত । যেহেতু বিগত বৎসর কোরাইশদের সঙ্গে এই মর্মে মীমাংসা হয়েছিলো যে, মুসলমানেরা আগামী বছর ওমরা আদায় করতে পারবে ।তাই ওই ওমরার নাম রাখা হয়েছিলো ওমরাতুল কাজা । *দি কেউ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে তবে রোজা কিংবা সদকা অথবা কোরবানী দ্বারা তার ফিদিয়া দেবে এ আয়াতে “মিনকুম' বলতে এহরামধারীদের কথা বলা হয়েছে। “মারিদ্ব' শব্দটির দ্বারা বুঝানো হয়েছে তাদেরকে যাদের জন্য মস্তক মুন্ডন করা কষ্টকর । 'আজাম মির রসিহি' অর্থ, মাথার কোনো অভিযোগ বা কষ্ট । এরকম কষ্টের কারণে যদি কেউ নির্দিষ্ট সময়ের পূর্বে মস্তক মুন্ডন করে ফেলে তবে তাকে ফিদিয়া দিতে হবে। যদি কেউ সুগন্ধি ব্যবহার করে অথবা সেলাই করা কাপড় পরে তবে তার উপর ফিদিয়া বাধ্যতামূলক । আর এখানে যে রোজার কথা বলা হয়েছে সে রোজা হচ্ছে তিন দিন। একটানা তিন দিন নয়। কিন্তু তিন দিন। এখানে সদকার পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়নি। সদকা নির্ধারিত হয়েছে হাদিস ছ্বারা। হজরত কাআব বিন আজারা থেকে বোখারী বর্ণনা করেছেন- রসুল স. যখন কাব বিন আজারাকে দেখলেন তার মাথা ভর্তি উকুন মুখ পর্যস্ত নেমে এসেছে__ তখন তিনি স. বললেন উকুনগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? হজরত কাব বললেন, ভ্বী। রসুল স. তাকে মস্তক মুন্ডন করার কথা বললেন, তখন তারা ছিলেন হুদাইবিয়ায়। যাত্রা ছিলো মক্কাভিমুখী। কিন্তু কাফেরদের বাধার কারণে অগ্রসর হতে পারলেন না। তিনি স. সিদ্ধান্ত নিলেন সেখানে এহরাম মুক্ত হবেন। আর ঠিক সে সময়ই অবতীর্ণ হলো ফিদিয়ার এই আয়াত। তিনি স. হজরত কাবকে বললেন, এক ফরক খাদ্য শস্য ছয়জন তাফসীরে মাযহারী/৪১৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।