Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হওয়া যায়। ইমাম আবু ইউসুফের নিকট মস্তকমুন্ডন অতি জরুরী ৷ তবে না করলে দোষ নেই। কেবল জবাই করলে এহরাম মুক্ত হওয়া যাবে। ইমাম মালেক বলেছেন, বাধাপ্রাপ্ত হলেই এহরাম মুক্ত হবে। জবাই ওয়াজিব নয়। কিন্ত এই আয়াত ইমাম মালেকের বিপক্ষে । ইমাম মালেকের দলিল হজরত জাবের বর্ণিত ওই হাদিসটি যেখানে বলা হয়েছে- হুদাইবিয়ায় আমরা সম্তরটি উট জবাই করেছিলাম । প্রতিটি উটের অংশীদার ছিলাম সাত জন। রসুল স. বলেছিলেন, একটি উটের অংশীদার সাত জন। দারা কুতনী। হজরত জাবের থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে_ ষষ্ঠ হিজরীতে রসুল স. ওমরার জন্য এহরাম বেঁধেছিলেন। তার সহচরের সংখ্যা ছিলো এক হাজার চারশ" । বর্ণিত হাদিস দু'টি মিলিতভাবে পাঠ করলে একথাই প্রমাণিত হয় যে, অবরুদ্ধদের জন্য কোরবানী ওয়াজিব নয়। শুধু নিয়তের মাধ্যমে এহরাম মুক্ত হওয়া যায়। সত্তরটি উট পাচশ" লোকের জন্য যথেষ্ট নয়। তাহলে দেখা যাচ্ছে, অবশিষ্টরা কোরবানী ব্যতিরেকেই এহরামুক্ত হয়েছিলেন। আমি বলি, সম্ভবত অন্যেরা ছাগল কোরবানী করেছিলেন। তাছাড়া ইমাম মালেকের অভিমত অকাট্য প্রমাণের পরিপন্থী । কাজেই গ্রাহ্য নয়। মাসআলাঃ হজ ও ওমরার এহরাম ধারণকারীগণ যদি বাধাগ্রস্ত হন, তবে তাদের উপর কাজা ওয়াজিব কি না সে সম্পর্কে আলেমগণের মতানৈক্য রয়েছে। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের মতে, কাজা ওয়াজিব নয়। তাদের দলিল হচ্ছে__বায়যাবী বলেছেন, আল্লাহপাক ইহসারের আয়াতে কেবল কোরবানীর আলোচনা করেছেন। কাজার কথা বলেননি। সুতরাং কাজা ওয়াজিব নয়। ইবনে জাওজী বলেছেন, ষষ্ঠ হিজরীতে রসুল স. যখন ওমরা সম্পাদনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন তার সহ্যাত্রীর সংখ্যা ছিলো এক হাজার চারশ'। পরের বছর সংখ্যা ছিলো অনেক কম। যদি কাজা ওয়াজিব হতো, তবে তিনি পূর্ববর্তী বছরে সকলকে কাজা আদায়ের নির্দেশ দিতেন । ইমাম শাফেয়ী বলেছেন, আমি অনেক হাদিসে দেখেছি পরের বছর কাজা আদায়ের সময় ওজর আপত্তি ছাড়াই অনেকে কাজা আদায় থেকে বিরত ছিলেন। যদি কাজা ওয়াজিব হতো তবে তিনি স. অবশ্যই আগের বছরের সকলকে পুনরায় সহ্যাত্রী হওয়ার নির্দেশ দিতেন। ইমাম আবু হানিফা বলেছেন, বাধাগ্রস্ত হওয়ার কারণে হজের এহরাম মুক্ত হলে একটি হজ ও একটি ওমরা__ ওমরার এহরাম মুক্ত হলে একটি ওমরা এবং হজ ও ওমরার (হজে কিরান) এহরাম মুক্ত হলে এক হজ ও দুই ওমরা কাজা করা ওয়াজিব। তার দলিল হচ্ছে, হজ ও ওমরা শুরু করলে তা আদায় করা সর্বসম্মতরূপে ওয়াজিব । আল্লাহপাক বলেছেন, “হজ ও ওমরা পূর্ণ করো ।' কাজেই কাজা আদায়ের জন্য নতুন কোনো দলিলের আবশ্যক নেই । আর বাধাগ্রস্ত হওয়ার বর্ণনায় (ফাইন উহ্সিরতুম) কেবল প্রতিবন্ধকতার কারণে এহরাম মুক্ত হওয়ার পদ্ধতিটি বিবৃত হয়েছে। এতে কাজা রহিত হওয়ার প্রমাণ পাওয়া যায় না। ॥॥.211100118,00] অফ্সীল মারা

— পৃষ্ঠা ৪১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।