প্রতিপক্ষ হতে পারে না। কেউ কেউ বলেছেন, শর্তের বিষয়টি রহিত হয়েছে। এরকম বর্ণনা এসেছে হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের হাদিসে । আমি বলি, হজরত দুবায়ার হাদিস মোস্তাহাবের অর্থবহ । ইমাম আবু হানিফার দলিল হচ্ছে হাজ্জাজ বিন আমর আনসারীর হাদিসটি যেখানে বলা হয়েছে, রসুল স. এরশাদ করেন_ এহ্রাম অবস্থায় যদি কারো শরীরের কোনো অঙ্গ জখম হয় অথবা সে যদি খোড়া হয়ে যায় তবে এহ্রাম মুক্ত হতে পারবে । তবে তাকে পরের বছর হজ সম্পাদন করতে হবে। তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, দারেমী। বাগবী কিন্তু এ হাদিসটিকে দুর্বল বলেছেন। “সহজলভ্য কোরবানী করো'__ এ বাক্যটির অর্থ কয়েক রকম হতে পারে। যেমন__ ১. তোমাদের উচিৎ যা সহজলভ্য তাই কোরবানী করা। ২. তোমাদের প্রতি ওয়াজিব যা সহজলভ্য তাই কোরবানী করা অথবা ৩. কোরবানী করো যা সহজে পাওয়া যায়-__ উট, ছাগল, গরু ইত্যাদি । কোরবানী ওয়াজিব হওয়ার কথা যারা বলেন তাদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। ইমাম শাফেয়ী বলেছেন, যদি কোরবানী দুষ্প্রাপ্য হয় তবে একটি ছাগলের মূল্য ব্যয় করে মিস্কিনদেরকে খাওয়াবে । অথবা রোজা রাখবে। তিনি ক্রটির কারণে কোরবানীর সঙ্গে কোরবানীর প্রতিবন্ধকতাকে তুলনীয় করেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, কোরবানীর পরিবর্তে অন্য কোনো কিছু সিদ্ধ হবে না । অনুমানের উপর নির্ভর করে বিকল্প নির্ধারণ করা ঠিক নয়। আর ক্রটিপূর্ণ হজের কোরবানী সাধারণ ওয়াজিব কোরবানীর তুল্য ভাবা জায়েয হবে না। কারণ, ইহ্্সার এবং জিনায়েতের (জরিমানার) মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। “যে পর্যস্ত কোরবানীর পশু তার স্থানে না পৌছে সে পর্যস্ত তোমরা মন্তক মুন্ডন করো না।'-_ কোরবানীর স্থান সম্পর্কে মতানৈক্য দৃষ্টিগোচর হয়। ইমাম আবু হানিফা বলেছেন কোরবানীর স্থান হলো হেরেম শরীফ । আল্লাহপাক বলেছেন, *কোরবানীর অবতরণস্থল হলো বায়তুল্লাহ্। প্রকৃতপক্ষে রক্তপ্রবাহ করা ইবাদত নয়। ইবাদত হলো কোনো নির্দিষ্ট স্থানে বা সময়ে কোনো অনুষ্ঠান সম্পন্ন হওয়া। হেরেম শরীফে যদি কোরবানী সম্পন্ন না হয় তবে ইবাদত হবে না । আর ইবাদত না হলে এহ্রাম মুক্ত হওয়াও যাবে না। কাজেই অবরুদ্ধ ব্যক্তির জন্য ওয়াজিব হলো কোরবানীর পশুকে হেরেম শরীফে পৌছে দিতে হবে বলে দিতে হবে পশুটি অমুক দিন জবাই করতে হবে । সেই দিন এসে গেলে অবরুদ্ধ ব্যক্তি এহ্রাম মুক্ত হতে পারবে। ইমামে আজমের মতে দশ তারিখেই কোরবানী করতে হবে এমন কোনো বিধান নেই। ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদের মতে যারা বাধাপ্রাপ্ত তাদের কোরবানী দশ তারিখেই হতে হবে। অন্য তারিখ নির্ধারণের প্রয়োজন নেই। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের অভিমত হচ্ছে_ হজে যাত্রাকারী যে স্থানে বাধাপ্রাপ্ত হবেন সে স্থানই হবে তার কোরবানীর স্থান। সে স্থান হেরেম শরীফের ভিতরে বাহিরে যেখানেই হোক না কেনো । হজরত মুছাওয়ার বিন তাফসীবে মাযহারী/৪১০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।