যদি তোমরা সক্ষম হও তবে কোরবানী যথাস্থানে পৌছাও এবং মস্তক মুন্ডন করো। ইমাম আবু দাউদ মোহাম্মদ বিন ইসহাক এবং আমর বিন মায়মুনের একটি হাদিস উল্লেখ করেছেন । তিনি বলেছেন, আমি আবু হাজিব হুমায়রী থেকে শুনেছি, তিনি আবু মায়মুন থেকে বর্ণনা করেছেন-___ যে বৎসর সিরিয়াবাসীরা হজরত আবদুল্লাহ বিন জোবায়েরকে মক্কা মোয়াজ্জমায় অবরুদ্ধ করেছিলো__- সেই বৎসর আমি ওমরার উদ্দেশ্যে রওয়ানা হলাম । আমার সাথে ছিলো অনেকের কোরবানীর পশু । অবরোধের কারণে আমি হেরেম শরীফে পৌছতে সক্ষম হলাম না। অগত্যা যেখানে বাধাপ্রাপ্ত হলাম সেখানেই কোরবানীর পশ্ড জবাই করে ফিরে এলাম। পরের বছর কাজা ওমরা সম্পাদনের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করলাম। মক্কায় পৌছে হজরত আবদুল্লাহ্ বিন আব্বাসের নিকট ঘটনাটি বললে তিনি জানালেন, গত বছরের জন্য একটি কোরবানী পাঠিয়ে দাও; যেহেতু রসুল স. সাহাবাগণকে বলেছিলেন, তোমরা হুদায়বিয়ায় যে কোরবানী করেছিলে, সেগুলোর বিনিময়ে একটি করে কোরবানী করো। এই ঘটনাটি উল্লেখ করে কেউ যদি বলে, হেরেম শরীফের বাইরে কোরবানী করা যদি সিদ্ধ হতো তবে দ্বিতীয়বার কোরবানীর নির্দেশ আসতো না- তবে আমি বলবো, মোহাম্মদ ইবনে ইসহাকের হাদিস আলেমদের নিকট গ্রহণযোগ্য নয় । মাসআলাঃ ইমাম আবু হানিফার মতে হজ ও ওমরা একত্রকারীর উপর দু*টি কোরবানী ওয়াজিব। কারণ তাদের জন্য দু'টি এহরাম। একটি হজের, একটি ওমরার। জমহুরের অভিমত হচ্ছে এহরাম একটি । কোরবানীও একটি । মাসআলাঃ হজ বা ওমরার পথে বাধাপ্রাপ্ত হলে, বাধাপ্রাপ্তির সাথে সাথে কি এহরাম মুক্ত হবে, না এহরাম মুক্তির নিয়তে কোরবানীর পশু জবাই করা জরুরী হবে। নাকি নিয়ত, জবাই, মন্তকমুন্ডন একসাথে হবে? এ প্রসঙ্গে ইমাম শাফেয়ী বলেছেন, নিয়ত, জবাই ও মস্তক মুন্ডন একসাথেই হবে। কেনোনা বাধাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে হজের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। বাকি থাকে কেবল এহরাম। এহরামের জন্য শরিয়ত মস্তক মুন্ডনের বিধান দিয়েছে৷ হ্যা, মাথা মুন্ডন করতে হয় কোরবানীর পর। মাথামুন্ডন ও কেশকর্তনের মধ্যে মাথামুন্ডনই উত্তম । হুদাইবিয়ার দিবসে রসুল স. বলেছিলেন, মস্তক মুন্ডনকারীদের প্রতি আল্লাহপাক করুণা বর্ষণ করুন। সাহাবাগণ আরজ করলেন, আর কেশকর্তনকারীদের উপর? এ প্রশ্রটি তিনবার করার পর তিনি স. বলেছিলেন, কেশকর্তনকারীদের উপরেও । তাহাবী । ইমাম আবু হানিফা ও ইমাম মোহাম্মদ বলেছেন, যদি হেরেম শরীফের অভ্যন্তরে অবরুদ্ধ হয় তবে মস্তক যুভ্ডন ওয়াজিব। অন্যথায় নয়। কারণ, স্থান ও কালের সঙ্গে সংশ্লিষ্ট না হওয়া পর্যন্ত মস্তক মুন্ডন ইবাদত বলে গণ্য হয় না। এরকম বর্ণনা রয়েছে কাফী পুস্তকে । আর হেদায়া পুস্তকে বর্ণিত হয়েছে- ইমাম আবু হানিফা ও ইমাম মোহাম্মদের নিকট মস্তকমুন্ডন ওয়াজিব নয় । পণ্ড জবাই করলে এহরাম মুক্ত তাফসীরে মাযহারী/৪১২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।