মাখরিমা থেকে বর্ণিত হয়েছে-_ যখন হুদাইবিয়ার সন্ধিচুক্তি সম্পাদিত হলো তখন রসুল স. বললেন, পশ্ড কোরবানী করো এবং মস্তক মুন্ডন করো। একথা তিনবার বললেন তিনি। হজ করতে না পারার কারণে সাহাবায়ে কেরামের হৃদয় ছিলো ভারাক্রান্ত । তাই রসুল স. এর নির্দেশ তাদের কর্ণগোচর হলো না। তখন তিনি, তার নিজের কোরবানীর জন্য নির্ধারিত উটটি জবাই করলেন। তারপর পবিব্র মস্তক মুন্ডন করলেন। এ দৃশ্য দেখে সাহাবাগণও তাদের কোরবানীর পশুগুলো জবাই করলেন এবং মস্তক মুন্ডন করলেন। তখন তারা ছিলেন মনোবেদনায় মুহামান। দেখে মনে হচ্ছিলো যেনো তারা একে অন্যকে খুন করেছেন। বোখারী । মাজমা বিন ইয়াকুবের পদ্ধতিতে ইয়াকুব বিন সুফিয়ান তার পিতা থেকে বর্ণনা করেছেন, রসুল স. এবং তার সহচরবৃন্দ যখন অবিশ্বাসীদের দ্বারা হুদাইবিয়ায় পথরুদ্ধ হলেন, তখন তারা সেখানেই কোরবানী করলেন এবং মস্তক মুন্ডন হেরেম শরীফে নিক্ষিপ্ত হলো। ইমাম মালেক তার মুয়াত্তায় উল্লেখ করেছেন-__- রসুল স. তার সহচারবৃন্দ সমভিব্যাহারে হুদাইবিয়ায় তাবু ফেললেন এবং সেখানেই কোরবানী সম্পাদন করে মস্তক মুন্ডন করলেন ও এহরাম মুক্ত হলেন। ইমাম মালেক ও শাফেয়ী বলেছেন, হুদাইবিয়ার অবস্থান হেরেম শরীফের বাইরে । বর্ণিত অভিমত ও হাদিস সমূহের প্রেক্ষিতে হানাফী আলেমগণ বলেছেন__ ১. তাহাবী ও নাসাঈ'র হাদিসে দেখা যায় রসুল স. তার কোরবানী হেরেমে অবস্থিত নাজিয়া বিন জুন্দুব আসলামীর নিকট পাঠিয়েছিলেন। ২. হুদাইবিয়ার কিছু অংশ হেরেম শরীফের ভিতরে এবং কিছু অংশ বাইরে । তিনি স. হুদাইবিয়ার বাইরের অংশে অবস্থান নিয়েছিলেন এবং কোরবানী করেছিলেন ভিতরের অংশে । আমি বলি, বর্ণিত হাদিসটি অসম্পূর্ণ । তাছাড়া হাদিসটি প্রসিদ্ধ হাদিসগুলোর বিপরীত । এ হাদিসটিকে মেনে নিয়ে অন্য হাদিসগুলোর সঙ্গে এভাবে সামঞ্জস্য বিধান করা যেতে পারে যে- রসুল স. কিছু কোরবানীর পশ্ড হেরেম শরীফের অভ্যন্তরে পাঠিয়েছিলেন এবং কিছু জবাই করেছিলেন হেরেমের বাহিরে । উপরন্তু আন্রাহপাকের ঘোষণা এই, ওই সকল অবিশ্বাসী যারা তোমাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিলো এবং কোরবানীগুলোকেও যথাস্থানে পৌছাতে অন্তরায় সৃষ্টি করেছিলো। এ কথার দ্বারা স্পষ্টরূপে বুঝা যায় যে, কোরবানী যথাস্থানে পৌছায়নি। আর এ কথাটিও প্রমাণিত হয়ে যায় যে, কোরবানীর স্থান হচ্ছে হেরেম শরীফ । সুতরাং এ রকম বলাই উত্তম যেমন বলা হয়েছে তা'লিক পদ্ধতিতে বোখারী বর্ণিত হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের হাদিসে । হাদিসটিতে বলা হয়েছে কোরবানী যদি যথাস্থানে পৌছানো সম্ভব না হয় তবে, যেখানে বাধা প্রাপ্ত হও সেখানেই জবাই করো। কোরবানীর পশু যথাস্থানে পৌছানো ওয়াজিব__- এ অভিমতের প্রেক্ষিতে আয়াতের ব্যাখ্যা দাড়াবে__এরকম তাফসীরে মাযহারী/৪১১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।