সৃষ্টি হওয়া এবং হাসার অর্থ শক্র কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়া। আবু জাফর নুহাস বলেছেন, এ সিদ্ধান্তের উপর সকল ভাঘাবিদ একমত । আমি বলি, ভাষাবিদগণের উক্তির মর্ম হচ্ছে-_-শব্দটি বিভিন্নরূপে ব্যবহৃত হতে পারে। তাহলে বর্ণিত দু'টি অর্থই যে গ্রহণীয় সে কথা বলা যায় না। যদি তাই হতো তবে “ফাইন উহ্সিরতুম' বাক্যটি কেবল হুদাইবিয়ার ঘটনার সঙ্গে সং হতো না। আর হুদাইবিয়ার বাধাপ্রাপ্তির ঘটনা অসুস্থতার কারণে ছিলো না। এখানে উল্লেখিত শব্দটি হচ্ছে, ইহ্সার। বাগবী বলেছেন, হাসার ও ইহ্সার সমার্থসম্পন্ন ৷ যেমন আরববাসীরা বলে থাকে, হাসারতুররজুলা আন হাযাতিহি (আমি লোকটিকে তার প্রয়োজন পূরণে বাধা দিয়েছি)। তারা আরো বলে, আহ্সারাহুল আদুউ (তাকে শক্র বাধা দিয়েছে)। এতে করে প্রমাণিত হয়, শব্দটির সাধারণ ব্যবহারিক নিয়মই ইমাম আবু হানিফার দলিল । পক্ষান্তরে ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ “হাসার' শব্দটি দ্বারা কেবল শক্র কর্তৃক বাধাগ্রস্ত হওয়ার অর্থই গ্রহণ করেছেন। কিন্ত আয়াতের বাকভঙ্গিমা তাদের অভিমতের বিরুদ্ধে। এই তিন ইমামের অভিমত হচ্ছে, হুদাইবিয়ার অবরোধ ছিলো কেবল শক্রর ছ্বারা। আমি বলি, এখানে শব্দ ব্যবহারের দিকটি প্রধান হিসেবে ধরতে হবে । আয়াত অবতীর্ণ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ এখানে ধর্তব্য বিষয় নয়। এরপরও যদি কেউ বলে, আয়াতের প্রকাশভঙ্গি ছারা প্রতীয়মান হয় যে, এখানে বিষয়টি (শক্র কর্তৃক বাধাপ্রাপ্ত) সুনির্দিষ্ট । কেনোনা ক্ষণিক পরেই আল্লাহ্ বলেছেন, “যখন তোমরা নিরাপদ হও ।' আর এই নিরাপদ কথাটি আসে বিপদের পরেই। এর জবাবে আমি বলি, একথার মাধ্যমে এমনটি বুঝা যায় না যে, প্রতিবন্ধকতা কেবল শক্রর মাধ্যমে হয়। বরং এখানে একথাই বুঝা যায় যে, শক্রর দ্বারা যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেটাও ইহ্সার (বাধা)। আর অসুস্থতাও যে প্রতিবন্ধক হতে পারে, তার প্রমাণ হজরত আয়েশা বর্ণিত ওই হাদিসটি যেখানে উল্লেখিত হয়েছে একবার রসুল স. দুবায়াহ বিনতে জোবায়েরকে জিজ্ঞেস করলেন, তুমি কি হজের ইচ্ছা করেছো? তিনি বললেন, হ্যা। কিন্তু আমি তো অসুস্থ। তিনি স. এরশাদ করলেন, ঠিক আছে। তুমি এরকম নিয়ত করো, হে আল্লাহ্! যেখানে অসুস্থতা আমার বাধা হয়ে দীড়াবে, সেখানেই আমি এহরামমুক্ত হবো । বোখারী, মুসলিম । হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে তিরমিজিও এই হাদিসটি বর্ণনা করেছেন৷ উকাইলী বলেছেন, দুবায়াহ্ এর ঘটনাটি শুদ্ধ। এ হাদিসের দ্বারা ইমাম আহমদ ও শাফেয়ী এই বিধান উদ্ভাবন করেছেন যে, শক্র কর্তৃক বাধা প্রাপ্ত না হলেও অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে এহররাম থেকে মুক্ত হওয়া যাবে। শর্তের ব্যাপারটি হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, হজরত আম্মার, হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ এবং হজরত আয়েশা থেকে প্রমাণিত । ইমাম জাওজী বলেছেন, অসুস্থতার কারণে যখন এহ্রাম মুক্ত হওয়া সিদ্ধ তখন শর্তের ব্যাপারটা অনর্থক। আমরা বলি, দুবায়ার হাদিস হচ্ছে খবরে ওয়াহিদ যা কোরআনের তাফসীরে মাযহারী/৪০৯ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।